Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

অভিনয়েই থেমে নেই! করণ থেকে অর্জুন এই ৯ তারকা খুলেছেন নিজেদের কোম্পানিও

দ্য ওয়াল ব্যুরো: হিন্দি ধারাবাহিকে (serial actor) করণ কুন্দ্রা থেকে অর্জুন বিজলানি নামগুলি বেশ পরিচিত। স্প্লিটসভিলা, রোডিজ এর রণবিজয় অথবা 'অনুপমা'র রূপালি, সারা ভারতের দর্শকের প্রিয় এই অভিনেতারা। তবে শুধুমাত্র অভিনয় বা সঞ্চালনাতেই নিজেদের

অভিনয়েই থেমে নেই! করণ থেকে অর্জুন এই ৯ তারকা খুলেছেন নিজেদের কোম্পানিও

শেষ আপডেট: 10 April 2023 08:14

দ্য ওয়াল ব্যুরো: হিন্দি ধারাবাহিকে (serial actor) করণ কুন্দ্রা থেকে অর্জুন বিজলানি নামগুলি বেশ পরিচিত। স্প্লিটসভিলা, রোডিজ এর রণবিজয় অথবা 'অনুপমা'র রূপালি, সারা ভারতের দর্শকের প্রিয় এই অভিনেতারা। তবে শুধুমাত্র অভিনয় বা সঞ্চালনাতেই নিজেদের আটকে রাখেননি রূপালি থেকে করণ।

অভিনয়ের পাশাপাশি, নিজেদের কোম্পানিও (entrepreneur) খুলেছেন এই অভিনেতারা। কেউ ক্রিকেট লিগে কিনেছেন টিম, আবার কেউ খুলেছেন প্রোডাকশন হাউস। জেনে নেওয়া যাক অভিনেতারা কে কোন ব্যবসায় মন দিয়েছেন?

রণবিজয় সিং

Kargil Vijay Diwas: Rannvijay Singh says people have forgotten soldiers'  sacrifices | Bollywood - Hindustan Times


রোডিজ থেকে স্প্লিটসভিলা, এম টিভির একসময়ের জনপ্রিয় সঞ্চালক রণবিজয়ের স্বতঃস্ফূর্ত সঞ্চালনায় মেতে থাকতো গোটা ভারতের তরুণরা। তবে, অভিনয়ের পাশাপাশি, বাইক চালাতে ভালবাসেন রণবিজয়। সেই কারণেই বাইক মডিফিকেশনের একটি আউটলেট তিনি খোলেন ২০১২ সালে। পাশাপাশি, মুম্বইয়ের দুটি জনপ্রিয় রেস্তোরাঁর মালিকানার সঙ্গেও যুক্ত সঞ্চালক অভিনেতা।

অর্জুন বিজলানি

Arjun Bijlani reveals the worst relationship advice he has received: 'Jam  nahi raha hai toh break up kar lo' - Hindustan Times


মিলে জব হাম তুম থেকে নাগিন, কয়েক দশক পেরিয়ে গেলেও অর্জুন বিজলানির প্রতি তরুণীদের উন্মাদনা একটুও কমেনি। পাশাপাশি, সঞ্চালনাতেও ইদানীং মন দিয়েছেন অর্জুন। তবে, অভিনয় সঞ্চালনার পাশাপাশি, হিন্দি ধারাবাহিকের অভিনেতাদের নিয়ে মিনি ক্রিকেট সিরিজ বক্স ক্রিকেট লিগের সঙ্গে যুক্ত অভিনেতা। এই লিগে মুম্বই টাইগার্স নামে একটি দলের মালিকানাও আছে তাঁর নামে।

রূপালি গাঙ্গুলি

Rupali Ganguly overwhelmed with the success of Anupamaa: It has given me  the platform I have always craved | PINKVILLA


বাঙালি অভিনেত্রী রূপালি গাঙ্গুলিকে এই মুহূর্তে সারা ভারত এক ডাকে অনুপমা নামে চেনে। মধ্যবয়সি গৃহবধূর চরিত্রে রূপালি যেন হয়ে উঠেছেন ভারতের বহু মহিলার প্রতিনিধি। তবে, অভিনয়ের পাশাপাশি, ২০০০ সাল থেকেই নিজের বাবার সঙ্গে যৌথ মালিকানায় একটি অ্যাড এজেন্সি চালান রূপালি।

করণ কুন্দ্রা

Karan Kundra Biography, Wiki, Dob, Age, Height, Weight, Affairs and More -  Famous People India World


ধারাবাহিকের নায়কদের মধ্যে মেয়েদের হার্টথ্রব বললেই মনে পড়ে করণ কুন্দ্রার কথা। অভিনয়ের পাশাপাশি, একাধিক সম্পর্কে জড়িয়ে পড়া নিয়েও বারবার খবরের শিরোনামে উঠে এসেছেন করণ। তবে, পারিবারিক কনস্ট্রাকশনের ব্যবসাতেও তিনি সময় দেন অভিনয়ের ফাঁকে। এছাড়াও একটি আন্তর্জাতিক কল সেন্টারের মালিকানাও রয়েছে করণের।

আশকা গোরাডিয়া

Aashka Goradia quits showbiz: Would rather call it moving on to a different  phase | Entertainment News,The Indian Express


কুসুম খ্যাত অভিনেত্রী আশকা গোরাডিয়া এই মুহূর্তে অভিনয় থেকে দূরে গিয়ে সম্পূর্ণ মনোযোগী হয়েছেন তাঁর সংসারে। পাশাপাশি, স্বামীর সঙ্গে গোয়ায় যোগা স্টুডিওতে তিনি যোগ ব্যায়াম শেখান বহু ছাত্রছাত্রীকে। পাশাপাশি, একটি কসমেটিকস ব্র্যান্ডের সঙ্গেও যুক্ত আশকা।

মোহিত মালিক

Mohit Malik on returning to work: Can't sit and wait, have to run my house  - Hindustan Times


অভিনয়ের পাশাপাশি দুটি রেস্তোরাঁ চালান হিন্দি টেলিভিশনের আর এক জনপ্রিয় অভিনেতা মোহিত মালিক। হোমমেড ক্যাফে এবং ১বিএইচকে নামে ওই দুই রেস্তোরাঁতে মাঝেমধ্যেই দেখা যায় অভিনেতা এবং তাঁর স্ত্রী অদিতিকে।

রবি দুবে শরগুন মেহতা

EXCLUSIVE: Ravi Dubey And Sargun Mehta Planning A Baby? The Jamai 2.0 Star  Reveals - Zee5 News


হিন্দি ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় জুটি রবি দুবে এবং শরগুন মেহতাকে প্রায়ই দেখা যায় একইসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে। এই দম্পতি ২০১৯ সালে তাঁদের নিজস্ব প্রোডাকশন হাউস খোলেন। এই প্রোডাকশন হাউসের পক্ষ থেকে 'উড়ারিয়া'র মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিক প্রযোজনা করেন রবি এবং শরগুন।

রণিত রায়

Ronit Roy opens up on support he got from Karan Johar, Amitabh Bachchan,  Akshay Kumar during lockdown - Hindustan Times


বাঙালি এই অভিনেতাকে আদালত সহ একাধিক ওয়েব সিরিজ এবং ধারাবাহিকে দেখা গেছে বিভিন্ন চরিত্রে। তবে, অভিনয়ের পাশাপাশি, অপর একটি ব্যবসা চালান রণিত। তাঁর এজেন্সি থেকে শাহরুখ খান সহ অন্যান্য বহু সেলিব্রিটিকে নিরাপত্তারক্ষী প্রদান করা হয়।

রাকশন্দা খান

Kyunki Saas Bhi Kabhi Bahu Thi Actress Rakshanda Khan on Being Advised to  'Fix' Her Nose


ধারাবাহিকে খলনায়িকা অথবা মায়ের চরিত্রে প্রায়ই দেখা যায় অভিনেতা রাকশন্দা খানকে। তবে, অভিনয়ের পাশাপাশি তিনি তাঁর এজেন্সি থেকে বিভিন্ন অনুষ্ঠানে সঞ্চালক সরবরাহ করেন।

স্কেটিং করেই বিদেশ পাড়ি দুই খুদের, মিলল আন্তর্জাতিক স্বীকৃতি


```