
শেষ আপডেট: 18 September 2022 15:34
বিশ্বকর্মা পুজোর দিন সকালেই উইন্ডোজের অফিসে কচিকাঁচাদের নিয়ে হয়ে গেল ঘুড়ি উৎসব। কচিকাঁচারা উইন্ডোজের ছাদে ঘুড়ি ওড়ায়। প্রতিবছর ১৭ তারিখে বিশ্বকর্মা পুজো পালিত হয়। হিন্দু পঞ্জিকা অনুযায়ী বিশ্বকর্মা পুজোর দিনটি কন্যা সংক্রান্তিতে পড়ে । আর বিশ্বকর্মা পুজো মানে যেন আকাশে রঙের ঘনঘটা ।এই পুজোর সঙ্গে কত রকমারি ঘুড়ি ওড়ানোর রীতি রয়েছে । পেটকাটি, ময়ূরপঙ্খী ইত্যাদি বিভিন্ন নামের ঘুড়ি আছে। নকশার ও আকারের রকম ভেদে ঘুড়ির নামও বদলে যায়। বিশ্বকর্মা পুজোয় মেতে ওঠে গোটা বিশ্ব। তাই বিশ্বকর্মা পুজো মানেই নীল আকাশের শুধুই রংবেরঙের় ঘুড়ির মেলা। এদিন আকাশে ঘুড়ির লড়াইও বেশ দেখা যায়। তবে গত দুদিন ধরে আবহাওয়া অনুকূল নয়। তথাপি পরিচালক প্রযোজক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় তাঁদের উইন্ডোজের অফিসে ঘুড়ি উৎসবের (kite festival) আয়োজন করেন। এই উৎসবে' হামি ২' (Haami 2) ছবির (movie) প্রধান তিন চরিত্রদের সঙ্গে এদিন সাংবাদিকদের পরিচয় করিয়ে দেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় সিনেমা 'হামি'। 'রামধনু' ফ্রাঞ্চাইজির 'হামি ২ ' তিন নম্বর ছবি। পরিচালক নন্দিতা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি মানেই ম্যাজিক । তবে লালটু এবারে বিশ্বাস কিংবা দত্ত নামে নয়, একেবারে নতুন পদবি ও পেশা নিয়ে পর্দায় হাজির হবেন। ফলে এবারে পদবি পেশাতেও থাকবে চমক। তবে কী সেই পেশা বা পদবি, তা নাকি সিনেমা হলে গেলেই জানা যাবে, তার আগে নয়। ২০১৮ সালে' হামি'র বিপুল সাফল্যের পর 'হামি ২' নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। যদিও এর আগে 'রামধনু', 'হামি ' ছবিতে লালটুকে কখনও আসবাবের ব্যবসা আবার কখনও ওষুধের ব্যবসা করতে দেখা গেছে। তবে এখনও পর্যন্ত 'হামি ২' তে পরিচালক প্রযোজক অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিজের চরিত্র বা পেশা কোনওটাই জানাতে ইচ্ছুক নন। তবে 'হামি ২' তে দেখা যাবে একগুচ্ছ নতুন খুদেদের। প্রায় ১২০০ খুদেদের নিয়ে অডিশন হয় । তারপর ছবির জন্য নতুন মুখে খুঁজে নেওয়া হয়। তবে আজকে উইন্ডোজ প্রোডাকশনের টিম থেকে ৫০০টি ঘুড়ির আয়োজন ছিল। তাঁদের ইচ্ছে ছিল বিভিন্ন জায়গা থেকে 'হামি ২' ঘুড়ি ওড়ানো হবে। কিন্তু আকাশের মুখ ভার হওয়ার কারণে তা পিছিয়ে যায়।
তবে এদিন ছবির তিন কেন্দ্রীয় শিশুশিল্পী ঋতদীপ সেনগুপ্ত ,শ্রেয়ান ঘোষ, আরিত্রিকা চৌধুরী হাজির ছিলেন। ছবিতে এই তিন শিশুশিল্পীদের চরিত্রের নাম ভেপু(ঋতদীপ), চিনু (শ্রেয়ান ), রুকসানা ( আরিত্রিকা)। এছাড়াও 'হামি ২' ছবিতে আরও ৭৮ জন শিশু শিল্পীকে অভিনয় করতে দেখা যাবে। পরিচালক প্রযোজক নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং অভিনেত্রী গার্গী রায়চৌধুরী এদিন উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, অভিনেত্রী গার্গী রায়চৌধুরী জানান,' আমরা এই ছবির শ্যুটিং খুব আনন্দ করে করেছি। আজকের এই দিনটি আমাদের সকলের কাছে তাই খুবই আনন্দঘন মুহূর্ত।' পরিচালক প্রযোজক নন্দিতা রায় বলেন, 'আমাদের ছবির মাধ্যমে নতুন শিশু প্রতিভাকে আমরা তুলে ধরার চেষ্টা করি। ইতিপূর্বেও করেছি। এই ছবিতে নতুন শিশুশিল্পীদের অভিনয় দেখে প্রত্যেক দর্শক মুগ্ধ হবেন বলে আমাদের ধারনা।'
'হামি ২' প্রধান তিন প্রধান চরিত্র দের সঙ্গে আজ পরিচালক প্রযোজক শিবপ্রসাদ ঘুড়ি ওড়াতে দেখা গেল ।এরপর ঘুড়ি ওড়ানোর পর্ব সাঙ্গ হতেই তিনি বাচ্চাদের সঙ্গে সাংবাদিকদের পরিচয় করিয়ে দেন। আগামী ক্রিসমাসে হামি ২ ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে।
নারী ক্ষমতায়নের গল্প বলবে ‘অপরাজিতা দ্বিতীয় বর্ষ’! অভিনব উদ্যোগ শহর কলকাতায়