Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাদশায় মুগ্ধ বেকহ্যাম! দেশে ফিরে শাহরুখকে নিয়ে আবেগঘন পোস্ট ফুটবল তারকার

মন্নতের নৈশ পার্টিতে শাহরুখের আতিথেয়তায় মুগ্ধ ডেভিড বেকহ্যাম।

বাদশায় মুগ্ধ বেকহ্যাম! দেশে ফিরে শাহরুখকে নিয়ে আবেগঘন পোস্ট ফুটবল তারকার

শেষ আপডেট: 18 November 2023 12:44

দ্য ওয়াল ব্যুরো: ইউনিসেফের কাজে এবং ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচ দেখতে গুজরাত ও মুম্বই এসেছিলেন ডেভিড বেকহ্যাম। শুক্রবার দেশে ফিরে গিয়েছেন। কিন্তু তারপরেও ভারত সফরের রেশ যেন কিছুতেই কাটছে না ফুটবল মহাতারকার। যাওয়ার আগেরদিন রাতে শাহরুখ খানের বাংলো মন্নতে তাঁর জন্য স্পেশ্যাল পার্টির বন্দোবস্ত করা হয়েছিল। আর তাতেই রীতিমতো মুগ্ধ বেকহ্যাম। দেশে ফিরেই শাহরুখকে নিয়ে আবেগঘন পোস্ট করলেন তিনি।

সিনেমা ও ফুটবল—দুই মহাজগতের মহাতারকা যেন একে অপরের প্রেমে পড়েছেন। অন্তত দু’জনের পোস্ট দেখে তেমনই মনে করছেন নেটিজেনরা। বৃহস্পতিবার রাতে শাহরুখের ডাকে সাড়া দিয়ে মন্নতে পৌঁছে গিয়েছিলেন বেকহ্যাম। সেখানে রাতভর চলেছে আড্ডা, দেদার খানাপিনা। শাহরুখের পরিবার ছাড়াও সেখানে বলিউডের আরও কয়েকজন উপস্থিত ছিলেন। শাহরুখের সঙ্গে কাটানো সেই রাত দেশে ফিরেও ভুলতে পারছেন না প্রাক্তন ফুটবলার।

আর তাই কিং খানের সঙ্গে ছবি পোস্ট করে তাতে বেকহ্যাম লিখলেন, “তুমি অসাধারণ মানুষ। তোমার বাড়িতে পা রেখে নিজেকে ধন্য মনে করছি। তোমার সঙ্গে নৈশভোজ সত্যিই উপভোগ করেছি। আমার এবারের ভারত সফর তোমাদের আতিথেয়তায় উজ্জ্বল হয়ে উঠ। লন্ডনে লে আমার বাড়ি অবশ্যই এসো। যে কোনও দিন, যে কোনও সময়।” তবে বেকহ্যাম একা নন, পার্টির পরদিন সকালে পাল্টা তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শাহরুখ

View this post on Instagram

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

‘বাদশা’ লিখেছিলেন, “বৃহস্পতিবার রাত কাটল আইকনের সঙ্গে। একজন জেন্টালম্যানকে সামনাসামনি দেখলাম। বহু দিন ধরেই ইনি আমার অনুপ্রেরণা। ছোট বাচ্চাদের সঙ্গে যখন কথা বলছিলেন, তখন বুঝতে পারলাম উনি কতটা নরম মনের মানুষ। আপনার পরিবারের জন্য ভালবাসা রইল। খুব ভাল থাকুন। আর হ্যাঁ, এবার একটু ঘুমোন।” মন্নতের সেই নৈশ পার্টিতে শাহরুখ ও বেকহ্যাম একে অপরের মন জিতে নিয়েছেন, তা দু’জনের পোস্টেই পরিষ্কার।


```