Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'তাড়ার চোটে ভালবাসাটাও ঠিক করে কইতে পারছেন না?’ সিরিয়ালের প্রোমো ঘিরে হাসির রোল

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি সামনে এসেছে একটি বাংলা চ্যানেলের জনপ্রিয় সিরিয়ালের প্রোমো। আর সেই প্রোমো ঘিরে খোরাক হতে হয়েছে ‘গাঁটছড়া’ (Gatchora) সিরিয়ালকে। সিরিয়ালে (Gatchora) চলছে বিয়ের মরশুম। নায়ক ঋদ্ধিমানকে (Gourab Chatterjee) ব্যবসার কা

'তাড়ার চোটে ভালবাসাটাও ঠিক করে কইতে পারছেন না?’ সিরিয়ালের প্রোমো ঘিরে হাসির রোল

শেষ আপডেট: 21 July 2022 06:19

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি সামনে এসেছে একটি বাংলা চ্যানেলের জনপ্রিয় সিরিয়ালের প্রোমো। আর সেই প্রোমো ঘিরে খোরাক হতে হয়েছে ‘গাঁটছড়া’ (Gatchora) সিরিয়ালকে।

সিরিয়ালে (Gatchora) চলছে বিয়ের মরশুম। নায়ক ঋদ্ধিমানকে (Gourab Chatterjee) ব্যবসার কাজে যেতে হবে বিদেশে। অথচ তার মধ্যেই ভাইয়ের বিয়ে। সেই বিয়ের দায়িত্ব বউ খড়ির (Solanki Roy) হাতে দিয়ে নায়ক চলে গিয়েছিলেন বিদেশে। বিদেশ থেকে ফিরে তিনি দেখেন তাঁর ভাইয়ের বিয়ে যার সঙ্গে হওয়ার কথা ছিল তা না হয়ে সেই বিয়ে হয়েছে খড়ির বোন বনির সঙ্গে।

এই দেখে তো বেজায় চটে গেলেন ঋদ্ধি। শুরু করলেন বউকে ভুল বুঝতে। ঋদ্ধি খরিকে বলছে, এবারে বড়লোকের বউ হওয়ার শাস্তি আপনি পাবেন। আমার আসল রূপটা এবার দেখতে পাবেন। তার পরেই দেখা গেল, ঋদ্ধি বারে গিয়ে খড়ির সামনেই মদ খাচ্ছে। এই দেখে খড়ি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে স্বামীর দিকে।

সবে জমে উঠছিল তাদের প্রেম। কিন্তু ভাইয়ের বিয়ে তাঁদের মধ্যে আবার দূরত্ব বাড়াচ্ছে। সিরিয়াল এ ভাবেই নতুন মোড় নেবে।

কিন্তু সিরিয়ালের মোড় নিয়ে কারোর মাথা ব্যাথা নেয়। মাথা ব্যাথা তো সিরিয়ালের প্রোমোর নীচে লেখা ক্যাপশন নিয়ে। ক্যাপশনে লেখা আছে, “ভালবাসা করে কয়”। গলদটা কোথায় বুঝলেন তো? ‘কারে’ হয়ে গিয়েছে ‘করে’। আর এই নিয়েই শুরু হয়েছে দর্শকদের কমেন্টের কচকচানি।

কেউ বলছেন, ‘প্রোমো আপলোডের এত তাড়া! বানানটাও দেখবে না?’ কেউ বা বলছেন, ‘ভালবাসা পড়ে বুঝবে ওরা, আপনি আগে আপনার ক্যাপশনের বানানটা দেখুন’। ওই চ্যানেলের ইউটিউবে গিয়ে দেখা গিয়েছে ‘ভালবাসা’ এখনও ‘করে কয়’ হয়েই রয়েছে।

টেলি দুনিয়ার সবচেয়ে দামি নায়িকা! কে এই বাঙালিনী, কত তাঁর পারিশ্রমিক


```