Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'গদর ২' দু'দিনেই পেরোল ৮৩ কোটি! স্বাধীনতা দিবসের হাওয়ায় বাজিমাত বক্স অফিসে

দ্য ওয়াল ব্যুরো: প্রথমদিনের আয়ের নিরিখে এবছরের দ্বিতীয় সর্বোচ্চ হিন্দি ছবির তালিকায় ইতিমধ্যেই নাম তুলেছে 'গদর ২' (Gadar 2)। এবার দ্বিতীয় দিনেও অব্যাহত থাকল বক্স অফিস (box office) ঝড়। সানি দেওল, আমিশা প্যাটেল অভিনীত এই ছবির প্রথম ভাগ অর্থাৎ

'গদর ২' দু'দিনেই পেরোল ৮৩ কোটি! স্বাধীনতা দিবসের হাওয়ায় বাজিমাত বক্স অফিসে

শেষ আপডেট: 13 August 2023 09:20

দ্য ওয়াল ব্যুরো: প্রথমদিনের আয়ের নিরিখে এবছরের দ্বিতীয় সর্বোচ্চ হিন্দি ছবির তালিকায় ইতিমধ্যেই নাম তুলেছে 'গদর ২' (Gadar 2)। এবার দ্বিতীয় দিনেও অব্যাহত থাকল বক্স অফিস (box office) ঝড়। সানি দেওল, আমিশা প্যাটেল অভিনীত এই ছবির প্রথম ভাগ অর্থাৎ 'গদর' ২০০১ সালের অন্যতম সুপারহিট ছবি। ২২ বছর পরে স্বাধীনতা দিবসের (Independence Day News) ঠিক আগে ছবির দ্বিতীয় ভাগ এনে পরিচালক অনিল শর্মা বুঝিয়ে দিলেন, আজও এই ছবি নিয়ে দর্শকদের এত উন্মাদনা কেন!

প্রথমদিন সানি দেওলের কামব্যাক এই ছবিটি আয় করেছিল ৪০.১০ কোটি। এবছর তার সামনে আছে একমাত্র শাহরুখ খানের 'পাঠান'। যার ফার্স্ট ডে কালেকশন ছিল ৫৫ কোটি। মাঝে আরও ছবি মুক্তি পেলেও সেই রেকর্ডের ধারেকাছে যেতে পারেনি। তবে সানি দেওলের 'গদর ২' অপ্রত্যাশিতভাবে বক্স অফিসে ঝড়ের বেগে ছুটছে। দ্বিতীয় দিন ছবিটি ৪৩ কোটি টাকার ব্যবসা করেছে গোটা দেশে। অর্থাৎ দু'দিন মিলিয়ে ভারতে 'গদর ২'-এর আয় ৮৩.১০ কোটি। তৃতীয় দিনেই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়া স্রেফ সময়ের অপেক্ষা।

সানি দেওলের ৪০ বছরের দীর্ঘ বলিউড কেরিয়ারে এত বড় হিট তিনি এই প্রথম পেলেন। এর আগে তাঁর 'গদর' ৭৭ কোটি টাকার ব্যবসা করেছিল। তবে এত বছরের ব্যবধানে দেশজুড়ে টাকার মূল্য অনেকটাই বেড়েছে। হু হু করে বৃদ্ধি পেয়েছে জিনিসপত্রের দাম। ফলত দু'টি আলাদা সময়ে মুক্তি পাওয়া ছবির ব্যবসাকে এক নজরে দেখাও উচিত নয়।

কিন্তু প্রশ্ন উঠছে সেরকম প্রোমোশন ছাড়াই কীভাবে এমন দুর্বার গতিতে ছুটছে 'গদর ২'? (Gadar 2)

কারণ খুঁজতে গিয়ে প্রথমেই যে বিষয়টি উঠে আসছে, তা হল নব্য জাতীয়তাবাদ। 'গদর'-এর মত 'গদর ২'-এও পাকিস্তানিদের বিরুদ্ধে লড়তে দেখা গিয়েছে সানি দেওলকে। বর্তমান সময়ে এমন দৃশ্যই যে সিংহভাগ দেশবাসী দেখতে চায়, তা কারও অজানা নয়। আর স্বাধীনতা দিবসের প্রাক্কালে সেই নব্য জাতীয়তাবাদের আঁচেই আরও ধোঁয়া দিয়েছে 'গদর ২'। ঠিক যেমনটা অল্প হলেও দেখা গিয়েছিল শাহরুখের 'পাঠান'-এও। আর তাতেই বক্স অফিসে বাজিমাত করল দু'টি ছবিই।

উল্লেখ্য, ২০০১-এ 'গদর'-এর সঙ্গে মুক্তি পেয়েছিল আমির খানের 'লগান'। বক্স অফিস ক্ল্যাশ হলেও দু'টি ছবিই রমরমিয়ে চলেছে সিনেমাহলে। আর এবার 'গদর ২'-এর সঙ্গে মুক্তি পেয়েছে 'ওএমজি ২'। অক্ষয়ের এই ছবিটি দু'দিন মিলিয়ে ২৫ কোটি টাকা আয় করেছে। তবে 'ওএমজি ২' মুক্তির আগে একাধিক বিতর্কের জেরে অনেকটাই পিছিয়ে পড়েছিল। আর সেখানেই বাজি মেরে এগিয়ে গিয়েছে সানির 'গদর ২'। এখন দেখার লং রানে কে টিকে থাকে।

‘গদর ২’ শাহরুখের ছবির রেকর্ড ভেঙে দেবে, আশাবাদী কঙ্গনা


```