Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভাঙছে ৩৭ বছরের বিয়ে, ‘গ্রে ডিভোর্সের’ পথে গোবিন্দা-সুনীতা! নেপথ্যে কে?

বলিউডে ব্রেকিং নিউজ। ৩৭ বছরের বৈবাহিক সম্পর্ক নাকি ভাঙতে চলেছে বলি অভিনেতা গোবিন্দা ও সুনীতা আহুজার।

ভাঙছে ৩৭ বছরের বিয়ে, ‘গ্রে ডিভোর্সের’ পথে গোবিন্দা-সুনীতা! নেপথ্যে কে?

ঘর ভাঙছে গোবিন্দার!

শেষ আপডেট: 27 February 2025 12:47

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে ব্রেকিং নিউজ। ৩৭ বছরের বৈবাহিক সম্পর্ক নাকি ভাঙতে চলেছে বলি অভিনেতা গোবিন্দা ও সুনীতা আহুজার। এও জানা যাচ্ছে গ্রে ডিভোর্সের পথেই নাকি হাঁটতে চলেছেন তাঁরা। এখনও পর্যন্ত এ নিয়ে মুখ খলেননি তাঁরা। দেননি কোনও অফিসিয়াল বিবৃতিও। তবে খবর বিগত বেশ কিছু দিন ধরেই নাকি সম্পর্ক ভাল যাচ্ছে না তাঁদের। 

কিছু দিন আগেই প্রেমদিবসে ছেলে যশবর্ধনকে নিয়েই বেরিয়েছিলেন সুনীতা। সে সময় পাপারাৎজির সামনাসামনি হন তিনি। স্বভাবতই তাঁকে জিজ্ঞাসা করা হয়, 'গোবিন্দা কোথায়?' রসিকতা করে সুনীতা বলেন, 'ও ওর ভ্যালেন্টাইনের সঙ্গে রয়েছে'। যদিও পরমুহূর্তেই তিনি বলেন, 'কাজে ব্যস্ত আছে। কাজই ওর ভ্যালেন্টাইন'। সূত্র জানাচ্ছে সম্পর্ক শেষ হয়ে যাওয়ার নেপথ্যে কোনও তৃতীয় ব্যক্তি নেই। বরং দু'জনের মতের অমিল, জীবনযাত্রায় মিল না থাকার কারণেই এই সিদ্ধান্তে এসেছেন তাঁরা। 

এর আগে বহু চ্যাট শো-য়ে একসঙ্গে হাজির হয়েছেন গোবিন্দা ও সুনীতা। সহাস্যবদনেই গোবিন্দার বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছে সুনীতাকে। কিছু দিন আগেই জানিয়েছিলেন জন্মদিন একাই উদযাপন করতে পছন্দ করেন তিনি। কিন্তু কেন? সে উত্তরও দিয়েছিলেন। বলেছিলেন, এত কাল ধরে স্বামী-সন্তান-সংসারের প্রতি যাবতীয় দায়িত্ব পালন করে গিয়েছেন। তবে এখন সময় হয়েছে নিজের জন্য ভাবার। আর সেই কারণেই জন্মদিনটা মদ্যপান করে একাকী উদযাপন করেন তিনি। সন্তান বা গোবিন্দার উপস্থিতিতে নয়। একই বাড়িতে থাকেন না তাঁরা, বহুদিন। এ হেন সম্পর্ককে তাই আর বয়ে নিয়ে যাওয়া নয়। শেষ করতেই চাইছেন তাঁরা। 

প্রশ্ন হল, কী এই গ্রে ডিভোর্স? ৫০ বা তাঁর ঊর্ধ্ব কোনও দম্পতি দীর্ঘদিন সম্পর্কে থাকার পর যদি বিবাহবিচ্ছেদের দিকে পা বাড়ায় তবে তাঁকে গ্রে ডিভোর্স বলা হয়ে থাকে। এ ক্ষেত্রে গোবিন্দা-সুনীতা দু'জনেরই বয়স ৫০-এর অধিক। তাই তাঁদের যদি সত্যিই বিচ্ছেদ হয়, তবে তা গ্রে ডিভোর্স হিসেবেই গণ্য করা হবে। 


```