Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

'আমার ঘর ছাড়া গৌরী সব সাজিয়েছে', স্ত্রী'র বই প্রকাশ করে ক্ষোভপ্রকাশ শাহরুখের!

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের অন্যতম বড় ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খান (Gauri Khan)। শাহরুখ খানের (Shah Rukh Khan) স্ত্রী হলেও নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন একার কৃতিত্বে। বলিউডের বহু তারকারই বাড়ি কিংবা ফ্ল্যাটের অন্দরসজ্জা (design) করেছেন ত

'আমার ঘর ছাড়া গৌরী সব সাজিয়েছে', স্ত্রী'র বই প্রকাশ করে ক্ষোভপ্রকাশ শাহরুখের!

শেষ আপডেট: 16 May 2023 15:12

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের অন্যতম বড় ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খান (Gauri Khan)। শাহরুখ খানের (Shah Rukh Khan) স্ত্রী হলেও নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন একার কৃতিত্বে। বলিউডের বহু তারকারই বাড়ি কিংবা ফ্ল্যাটের অন্দরসজ্জা (design) করেছেন তিনি। এমনকী শাহরুখের নিজের স্বপ্নের বাড়ি 'মন্নত'ও নিজের হাতে সাজান গৌরী। কিন্তু জানেন কি, এত বড় ডিজাইনার হওয়া স্বত্ত্বেও নিজের বেডরুমের সাজসজ্জার বিষয়ে এখনও হাত দেননি বাদশা স্ত্রী? সম্প্রতি এ কথা খোলসা করলেন শাহরুখ নিজেই।

গৌরী খানের নতুন বইয়ের উদ্বোধনে সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনে সস্ত্রীক হাজির হয়েছিলেন শাহরুখ। সেখানেই গৌরীর কাজ নিয়ে উপস্থিত সবার সামনে কথা বলছিলেন অভিনেতা। তখনই শাহরুখ মজার ছলে বলেন, "গৌরী বাড়ি, রেস্তোরাঁ এবং হোটেল-সহ নানা কিছু ডিজাইন করছেন। শুধু আমার বাড়িতে আমার ঘরের সাজসজ্জাতেই ওঁর হাত পড়েনি। এছাড়া গোটা বিশ্বের সব ডিজাইন করছেন।"

ওই বই প্রকাশ অনুষ্ঠানে সংবাদমাধ্যমের সামনে রীতিমতো অকপট ছিলেন শাহরুখ খান। যে সমস্ত তরুণ তরুণীরা এই পেশায় আসতে চান, তাঁদের উদ্দেশ্যেও অনুপ্রেরণামূলক বার্তা দিতে শোনা যায় কিং খানকে। তিনি বলেন, 'নিজের স্বপ্ন পূরণে বয়স কোনও বাধা হতে পারে না। যে কোনও বয়সে এই কাজ শুরু করতে পারেন। আমার মনে হয় গৌরি মাঝ ৪০-এ এসে এই ডিজাইনারের কাজ শুরু করেছিল।' এরপরই মজা করে বাদশা বলেন, '৪০? ওহ, মাত্র ৪০। এখন তো গৌরীর বয়স ৩৭। আসলে আমাদের পরিবারে আমাদের সবার বয়স পিছিয়ে যায়।'

আলিয়া ভাট, বরুণ ধাওয়ানের মতো বহু বলিউড তারকার জন্য ঘর সাজিয়েছেন গৌরী। আর্থ এবং স্যাঞ্চোসের মতো রেস্তোরাঁর ডিজাইনও করেছেন তিনি। শুধু তাই নয়, আলিয়া ভাটের ভ্যানিটি ভ্যানের ডিজাইনও শাহরুখ-পত্নী। এর পাশাপাশি সামলাচ্ছেন নিজের পরিবার ও শাহরুখের কোম্পানি রেড চিলিজ এন্টারটেইনমেন্টও।

ছবি ফ্লপ! হল থেকে 'দ্য কেরালা স্টোরি' সরানো নিয়ে শীর্ষ আদালতে জানাল তামিলনাড়ু সরকার


```