দ্য ওয়াল ব্যুরো: ২৪ দিন জেলে কাটিয়ে জামিন (bail) পাওয়ায় হয়তো বৃহস্পতিবার রাতে আর্থার রোড জেলে নিশ্চিতে ঘুমোতে পেরেছেন আরিয়ান খান। তবে তাঁর সঙ্গী অবশ্যই বাড়ি ফেরার প্রতীক্ষায় প্রহর গোনা। বিকাল সাড়ে ৫ টা হয়ে গেলে যে বাড়ি (home) যাওয়া হবে না আরিয়ানের (aryan khan)! জেলের চালু নিয়ম শুক্রবার বিকাল সাড়ে ৫ টার ভিতরে সেখানকার ‘বেইল বক্সে’ (bail box) হাইকোর্টের ‘রিলিজ অর্ডার’ (release order) ঢুকতে হবে। সেটা না হলে আজকের রাতটাও জেলে থাকতে হবে সুপারস্টার পুত্রকে। ২৪ দিন জেলে কাটাানো হয়ে গিয়েছে তাঁর। ৩ অক্টেবর গোয়াগামী প্রমোদতরীতে মাদক পার্টিতে হানা দিয়ে তাঁকে গ্রেফতার করে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। কেন্দ্রীয় তদন্ত এজেন্সির তদন্তকারী অফিসার তার জোনাল প্রধান সমীর ওয়াংখেড়ের অভিযোগ, আরিয়ান ও তাঁর সঙ্গীরা মাদকের নেশার পাশাপাশি তার লেনদেনেও যুক্ত।
আজ মন্নত-এ ফেরার আগে আনুষ্ঠানিক কিছু প্রক্রিয়াও সারতে হবে আরিয়ানকে। প্রথমেই বম্বে হাইকোর্টের জামিনের আদেশের কপি পেশ করতে হবে বিশেষ মাদক বিরোধী কোর্টে। সেই কোর্ট রিলিজ অর্ডার দেবে, যাতে জামিনের অঙ্কের উল্লেখ থাকবে। সেই অর্থ জমা করবেন আরিয়ান। সেখান থেকে রিলিজ অর্ডার নিয়ে যেতে হবে জেলের বাইরে বেইল বক্সে। ওই বক্স সকাল, দুপুর, সন্ধ্যা-দিনে তিনবার খোলা হয়। সাড়ে ৫টার মধ্যে রিলিজ অর্ডার ঢুকতে হবে সেই বক্সে। তবেই শাহরুখ ছাড়া পাবেন খাতায় কলমে।
গতকাল সন্ধ্যায় জামিন মঞ্জুর করে বম্বে হাইকোর্টের বিচারপতি এনডব্লু সাম্বরের বেঞ্চ জানায়, শুক্রবার আদেশের কপি দেবে তারা। আরিয়ানের আইনজীবী সতীশ মানেশিন্ডে বলেন, আমরা তৈরি। আদেশের কপি পেলেই প্রয়োজনীয় বাকি নথির সঙ্গে তা বিশেষ এনডিপিএস কোর্টে জমা দেব। আশা করছি, বিকালের মধ্যেই কাজটা হয়ে যাবে যাতে আরিয়ানকে বের করে আনা যায়।
আরিয়ানের সহ অভিযুক্ত আরবাজ মার্চেন্টের বাবা আসলাম মার্চেন্ট জানান, জামিন পাওয়ার আনন্দে ছেলে উত্তেজনা, উত্কণ্ঠায় জেলে ঠিকমতো ঘুমোয়নি, খায়ওনি। কতক্ষণে বাড়ি ফিরবে, এই আশায় রয়েছে।