Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'জন নয়গণ'-এর ভবিষ্যৎ এখন সেন্সর বোর্ডের হাতে, সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার করল প্রযোজকরা

গত ৯ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও সেন্সর-ছাড়পত্র না মেলায় অনির্দিষ্টকালের জন্য মুক্তি স্থগিত হয়ে গেছে।

'জন নয়গণ'-এর ভবিষ্যৎ এখন সেন্সর বোর্ডের হাতে, সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার করল প্রযোজকরা

বিজয়ের 'জন নয়গণ' মুক্তিজট

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 10 February 2026 16:02

দ্য ওয়াল ব্যুরো: থালাপতি বিজয়ের (Thalapathy Vijay) বহু প্রতীক্ষিত 'জননয়গণ' (Jana Nayagana) ঘিরে আইনি জট বিতর্কে নয়া মোড়। ছবির প্রযোজক সংস্থা কেভিএন প্রোডাকশন (KVN Production) তাদের দায়ের করা মামলা প্রত্যাহার করে নিয়েছে। সুপ্রিম কোর্ট (Supreme Court) জানিয়েছে, 'এখন থেকে ছবির সার্টিফিকেশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সেন্সর বোর্ড (Central Board of Film Certification)।' ফলে বিজয়ের শেষ সিনেমার ভবিষ্যৎ এখন পুরোপুরি সিবিএফসি-র হাতে।

নির্মাতারা অভিযোগ করেছিলেন, গত ডিসেম্বরে ছবিটি সেন্সর বোর্ডের (censor board) কাছে পাঠানোর পরও একের পর এক কারণ দেখিয়ে ছাড়পত্র দিতে দেরি করা হচ্ছে। তাদের দাবি, 'সেন্সর বোর্ড যে দৃশ্যগুলি বাদ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন, সেগুলি মেনে নেওয়া হয়েছে। তবুও বারবার সিনেমাটি পর্যালোচনার মুখে পড়ছিল। পরে জানুয়ারির শুরুতে ছবিটিকে রিভাইজিং কমিটির কাছে পাঠানো হয়।

অভিযোগ ওঠে, ছবিতে সেনাবাহিনীর সংবেদনশীল উপস্থাপনা ও ধর্মীয় ভাবাবেগে আঘাত করার মতো কিছু দৃশ্য রয়েছে- যার ভিত্তিতে একটি অভিযোগ জমা পড়ে। সেই কারণেই রিভিউ কমিটিকে ছবি ফেরত পাঠানো হয়েছিল।

তবে সোমবার প্রযোজনা সংস্থার তরফে মামলা প্রত্যাহার করা হলে বিচারপতি পিটি আশার বেঞ্চ আর কোনও নির্দেশ দেয়নি। তবে তারা জানিয়েছে, 'ছবিটিকে ইউ, ইউ/এ নাকি এ সার্টিফিকেট- কোনটি দেওয়া হবে, তা সিদ্ধান্ত নেবে সিবিএফসি–র সংশ্লিষ্ট কমিটি।

গত বছর ১৮ ডিসেম্বর ছবিটি সেন্সর বোর্ডের কাছে জমা দেওয়া হয়। কমিটির তরফে চার দিন পর অর্থাৎ ২২ ডিসেম্বর, ছবির সহিংসতা, কিছু রক্তাক্ত দৃশ্য এবং ধর্মীয় উল্লেখের জন্য ইউ/এ সার্টিফিকেটের সুপারিশ করা হয়। সেইমতো দৃশ্যতে কাটছাঁট করা হয়েছিল।

৫ জানুয়ারি ২০২৬ ছবিটি ফের রিভাইজিং কমিটির কাছে পাঠানো হয়। এরপর ৬ জানুয়ারি আদালতে আবেদন করেন প্রযোজকরা। মাঝপথে সিঙ্গেল বেঞ্চের দেওয়া ছাড়পত্রের নির্দেশও ডিভিশন বেঞ্চ বাতিল করে দেয়। এমনকি সুপ্রিম কোর্টেও হস্তক্ষেপ করেনি।

গত ৯ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও সেন্সর-ছাড়পত্র না মেলায় অনির্দিষ্টকালের জন্য মুক্তি স্থগিত হয়ে গেছে।

'জন নয়গণ' (Jana Nayagana) পরিচালনা করেছেন এইচ. বিনোদ। সিনেমায় বিজয়ের (Vijay) সঙ্গে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, মামিথা বাজু, গৌতম মেনন, প্রকাশ রাজ ও প্রিয়ামণি। জানা যাচ্ছে, বিজয়ের শেষ ছবি হতে চলেছে 'জন নয়গণ'। এরপর সম্পূর্ণভাবে রাজনীতিতেই মন দেবেন তিনি। তাই 'থালাপতি'র শেষ সিনেমা নিয়ে ভক্তদের মধ্যেও কৌতূহল তুঙ্গে। এখন কেবল মুক্তির অপেক্ষা।


```