
শেষ আপডেট: 4 May 2023 07:07
দ্য ওয়াল ব্যুরো: বাঙালির আবেগের এক অন্যতম নাম সত্যজিৎ রায়। 'নায়ক' থেকে 'দেবী', 'প্রতিদ্বন্দ্বী' থেকে 'হীরক রাজার দেশে' সত্যজিতের প্রতিটি ছবিই আজও সময়, পরিস্থিতির সঙ্গে মিলে যায়। আজ এই কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে যদি সত্যজিৎ জীবিত থাকতেন তবে তিনিও কি ছবির পোস্টারে ব্যবহার করতেন যন্ত্রের বুদ্ধি (AI made several Satyajit Ray movie posters)? কেমন হতো সেক্ষেত্রে পোস্টারগুলির চেহারা?
এই প্রশ্নেরই উত্তর পেতে মঙ্গলবার ২ মে সত্যজিতের ১০২তম জন্মদিনে পেপারক্লিপ নামে একটি ডিজিটাল মিডিয়া কোম্পানি প্রকাশ করল এআই দিয়ে তৈরি সত্যজিৎ রায়ের একাধিক ছবির পোস্টার (From Nayak to Devi Satyajit Ray movie posters)। 'দেবী', 'নায়ক', 'প্রতিদ্বন্দ্বী', 'মহানগর', 'সোনার কেল্লা', 'চারুলতা', 'পথের পাঁচালী', 'গুপি গাইন বাঘা বাইন' এবং 'জলসাঘর', এই ছবিগুলির কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বানানো পোস্টার প্রকাশ করা হয়েছে পেপারক্লিপ-এর টুইটার হ্যান্ডলে।
https://twitter.com/Paperclip_In/status/1653281621188186113?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1653281621188186113%7Ctwgr%5Eb6b082a1e29d9f1441aa84ee75d5f6ee09882a42%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Fviral%2Fai-reimagines-satyajit-rays-iconic-movie-posters-and-heres-what-fans-have-to-say-7716373.html
ছবিগুলি প্রকাশের সঙ্গে সঙ্গেই নেটিজেনরা শুরু করেছেন আসল পোস্টারগুলির সঙ্গে এগুলির তুলনা। প্রসঙ্গত, ছবির পোস্টারে সত্যজিতের ছোঁয়া থাকত পুরো মাত্রায়। পাশাপাশি, নিজে একজন সুদক্ষ শিল্পী ছিলেন বাঙালির ‘মানিক’। ফলে, প্রতিটি পোস্টারই হতো একেবারে জীবন্ত এবং অভিনব। এক্ষেত্রে, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো পোস্টারগুলি যেন সত্যজিতের সেই ভাবনাকে তুলে ধরতেই পারেনি অভিযোগ করেছেন কেউ কেউ।
আসলে সত্যজিতের ছবি প্রতিটি বাঙালি বাড়িতে এতটাই পরিচিত যে সেই পোস্টারগুলির সঙ্গে এআই-এর শিল্পবোধ মেলাতে রীতিমতো বেগ পেতে হচ্ছে, এই অভিযোগও এনেছেন অনেকেই। পাশাপাশি, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো পোস্টারগুলিতে চরিত্রগুলি যেন বড় বেশি যান্ত্রিক। ফলে, সত্যজিতের বুদ্ধিমত্তা এবং ভাবনার সঙ্গে মেলাতে কৃত্রিম বুদ্ধিমত্তাকে চলতে হবে আরও অনেকটা পথ। এক্ষেত্রে সত্যজিতই এগিয়ে রইলেন এআই-এর থেকে।
চারুলতার বাড়ির চারপাশে উড়ছে প্রজাপতি! সত্যজিতের ছবিতে রূপকের অনন্য ব্যবহার বারবার