Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৪৪ কোটির প্রাসাদোপম ফ্ল্যাট, তিনটে গাড়ি, কী নেই! এককালে ১১ হাজার টাকা কামাতেন রাজকুমার

রাজকুমার রাওয়ের মোট সম্পত্তি ৮১ কোটি! কীভাবে বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করলেন, দেখুন সম্পূর্ণ প্রতিবেদন।

৪৪ কোটির প্রাসাদোপম ফ্ল্যাট, তিনটে গাড়ি, কী নেই! এককালে ১১ হাজার টাকা কামাতেন রাজকুমার

রাজকুমার রাও

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 1 August 2025 12:06

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে এখন সবচেয়ে নির্ভরযোগ্য এবং প্রতিভাবান অভিনেতাদের তালিকা করলে রাজকুমার রাওয়ের নাম একেবারেই উপরের সারিতে থাকবে। অভিনয়ের ভিন্নতা, চরিত্রে মিশে যাওয়ার দক্ষতা—সব মিলিয়ে তিনি আজ ইন্ডাস্ট্রির অন্যতম ব্যাঙ্কেবল তারকা। আর সেই তারকারই ব্যক্তিগত জীবনে আসতে চলেছে এক নতুন অধ্যায়। স্ত্রী পত্রলেখার সঙ্গে তাঁরা প্রথম সন্তানের অপেক্ষায়।

তবে জানেন কি, এই মুহূর্তে রাজকুমার রাওয়ের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৮১ কোটি টাকা! অভিনয় থেকে শুরু করে বিজ্ঞাপনের আয়, তার ওপর আবার রয়েছে বিলাসবহুল বাড়ি, দামি গাড়ি ও বাইকের সম্ভার। চলুন, এক নজরে দেখে নেওয়া যাক রাজকুমার রাওয়ের ঝলমলে জীবনের কিছু অধ্যায়।

প্রতি ছবির জন্য কত পারিশ্রমিক নেন রাজকুমার?

ফিনান্সিয়াল এক্সপ্রেস-এর রিপোর্ট অনুযায়ী, রাজকুমার রাও বর্তমানে বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতাদের একজন। প্রতিটি সিনেমার জন্য তিনি নেন প্রায় ৫ থেকে ৬ কোটি টাকা, আর কোনও ব্র্যান্ড এন্ডোর্সমেন্টে অংশ নিলে তাঁর পারিশ্রমিক ১-২ কোটি টাকার আশেপাশে। সম্প্রতি 'স্ত্রী ২' ছবির জন্য রাজকুমার নিয়েছেন প্রায় ৬ কোটি টাকা।

মুম্বইয়ের জুহুর মাঝে রাজকুমার ও তাঁর স্ত্রী পত্রলেখা থাকেন একটি ট্রিপ্লেক্স অ্যাপার্টমেন্টে, যার দাম প্রায় ৪৪ কোটি টাকা। শহরের মাঝেই এই বিলাসবহুল ফ্ল্যাট রাজকুমারের অন্যতম দামি সম্পত্তি। রাজকুমারের গ্যারেজে রয়েছে একাধিক প্রিমিয়াম গাড়ি—

১. Audi Q7 (দাম: ৮০ লক্ষ টাকা)
২. Mercedes-Benz CLA 200 (দাম: ৩৭.৯৬ লক্ষ টাকা)
৩. Mercedes-Benz GLS (দাম: ১.১৯ কোটি টাকা)

সেই সঙ্গে রয়েছে Harley Davidson Fat Bob বাইক, যার দাম ১৮ লক্ষ টাকা!

আজ যাঁর সম্পত্তি ৮০ কোটিরও বেশি, সেই রাজকুমারের বলিউড যাত্রা শুরু হয়েছিল মাত্র ১১ হাজার টাকা দিয়ে। ২০১০ সালে দিবাকর ব্যানার্জির 'লা

ভ সেক্স অউর ধোঁকা' ছবিতে অভিনয় করে বলিউডে পা রাখেন তিনি। স্ট্রাগল, অডিশন, রিজেকশনের মধ্য দিয়ে লড়াই করে উঠে আসা এই অভিনেতা আজ সফলতার প্রতীক।

শেষবার রাজকুমারকে দেখা গিয়েছিল ‘মালিক’ ছবিতে, যেখানে তাঁর গ্যাংস্টার লুক ভীষণ প্রশংসিত হয়েছিল। যদিও বক্স অফিসে খুব একটা সাড়া ফেলেনি এই ছবি, তবে সমালোচকরা তাঁর অভিনয়ে মুগ্ধ। এই মুহূর্তে, Pinkvilla-এর এক্সক্লুসিভ রিপোর্ট অনুযায়ী, শুজিত সরকার-এর সঙ্গে এক দুই-নায়ক কমেডি ছবিতে কাজ করতে চলেছেন রাজকুমার। ছবির শুটিং শুরু হতে পারে ২০২৫ সালের শেষ দিকে। এখনও চলছে দ্বিতীয় অভিনেতার খোঁজ।


```