Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

'৬৪! আমি তো ভাবলাম আমার ৪৬ বছর হল': জন্মদিনে মজা করলেন জ্যাকি স্রফ

দ্য ওয়াল ব্যুরো: তিনি ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম হ্যান্ডসাম অভিনেতা। শুধু বলিউডে নয়, দেশের বিভিন্ন ভাষার সিনেমায় তাঁর অভিনয় মুগ্ধ করেছে সকলকে। কেরিয়ারের শুরুতে মডেলিং করলেও, ১৯৮২ সালে দেব আনন্দ পরিচালিত 'স্বামী দাদা' সিনেমার হাত

'৬৪! আমি তো ভাবলাম আমার ৪৬ বছর হল': জন্মদিনে মজা করলেন জ্যাকি স্রফ

শেষ আপডেট: 1 February 2021 12:47

দ্য ওয়াল ব্যুরো: তিনি ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম হ্যান্ডসাম অভিনেতা। শুধু বলিউডে নয়, দেশের বিভিন্ন ভাষার সিনেমায় তাঁর অভিনয় মুগ্ধ করেছে সকলকে। কেরিয়ারের শুরুতে মডেলিং করলেও, ১৯৮২ সালে দেব আনন্দ পরিচালিত 'স্বামী দাদা' সিনেমার হাত ধরে বলিউডে তাঁর আত্মপ্রকাশ ঘটে‌। তারপর ১৯৮৩ সালে 'হিরো' সিনেমার আগে তাঁর আসল নাম বদলে দেন পরিচালক সুভাষ ঘাই। তিনি জয়কিষাণ কাকুভাই ওরফে জ্যাকি স্রফ। আজ তাঁর জন্মদিন‌।   ৬৪ ছুঁলেন জ্যাকি স্রফ। এখনও তাঁর স্টাইল, বাচনভঙ্গি টেক্কা দেয় কমবয়সী অভিনেতাদের। সেটা তিনি নিজেও মনে করেন‌ কখনও কখনও। তাই তো এক সাক্ষাৎকারে বলেছেন, "৬৪! আমি তো ভাবলাম আমার ৪৬ বছর হল।" বলতে বলতে নিজেই হেসে গড়িয়ে পড়লেন জ্যাকি স্রফ। তারপর বললেন, "প্রতিবার জন্মদিন যেভাবে কাটাই, এবছরেও সেভাবে কাটাব। সিনেমার শ্যুটিংয়ের কাজ করব। কয়েকটা গাছ লাগাব। পথশিশুদের খাওয়াব। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাব। এটাই যেন আমার জন্মদিনের রিচ্যুয়াল।" জন্মদিনের দিন স্মৃতির সরণি দিয়েও হাঁটলেন কিছুটা। একজায়গায় তিনি বললেন, "ছোটবেলার কথা ভীষণ মনে পড়ে। জন্মদিনের দিন মিষ্টি নিয়ে যেতাম স্কুলে। শুধু বন্ধুদের না, ক্লাসের সবাইকেই মিষ্টি খাওয়াতাম।" তারপরেই আগামীর কথা ভেবে জ্যাকি স্রফ বলেছেন, "জন্মদিনে আমি সকলের সুস্বাস্থ্যের কামনা করছি। শিরদাঁড়া সোজা রাখো। লম্বা শ্বাস নাও। শান্তিতে থাকো সকলে।" অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ছোটবেলার ছবি শেয়ার করে বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অভিনেতা টাইগার স্রফ। জানালেন বাবাই তাঁর একমাত্র আইডল, একমাত্র হিরো। কয়েকটি ছবিও পোস্ট করেছেন টাইগার। শোনা যাচ্ছে, বলিউডের একটি সিনেমার জন্য জোর কদমে প্রস্তুতি নিচ্ছেন জ্যাকি স্রফ। কিন্তু কী সিনেমা, সেটা নিয়ে তিনি এখনও সরাসরি কিছু জানাননি। তবুও এই বয়সেও সোশ্যাল মিডিয়া তাঁর ভক্তদের শুভেচ্ছায় ভরে যাচ্ছে।

```