Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Govinda-Esha Deol: চেনা গানে তুমুল নাচলেন গোবিন্দা আর এষা দেওল! তুখোড় স্টেপে মজে নেটপাড়া

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের নাচে তিনিই সেরার সেরা। একটা সময় তাঁর পায়ের প্রতি স্টেপে ছিল অভিনবত্ব, আর চোখ ধাঁধানো বৈচিত্র্য। সহজ স্টেপের কারণে জনপ্রিয় তিনি। এমন সুপারস্টারের সঙ্গে পা মেলাতে কে না চান? গোবিন্দার সঙ্গে নাচের সুযোগ তাই মিস কর

Govinda-Esha Deol: চেনা গানে তুমুল নাচলেন গোবিন্দা আর এষা দেওল! তুখোড় স্টেপে মজে নেটপাড়া

শেষ আপডেট: 5 May 2022 18:48

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের নাচে তিনিই সেরার সেরা। একটা সময় তাঁর পায়ের প্রতি স্টেপে ছিল অভিনবত্ব, আর চোখ ধাঁধানো বৈচিত্র্য। সহজ স্টেপের কারণে জনপ্রিয় তিনি। এমন সুপারস্টারের সঙ্গে পা মেলাতে কে না চান? গোবিন্দার সঙ্গে নাচের সুযোগ তাই মিস করতে চাইলেন না এষা দেওলও (Govinda-Esha Deol)।

গোবিন্দার সঙ্গে নাচতে পেরে উচ্ছ্বসিত এষা। যদিও এই নাচানাচি সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ। এষা সেখানেই গোবিন্দার সঙ্গে মিলে তৈরি করে ফেললেন একটি রিল। যা ইতিমধ্যেই সাড়া ফেলেছে নেট দুনিয়ায়।

গোবিন্দার ভাণ্ডারে থাকা খনি থেকে এষা রিলের জন্য বেছে নিয়েছিলেন অন্যতম এক জনপ্রিয় গান। 'আপ কে আ জানে সে…'! খুদগার্জ ছবির এই গানে গোবিন্দার সঙ্গে ছিলেন নীলম কোঠারি। এষার রিল দেখে কী বললেন অভিনেত্রী?

এষা দেওলের পোস্ট করা রিলে দুই জনকেই দেখা গেছে সাদা শার্ট ও ডেনিম প্যান্টে। এই রিল শেয়ার করে এষা লেখেন, ' ওজি, গোবিন্দার সঙ্গে পা মেলানো সৌভাগ্যের ব্যাপার।'

কয়েক মুহূর্তের এই রিল সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে। অভিনেত্রী নীলম কোঠারি পর্যন্ত প্রশংসায় ভরিয়ে দিয়েছেন দুজনকে। হার্ট ইমোজির সঙ্গে তিনি যে ভিডিওটি পছন্দ করেছেন তাও ব্যক্ত করেছেন।

অজস্র মুখ লুকিয়ে আছে এই ছবিতেই, গুনে শেষ করতে পারছেন?


```