Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

টলিউডের নবদম্পতি গৌরব-দেবলীনা, বিয়ের আগে থেকেই তাঁদের সাজ নিয়ে চলছে চর্চা

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের আগেই সন্ধে বেলায় টলিউডের নব দম্পতি গৌরব-দেবলীনার সাজের এক ঝলক দেখা গেল। যদিও ব্যস্ততার কারণে দেবলীনা বা গৌরব কেউই ছবি শেয়ার করতে পারেননি। কিন্তু ছবি ঝাপসা হলেও সে ছবি ভাইরাল এখন সোশ্যাল মিডিয়ায়। নব দম্পতিকে শুভে

টলিউডের নবদম্পতি গৌরব-দেবলীনা, বিয়ের আগে থেকেই তাঁদের সাজ নিয়ে চলছে চর্চা

শেষ আপডেট: 9 December 2020 17:11

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের আগেই সন্ধে বেলায় টলিউডের নব দম্পতি গৌরব-দেবলীনার সাজের এক ঝলক দেখা গেল। যদিও ব্যস্ততার কারণে দেবলীনা বা গৌরব কেউই ছবি শেয়ার করতে পারেননি। কিন্তু ছবি ঝাপসা হলেও সে ছবি ভাইরাল এখন সোশ্যাল মিডিয়ায়। নব দম্পতিকে শুভেচ্ছা, ভালবাসায় ভরিয়ে দিচ্ছেন তাঁদের অনুরাগীরা। দেবলীনার পরনে টুকটুকে লাল রঙের বেনারসি। গা ভর্তি সোনার গয়না। বাঙালি বধূর সাজে দেবলীনার দিক থেকে চোখ ফেরাতে পারছেন না কেউ। অন্যদিকে বাঙালি পাত্রের মতোই গৌরব সেজেছে। সাদা সিল্কের পাঞ্জাবি পরেছেন তিনি। অনেকেই গৌরবের পোশাক দেখে মন্তব্য করেছেন, "উত্তমকুমারও এমন পাঞ্জাবি পরতেন।" তাহলে কি গৌরবের ঠাকুরদার স্টাইলকে অনুকরণ করেই বিয়েতে সাজল! প্রশ্ন জেগেছে অনেকের মনে। বিয়ের দিন সকালে, গায়ে হলুদের আগে উজ্জ্বল হলুদ সিল্কের শাড়ি, মাথায় শোলার মুকুট পরে দেবলীনা ছবি পোস্ট করেছিলেন। অন্যদিকে নিজের স্টোরিতে 'ব্রাইড' লেখা একটি ছবিও পোস্ট করেন। সবমিলিয়ে বোঝাই যাচ্ছিল বিয়ের জন্য কতটা এক্সাইটেড তিনি। তবে গৌরব কিন্তু কোনও ছবি এখনও পোস্ট করেননি। কানাঘুষো শোনা যাচ্ছে, দেবলীনাকে বিয়ের সাজে কেমন লাগছে, সেটা দেখার জন্য সময়ের আগেই বিয়ের আসরে পৌঁছে গেছেন তিনি। বিয়ের শুরু থেকেই দেবলীনা-গৌরব দুজনেই ভীষণ এক্সাইটেড ছিলেন। দীর্ঘদিন তাঁরা সম্পর্কে জড়িত ছিলেন। তারপর এবছর বিয়ে করার সিদ্ধান্ত নেন। বিয়ের আগে গৌরব জানিয়েছিলেন দেবলীনা তাঁর সবচেয়ে কাছের বন্ধু। সবসময় চোখে হারান তাঁকে। অন্যদিকে দেবলীনাও মাঝে মাঝে ছবি পোস্ট করে তাঁর গৌরবের প্রতি ভালবাসার কথা জানাতেন। সেই থেকেই ধারণা করা যায়, গৌরব-দেবলীনা আগামীদিনে ভীষণ ভাল থাকবেন।

```