Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সলমন থেকে ঐশ্বর্য, এপ্রিলেই আসছে একঝাঁক তারকার নতুন ছবি

দ্য ওয়াল ব্যুরো: সিনেমা (movies) দেখতে যারা ভালবাসেন তাঁরা নতুন ছবির মুক্তির অপেক্ষায় থাকেন বারো মাস। কমেডি থেকে হরর (comedy to horror) ছবি হোক অথবা পিরিয়ড ড্রামা, ছবি মুক্তি পেলেই দেখে ফেলতে হয় সিনেমাপ্রেমীদের। ২০২৩ এর এপ্রিল (April) মাসট

সলমন থেকে ঐশ্বর্য, এপ্রিলেই আসছে একঝাঁক তারকার নতুন ছবি

শেষ আপডেট: 5 April 2023 14:49

দ্য ওয়াল ব্যুরো: সিনেমা (movies) দেখতে যারা ভালবাসেন তাঁরা নতুন ছবির মুক্তির অপেক্ষায় থাকেন বারো মাস। কমেডি থেকে হরর (comedy to horror) ছবি হোক অথবা পিরিয়ড ড্রামা, ছবি মুক্তি পেলেই দেখে ফেলতে হয় সিনেমাপ্রেমীদের। ২০২৩ এর এপ্রিল (April) মাসটা এমন সিনেমাপাগল দর্শকদের জন্য স্মরণীয় হতে চলেছে। কারণ ১টা ২টো নয়, দশটারও বেশি ছবি মুক্তি পেতে চলেছে এই মাসে।

আদিত্য রয় কাপুর থেকে রাধিকা আপ্তে, সলমন থেকে ঐশ্বর্য সকলেরই ছবি আসছে এই এপ্রিলে। জেনে নেওয়া যাক এমনই ১০ টি ছবির খবর যেগুলির মুক্তি আসন্ন

গুমরা (Gumrah)

Kisi Ka Bhai Kisi Ki Jaan  other April releases


আদিত্য রায় কাপুর অভিনীত গুমরা ছবিটি প্রেক্ষাগৃহে আসছে ৭ এপ্রিল। একটি জনপ্রিয় দক্ষিণী ছবির রিমেক হতে চলেছে এই ছবিটি। অভিনেত্রী ম্রুনাল ঠাকুরকে এই ছবিতে নায়িকার ভূমিকায় দেখা যাবে।

রাবণাসুর (Ravanasur)

Kisi Ka Bhai Kisi Ki Jaan  other April releases


তেলুগু চলচ্চিত্র জগতের একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেতা রবি তেজার অভিনীত রাবণাসুর ছবিটি মুক্তি পেতে চলেছে এপ্রিলের ৭ তারিখে। মনস্তাত্ত্বিক এই থ্রিলার ছবিটিতে এক পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন রবি। জমজমাট এই মার্ডার-মিস্ট্রির পরিণতি জানতে প্রেক্ষাগৃহে যেতেই হবে দর্শককে।

দ্য পোপস এক্সরসিস্ট (The Pope's Exorcist)

The Pope's Exorcist (2023) - IMDb


হিন্দি এবং দক্ষিণী ছবির বদলে বিদেশি ভাষার ভয়ের ছবি দেখতে অনেকেই পছন্দ করেন। তাঁদের জন্য প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে দ্য পোপস এক্সরসিস্ট। ভ্যাটিকানের গোপনে লুকিয়ে আছে কোন ষড়যন্ত্র তার উত্তর পাওয়া যাবে এই ছবিতে।

দ্য সুপার মারিও ব্রো'স মুভি (The Super Mario Bro's Movie)

Kisi Ka Bhai Kisi Ki Jaan  other April releases


অ্যানিমেটেড ছবি পর্দায় দেখতে পছন্দ করেন অনেকেই। তাঁদের জন্য পর্দায় ৭ এপ্রিল মুক্তি পেতে চলেছে দ্য সুপার মারিও ব্রো'স মুভি। দুই মজাদার ভাইয়ের গল্প নিয়ে বানানো এই ছবিটি বড়দের পাশাপাশি ছোটরাও প্রেক্ষাগৃহে দেখতে চাইবে।

মিসেস আন্ডারকভার (Mrs Undercover)

Kisi Ka Bhai Kisi Ki Jaan  other April releases


একাধিক ওটিটি ছবি এবং সিরিজের চেনা মুখ রাধিকা আপ্তে অত্যন্ত পছন্দের অভিনেত্রী পরিচালক থেকে দর্শক সকলের কাছেই। সেই রাধিকা অভিনীত মিসেস আন্ডারকভার মুক্তি পাচ্ছে জি ফাইভে ১৪ এপ্রিল। কমিক থ্রিলার এই ছবিতে রাধিকাকে দেখা যাবে একেবারেই ভিন্ন লুকে। সাধারণ গৃহবধূ রাধিকা আসলে কে তা জানতে দেখতে হবে মিসেস আন্ডারকভার।

রেনফিল্ড (Renfield)

Kisi Ka Bhai Kisi Ki Jaan  other April releases


বিদেশি হরর-কমেডি ছবির মধ্যে রেনফিল্ড হয়ে উঠতে চলেছে অন্যতম। এই ছবিতে হলিউড অভিনেতা নিকোলাস কেগকে দেখা যাবে প্রধান চরিত্রে। ১৪ এপ্রিল মুক্তি পেতে চলেছে এই ছবিটি।

শকুন্তলম (Shakuntalam)

Kisi Ka Bhai Kisi Ki Jaan  other April releases


পুষ্পা ছবির আইটেম গানে অনেকের হৃদয়েই ঝড় তুলেছিলেন সামান্থা রুথ প্রভু। ফলে, তাঁর অভিনীত শকুন্তলম ছবিটি নিয়ে ইতিমধ্যেই দর্শক মহলে সৃষ্টি হয়েছে উত্তেজনা। আগামী ১৪ এপ্রিল পর্দায় আসতে চলেছে 'শকুন্তলম'। সেখানে শকুন্তলার ভূমিকায় সামান্থাকে দেখার জন্য মুখিয়ে আছেন সকলে।

এভিল ডেড রাইজেস (Evil Dead Rises)

Kisi Ka Bhai Kisi Ki Jaan  other April releases


গায়ে কাঁটা দেওয়া ভয়ের ছবির মধ্যে এভিল ডেড সিরিজের ছবিগুলিকে প্রথম দিকেই রাখেন হরর ছবির দর্শকরা। এই সিরিজের ৫ নম্বর ছবি এভিল ডেড রাইজেস মুক্তি পেতে চলেছে আগামী ২১ এপ্রিল। ফলে, পর্দায় ভয়ানক সব দৃশ্য দেখে কেঁপে উঠতে তৈরি দর্শকরা।

কিসি কা ভাই কিসি কা জান (Kisi ka Bhai Kisi ka Jaan)

Kisi Ka Bhai Kisi Ki Jaan  other April releases


ইদের প্রাক্কালে সলমন খান তথা ভাইজানের ছবি মুক্তির ট্রেন্ড চলে আসছে বেশ কিছু বছর ধরেই। এবছরও তার ব্যতিক্রম হবে না। ২১ এপ্রিল মুক্তি পাচ্ছে ভাইজানের পরবর্তী ছবি কিসি কা ভাই কিসি কা জান ছবিটি। ভেঙ্কটেশ দাগগুবাতি, পুজা হেগড়ে সহ একাধিক অভিনেতাকে দেখা যাবে এই ছবির অন্যান্য চরিত্রে।

পন্নিয়ান সিলভ্যান ২ (Ponniyan Selvan 2)

Kisi Ka Bhai Kisi Ki Jaan  other April releases


মণিরত্নমের শেষ ছবি পন্নিয়ান সিলভ্যান পর্দায় এসেছিল ২০২২ এ। এই ছবিতে দীর্ঘদিন পর দেখা গিয়েছিল ঐশ্বর্য রাই বচ্চনকে। তুমুল সাফল্যের পর ফের এই ছবির দ্বিতীয় পার্ট আসতে চলেছে এপ্রিলের ২৮ তারিখে। এই ছবিতেও ঐশ্বর্যকে দেখা যাবে গুরুত্বপূর্ণ ভূমিকায়। দক্ষিণী এই পিরিয়ড ড্রামাটি মুক্তি পাওয়ার অপেক্ষায় দিন গুনছেন ঐশ্বর্যর ভক্ত অনুরাগীরা।

অলকা ইয়াগনিক গিনেস বুকে নাম তুলেছেন! পিছনেই রয়েছে বিটিএস, গায়িকা অবশ্য চেনেন না তাদের


```