Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

কার প্রেমে আজীবন বিয়েই করলেন না হৈমন্তী শুক্লা? অকপট গায়িকা 

১৯৭২ সালে যে কেরিয়ার শুরু হয়েছিল এত বছর পার হলেও আজও তিনি থেমে নেই। তিনি হৈমন্তী শুক্লা (Haimanti Sukla)। শিষ্যরা বলেন, 'তিনি মায়ের মতোই ভাল'।

কার প্রেমে আজীবন বিয়েই করলেন না হৈমন্তী শুক্লা? অকপট গায়িকা 

হৈমন্তী শুক্লা

শেষ আপডেট: 3 March 2025 17:25

দ্য ওয়াল ব্যুরো: এক গাল চওড়া হাসি, কপালে বড় টিপ, তিনি যেন ইন্ডাস্ট্রির বটগাছ, অনেকের আশ্রয়। তাঁর সারেঙ্গি এখনও বেজে চলেছে অবিরাম।  — এখনও তিনি গান গেয়েই চলেছেন। ১৯৭২ সালে যে কেরিয়ার শুরু হয়েছিল এত বছর পার হলেও আজও তিনি থেমে নেই। তিনি হৈমন্তী শুক্লা (Haimanti Sukla)। শিষ্যরা বলেন, 'তিনি মায়ের মতোই ভাল'। অথচ সেই মানুষটিই আজীবন অবিবাহিতই রয়ে গেলেন, কেন হলেন না সংসারী? 

এক রিয়ালিটি শো'র মঞ্চে ঠিক এই প্রশ্নই করা হয়েছিল তাঁকে। তাঁর কথায়, “গান ছাড়া আমার কিছুই ভাল লাগে না। গানটার সঙ্গেই গভীর প্রেম, আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে।” সংসারী হওয়ার ইচ্ছে হল না কোনওদিন? এক মুহূর্তে না ভেবেই গায়িকার উত্তর, "না, কখনও না, কেন আমার বর হল না, ছেলেপুলে হল না, এ সব মনে হয়নি। আসলে আমার এত ছেলেপুলে যে লোক আমাকে মা বলে ডাকে।”

জন্ম দিলেন কি শুধু মা হওয়া যায়? তাঁর অন্তরেই যে লুকিয়ে রয়েছে গভীর মাতৃত্ববোধ। সংসারী হননি নিজের ইচ্ছায়। কিন্তু প্রেম? তাও কি জীবনে আসেনি কোনওদিন? 

রাখঢাক না করেই তাঁর উত্তর, “কেউ হয়তো ভালবেসেছে। আমি বুঝতে পারিনি। অনেকেই আমায় জিজ্ঞাসা করেন, তুমি এত ভালবাসার গানগুলো কাকে ভেবে গাও? আমি তখন উত্তর দিই ওই মাইক্রোফোনটাই আমার প্রেমিক হয়ে যায় তখন।” কিছু দিন আগেই মুক্তি পেয়েছে হৈমন্তীর আত্মজীবনী 'এখনও সারেঙ্গিটা বাজছে'.১৯৭২ সালে শুরু হয়েছিল তাঁর যাত্রা। আজও সারেঙ্গির সুরে মোহিত তাঁর ভক্তরা। 


```