Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৩১ বছরের ছোট নায়িকার সঙ্গে প্রেমে গোবিন্দা! জানতে পেরেই স্ত্রী ধরালেন বিচ্ছেদের চিঠি? 

বয়সে প্রায় অর্ধেক এক নায়িকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন ৬১ বছর বয়সী গোবিন্দা। আর তা জানতে পেরেই নাকি বিয়ে ভাঙতে চাইছেন স্ত্রী সুনীতা। 

৩১ বছরের ছোট নায়িকার সঙ্গে প্রেমে গোবিন্দা! জানতে পেরেই স্ত্রী ধরালেন বিচ্ছেদের চিঠি? 

শেষ আপডেট: 25 February 2025 21:32

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার গোটা দিন জুড়ে বলিপাড়ায় একটাই খবর! ৩৭ বছরের সম্পর্ক ছিন্ন করে নাকি বিচ্ছেদের পথে (Govinda-Sunita Divorce) হাঁটতে চলেছেন গোবিন্দা ও স্ত্রী সুনিতা আহুজা! কেন বিচ্ছেদ? এই নিয়ে যখন জল্পনা তুঙ্গে তখন সামনে এল এক চাঞ্চল্যকর খবর। ইন্ডিয়া ডট কম, বলিউড নাও সহ একাধিক দৈনিকের দাবি বয়সে প্রায় অর্ধেক এক নায়িকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন ৬১ বছর বয়সী গোবিন্দা। আর তা জানতে পেরেই নাকি বিয়ে ভাঙতে চাইছেন স্ত্রী সুনীতা। 

নায়িকার নাম জানা না গেলেও খবর, তাঁর বয়স ৩০ বছর। গোবিন্দার সঙ্গে আগামী ছবিতে দেখা যাবে তাঁকে। এও জানা যাচ্ছে মারাঠি ছবির দুনিয়ায় ৩১ বছর বয়সী ওই অভিনেত্রী বেশ পরিচিত নাম। বিচ্ছেদের গুঞ্জন যে নেহাত রটনা নয়, এ কথা স্বীকার করে নিয়েছেন গোবিন্দার সহকারীও। তবে শোনা যাচ্ছে গোবিন্দা নাকি বিচ্ছেদ চান না। স্ত্রী সুনীতাই এই সম্পর্ক আর বয়ে নিয়ে যেতে ইচ্ছুক নন। 

এর আগে বহু চ্যাট শো-য়ে একসঙ্গে হাজির হয়েছেন গোবিন্দা ও সুনীতা। সহাস্যবদনেই সুনীতার বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছে সুনীতাকে। কিছু দিন আগেই জানিয়েছিলেন জন্মদিন একাই উদযাপন করতে পছন্দ করেন তিনি। কিন্তু কেন? সে উত্তরও দিয়েছিলেন। 

বলেছিলেন, এত কাল ধরে স্বামী-সন্তান-সংসারের প্রতি যাবতীয় দায়িত্ব পালন করে গিয়েছেন। তবে এখন সময় হয়েছে নিজের জন্য ভাবার। আর সেই কারণেই জন্মদিনটা মদ্যপান করে একাকী উদযাপন করেন তিনি। সন্তান বা গোবিন্দার উপস্থিতিতে নয়। একই বাড়িতে থাকেন না তাঁরা, বহুদিন। জানিয়েছিলেন সুনীতাই। ভালবেসেই বিয়ে করেছিলেন দু'জনে। তবে বিবাহিত থাকা সত্ত্বেও কখনও নীলম কোঠারি আবার কখনও বা রানি মুখোপাধ্যায়ের সঙ্গে নাম জড়িয়েছে গোবিন্দার। তবে আর নয়, এবার কার্যতই সম্পর্ক থেকে 'মুক্তি' চাইছেন গোবিন্দা, বলিপাড়ার খবর তেমনটাই।


```