Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিব্যা ভারতীর প্রেমে না পড়ে উপায় নেই, নিজেকে সামলানো কঠিন: বিচ্ছেদ-বিতর্কে দাবি গোবিন্দার

৩৭ বছরের বৈবাহিক সম্পর্কে বিচ্ছেদ। গোবিন্দা-সুনীতা আহুজার। সূত্রের খবর, সম্পর্ক শেষ হয়ে যাওয়ার নেপথ্যে কোনও তৃতীয় ব্যক্তি নয়।

দিব্যা ভারতীর প্রেমে না পড়ে উপায় নেই, নিজেকে সামলানো কঠিন: বিচ্ছেদ-বিতর্কে দাবি গোবিন্দার

সুনীতা-গোবিন্দা-দিব্যা

শেষ আপডেট: 28 February 2025 12:06

দ্য ওয়াল ব্যুরো: ৩৭ বছরের বৈবাহিক সম্পর্কে বিচ্ছেদ। গোবিন্দা-সুনীতা আহুজার (Govinda-Sunita Divorce)। সূত্রের খবর, সম্পর্ক শেষ হয়ে যাওয়ার নেপথ্যে কোনও তৃতীয় ব্যক্তি নয়। বরং দু'জনের মতের অমিল, জীবনযাত্রায় মিল না থাকার কারণেই এই সিদ্ধান্তে এসেছেন তাঁরা। এমন এক খবরে স্বাভাবিকভাবেই বলিউড অভিনেতা গোবিন্দারা নাম বারবার উঠে আসছে শিরোনামের। তবে, অভিনেতার আইনজীবী ললিত বিন্দাল, এক সাক্ষাৎকারে জানান, ,সুনীতা ৬ মাস আগে ডিভোর্সের আবেজন করেছিলেন, কিন্তু এখন বিবাদের অবসান হয়েছে, এবং তাঁরা একসঙ্গেই রয়েছেন।

অন্যদিকে গোবিন্দার (Govinda-Sunita Divorce) এক পুরনো সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করেই ভাইরাল হয়ে গিয়েছে, সেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘আগামীকাল কী হবে, কে জানে, আমি আবারও সম্পর্কে জড়িয়ে পড়তে পারি, আর আমি হয়তো তাঁকে বিয়েও করে ফেলতে পারি। সুনীতারও এর জন্য প্রস্তুত থাকা প্রয়োজন। তখনই আমি স্বাধীন হতে পারব। আর আমার রাশিফল দ্বিতীয়বার বিয়ের সম্ভাবনা রয়েছে!’

এখানেই থামেননি, গোবিন্দা (Govinda-Sunita Divorce) এরপর তিনি দিব্যা ভারতী সম্পর্কে কথা বলতে বলতে, তাঁকে ‘সেনসুয়াল’ বলেন। তখন দিব্যার বয়স ছিল সতেরো এবং হিন্দি সিনেমায় সুপারস্টার হওয়ার পথে ছিলেন তিনি। গোবিন্দা বলেন, ‘আমি ভাগ্যে বিশ্বাস করি। যা ঘটার হবে, তা ঘটবেই। হ্যাঁ, আমি জুহিকে পছন্দ করি। এমনকি দিব্যা ভারতীও। দিব্যা খুবই সেনসুয়াস মেয়ে। একজন পুরুষের পক্ষে নিজেকে সামলে রাখা কঠিন। আমি জানি সুনীতা এইসব নিয়ে খুব বিরক্তও হবে। কিন্তু তাঁরও জানা উচিত, যে আমি এখনও দিব্যার থেকে নিজেকে সামলে রেখেছি। আমি এখনও প্রলোভনে পা দিইনি।’

সুনীতা আহুজার ম্যানেজার অবশেষে বিবাহবিচ্ছেদের গুজবের প্রতিক্রিয়ায় বলেন, যে খবরটি একেবারে সত্যি নয়। এর আগে, অভিনেতার ম্যানেজার শশী সিনহা সাক্ষাৎকারে বলেন, ‘সুনীতা, সাম্প্রতিক সাক্ষাৎকারে যা কিছু বলেছেন তার ফলেই এই গুজবের শুরু হয়। তিনি হয়তো একটু বেশিই বলেছেন। আর আপনি জানেন গোবিন্দ, স্যারের... একটা দ্বন্দ্ব রয়েছে।’ গোবিন্দা একই প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘এগুলো শুধুমাত্র ব্যবসার জন্য হচ্ছে... আমি ছবি শুরু করার প্রক্রিয়ায় রয়েছি।’


```