Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টলিউড দাম দেয়নি এই হিরোদের, তবে হিরের কদর করেছে বলিউড! টোটা-যীশু-শাশ্বতরাই প্রমাণ

দ্য ওয়াল ব্যুরো: টলিউডে ইদানীং ভাল বাংলা ছবির নাকি অভাব (tollywood underrated actors), বলছেন দর্শকরা। যদিও পরম-আবির বা দেব প্রানপণ চেষ্টা করছেন 'ফাটাফাটি', 'হাওয়া বদল' অথবা 'ব্যোমকেশ' দিয়ে হল ভরাতে, তবে সেই চেষ্টা আদৌ কতটা কার্যকরী হবে তা

টলিউড দাম দেয়নি এই হিরোদের, তবে হিরের কদর করেছে বলিউড! টোটা-যীশু-শাশ্বতরাই প্রমাণ

শেষ আপডেট: 3 August 2023 05:40

দ্য ওয়াল ব্যুরো: টলিউডে ইদানীং ভাল বাংলা ছবির নাকি অভাব (tollywood underrated actors), বলছেন দর্শকরা। যদিও পরম-আবির বা দেব প্রানপণ চেষ্টা করছেন 'ফাটাফাটি', 'হাওয়া বদল' অথবা 'ব্যোমকেশ' দিয়ে হল ভরাতে, তবে সেই চেষ্টা আদৌ কতটা কার্যকরী হবে তা বলা কঠিন। মুক্তির আগেই একাধিক কটাক্ষে জর্জরিত দেবের 'ব্যোমকেশ ও দুর্গরহস্য'। অন্যদিকে সমালোচকদের থেকে 'শিবপুর' প্রশংসা পেলেও প্রযোজক বিতর্কে বেশিদিন হলে জায়গা করতে পারেনি এই ছবি। আবিরের 'ফাটাফাটি'ও মুক্তির আগে যতটা আলোড়ন তুলেছিল তার তুলনায় বক্স অফিসে লক্ষ্মীলাভ হয়নি।

গত কয়েক বছরে টলিউডে নতুন ছবি বেরোলেই অনেকে ঠাট্টা করে বলেন, 'ফের বাংলা ছবির পাশে দাঁড়াতে হবে', অর্থাৎ ছবির অভিনেতা থেকে চিত্রনাট্য সবকিছুর এমনই দুরবস্থা যে দর্শককে একপ্রকার আবেদন করতে হয় বাংলা ছবি দেখার জন্য। এ প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে ইদানিং আবার অনেকে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির উদাহরণ টেনে আনছেন। বলিউডকে বাদ দিয়ে কীভাবে দক্ষিণী ছবির দর্শক জয়ধ্বনি করেন তাঁদের একান্ত নিজেদের প্রিয় নায়কদের সেই উদাহরণ দিয়ে নির্মাতারা বোঝাতে চাইছেন আসলে বাঙালি দর্শকই নাকি মূল্য দিতে পারছে না তাদের নিজের ইন্ডাস্ট্রিকে।

কিন্তু সবটাই কি আসলে দর্শকের দোষ নাকি টলিউডই আসলে ব্যবহার করতে পারে না তার রত্নদের? (from tota roychowdhury to jishu sengupta saswata chatterjee tollywood underrated actors)

এই যেমন টোটা (tota roychowdhury), যিশু বা শাশ্বতর কথাই ধরা যাক। টলিউডে কাজের তুলনায় বলিউডে বা দক্ষিণী ছবিতে কাজের সংখ্যা আর জাতীয় স্তরে প্রশংসা দুইই মিলছে এই অভিনেতাদের। অথচ টলিউড আদৌ কি সেই সম্মান বা চরিত্র তাঁদের দিতে পেরেছে যেটা তাঁদের প্রাপ্য?

The Trial's Jisshu Sengupta Says His 'Initial Instinct' Was To Say No To  The Show: "...I Did Not Know The Character"

সম্প্রতি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'তে টোটা রায়চৌধুরীর নাচের দৃশ্য ভাইরাল নেটপাড়ায়। যে টোটাকে চিনে নিয়েছিল ঋতুপর্ণ ঘোষের জহুরির চোখ, সেই হিরেকে চিনতে ভুল করেননি করণ জোহরও। অন্যদিকে 'পিকু' থেকে 'বরফি' সহ বলিউডের একাধিক ছবিতে কাজ করে জাতীয় স্তরে নিজের জমি আগেই শক্ত করেছেন যীশু। সম্প্রতি কাজলের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন 'দ্য ট্রায়াল'-এও। প্রায় একই চিত্র শাশ্বত চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও। 'কাহানি' মুক্তির পর থেকে জাতীয় স্তরে কাজের অভাব হয়নি শাশ্বতর। সম্প্রতি 'প্রজেক্ট কে'-তেও ট্রেলারে এক ঝলক দেখা গেছে অভিনেতাকে।

Kahaani actor Saswata Chatterjee to play detective Shabar in new film -  Hindustan Times

কিন্তু কেন বাংলা ছবির বদলে বলিউড বা দক্ষিণী ছবিতে বেশি দেখা যাচ্ছে টোটা, শাশ্বত বা যীশুকে?

উত্তরে প্রায় তিনজনই নানা সময়ে জানিয়েছেন ওইসব ইন্ডাস্ট্রির পেশাদারিত্বের কথা। পাশাপাশি তাঁরা সেখানে পান উপযুক্ত সম্মান, ভাল চিত্রনাট্য।

ঠিক এই সম্মান বা চিত্রনাট্যই আশা করেন যীশু, টোটা বা শাশ্বতর মতো জাত অভিনেতারা। সেই কারণেই বাংলা ছেড়ে পশ্চিম বা দক্ষিণমুখী তাঁরা। মজার বিষয়, বাংলায় কিন্তু ভাল চিত্রনাট্যের অভাব নেই, অথচ কাস্টিংয়ের ক্ষেত্রে নিজেদের সম্পদকে বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করতে ডাহা ফেল টলিউড। একা অনির্বাণ, আবির বা পরম আর কত টানবেন বলছেন ফিল্ম সমালোচকরা। কিন্তু টলিউড সে কথা শুনছে কি?

এ কী করছেন মহেশ! ‘বিগ বস’-এর ঘরে ঢুকেই হাঁ করে চেয়ে রইলেন প্রতিযোগী মনীষার দিকে


```