Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Ganesh Acharya: গণেশ আচার্য যৌন হেনস্থা করেছেন! অভিযোগ সহশিল্পীর, কোরিওগ্রাফারের বিরুদ্ধে চার্জশিট ফাইল

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের প্রখ্যাত ডান্স কোরিওগ্রাফার গণেশ আচার্যর (Ganesh Acharya) বিরুদ্ধে চার্জশিট ফাইল করল মুম্বই পুলিশ। তাঁর বিরুদ্ধে সহশিল্পীকে হেনস্থার অভিযোগ রয়েছে। অভিযুক্ত হয়েছেন গণেশ আচার্যের অ্যাসিস্ট্যান্টও। এক মহিলা সহশি

Ganesh Acharya: গণেশ আচার্য যৌন হেনস্থা করেছেন! অভিযোগ সহশিল্পীর, কোরিওগ্রাফারের বিরুদ্ধে চার্জশিট ফাইল

শেষ আপডেট: 1 April 2022 08:10

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের প্রখ্যাত ডান্স কোরিওগ্রাফার গণেশ আচার্যর (Ganesh Acharya) বিরুদ্ধে চার্জশিট ফাইল করল মুম্বই পুলিশ। তাঁর বিরুদ্ধে সহশিল্পীকে হেনস্থার অভিযোগ রয়েছে। অভিযুক্ত হয়েছেন গণেশ আচার্যের অ্যাসিস্ট্যান্টও।

এক মহিলা সহশিল্পীকে যৌন হেনস্থার অভিযোগে তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ এ, ৩৫৪ সি, ৩৫৪ ডি, ৫০৯, ৩২৩, ৫০৬ এবং ৩৪ ধারায় মামলা রুজু হয়েছে। গণেশ আচার্য এখনও পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেননি। তাঁর আইনজীবী সংবাদমাধ্যমে জানিয়েছেন, আমি বিষয়টি নিয়ে খুব বেশি কিছু এখনই বলতে পারছি না। তবে সবকটি ধারাই জামিনযোগ্য।

আরও পড়ুন: মতুয়াদের গাড়ি আটকে মারধর, আহত দুই! বিচার না পেলে 'বুঝে নেওয়ার' হুমকি শান্তনু ঠাকুরের

জানা যাচ্ছে, ওই মহিলা নৃত্যশিল্পী ২০২০ সালে গণেশ আচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগ ছিল গণেশ আচার্য তাঁর সঙ্গে খারাপ আপত্তিকর করেছেন। তাঁকে পর্নোগ্রাফি ভিডিও দেখিয়েছেন। যৌন নিগ্রহ করেছেন দিনের পর দিন। কু-প্রস্তাবও দিয়েছেন। ইন্ডাস্ট্রিতে পরিচিতি বাড়ানোর জন্য গণেশ আচার্য শারীরিক সম্পর্ক গড়ে তোলার প্রস্তাব দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন ওই তরুণী। প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁর অনেক সুযোগও নষ্ট করে দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে এতদিন পর চার্জশিট ফাইল করেছে মুম্বই পুলিশ।

বলিউডে গণেশ আচার্যর নামডাক রয়েছে ভালই। কিছুদিন আগেই 'পুষ্পা' ছবির আইটেম ডান্স 'ও আন্তাভা'-তে কোরিওগ্রাফির জন্য দেশজোড়া প্রশংসা কুড়িয়েছেন তিনি। সেই শিল্পীর বিরুদ্ধে এমন অভিযোগে তোলপাড় পড়ে গেছে কার্যত।


```