বড় পর্দা হোক বা ডিজিটাল স্ক্রিন – ভূমি পেডনেকর বারবার প্রমাণ করছেন যে অভিনয় শুধু একটি কাজ নয়, এটা তাঁর আবেগ। প্রতিটি চরিত্রে তিনি নিজেকে ভেঙে গড়ে নিয়ে যান – আর দর্শককে উপহার দেন একেকটি জীবন্ত গল্প।

ভূমি পেডনেকার
শেষ আপডেট: 13 May 2025 14:39
দ্য ওয়াল ব্যুরো: দেশের অন্যতম প্রতিভাশালীূ ডাকসাইটে অভিনেত্রী তিনি। ভূমি পেডনেকর বারবার প্রমাণ করেছেন যে তিনি বহুমাত্রিক এবং শক্তিশালী পারফর্মার। প্রতিটি কাজে তিনি শুধু চরিত্রেই ডুবে যান না, বরং অভিনয়ের নানা শেডকে নিপুণভাবে ফুটিয়ে তোলেন। সম্প্রতি মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘দ্য রয়্যালস’ দর্শকমহলে সাড়া ফেলেছে। ফিরে দেখা এমন সাত চরিত্র যাঁর মাধ্যমে ভূমি নিজের ভারসাটিলিটির এক অনন্য উদাহরণ গড়ে তুলেছেন।

জয়া (টয়লেট: এক প্রেম কথা) জয়া চরিত্রে, তিনি একজন গ্রামের মহিলা এবং তার স্বামী (অক্ষয় কুমার) কে বাধ্য করে বাড়িতে টয়লেট বানাতে। সামাজিক বার্তা দেওয়া এই সিনেমায় ভূমি এমন একটি বিষয়কে তুলে ধরেন, যা নিয়ে সে সময়ে খুব কম অভিনেত্রীই কথা বলতেন। তাঁর নিখুঁত অভিনয় দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা করে নেয়।

সুমি সিং (বধাই দো) এক সমকামী নারীর চরিত্রে অভিনয় করেছেন ভূমি। এক সমকামী পুরুষকে বিয়ে করে ‘ল্যাভেন্ডার ম্যারেজ’-এর বাস্তবতা তুলে ধরে। রাজকুমার রাওয়ের সঙ্গে জুটি বেঁধে, ভূমি সমাজের প্রচলিত ধ্যানধারণার বাইরে গিয়ে অভিনয়ের নতুন দিগন্ত ছুঁয়েছেন।

ইন্দুমতী তোমর (সোনচিরাইয়া) চম্বলের প্রেক্ষাপটে তৈরি এই ক্রাইম-ড্রামায় ভূমি আবারও এক গ্রাম্য মহিলার চরিত্রে অভিনয় করেন। যে একটি শিশুকে বাঁচাতে দস্যুদের বিরুদ্ধে লড়াই করে। এই চরিত্রে তাঁর গম্ভীর ও সংযত অভিনয় নজর কাড়ে।

চন্দ্রো তোমর (সান্ড কি আঁখ) বায়োপিকে ভূমি চন্দ্রো তোমরের চরিত্রে অভিনয় করেছেন, যিনি নিজের ষাটের কোটায় দাঁড়িয়ে সিনেমায় নাম করেন এবং সমাজের বাধা টপকে নিজের পরিচয় গড়েন। ভূমির জন্য এটি ছিল এক ব্যক্তিগত শ্রদ্ধাঞ্জলি তাঁর দিদাকে, আর দর্শকের জন্য এক প্রেরণাদায়ক অভিজ্ঞতা।

বেদিকা ত্রিপাঠী (পতি, পত্নী অউর ওহ) এক হালকা চালে সম্পর্ক। কিন্তু জটিলতায় ভরপুর চরিত্র বেদিকা, যেখানে ভূমি এক তরুণ বিবাহিত নারীর অনুভূতি, সন্দেহ, রাগ আর ভালোবাসাকে তুলে ধরেন। কার্তিক আরিয়ানের সঙ্গে তাঁর কেমিস্ট্রি দারুণ জমে ওঠে।

বৈশালী সিং (ভক্ষক) এই থ্রিলারে ভূমি এক অনুসন্ধানী সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন, যিনি বিহারের মুনাওয়ারপুরে একটি শিশু শেল্টার হোমে ঘটে যাওয়া অত্যাচারের তদন্ত করেন। চরিত্রটি কঠিন, বাস্তব, আর সমাজকে প্রশ্ন করে – আর ভূমির অভিনয় যথার্থভাবে সেই প্রতিবাদী সুর পৌঁছে দেয় দর্শকের কাছে।

সোফিয়া শেখর (দ্য রয়্যালস) ভূমির ওয়েব সিরিজে ডেবিউ। 'দ্য রয়্যালস'-এ, যেখানে তিনি এক উচ্চাকাঙ্ক্ষী ও স্মার্ট উদ্যোক্তা সোফিয়ার ভূমিকায় অভিনয় করছেন। রাজপরিবার ও ব্যবসার মধ্যে ভারসাম্য রক্ষা করতে করতে তাঁর চরিত্র নিজের জায়গা তৈরি করে। গ্ল্যামারাস লুক ও আত্মবিশ্বাসী স্ক্রিন প্রেজেন্সের জন্য এই সিরিজে ভূমি নতুন আলোচনায় এসেছেন।