Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

থামল 'এফএম রেনবো', মনখারাপ শ্রোতা থেকে সঞ্চালক সকলের

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ ৩০ বছরের পথ চলা থামল 'এফএম রেনবো'র। আকাশবাণীর এই চ্যানেলটিতে শেষ বারের মতো অনুষ্ঠান সম্প্রচারিত হয়ে গেল গতকাল অর্থাৎ ৩০ জুন। শনিবার থেকেই এফএম রেনবো যুক্ত হবে আকাশবাণীর নিজস্ব চ্যানেল গীতাঞ্জলির সঙ্গে। এই সিদ্ধান্তে

থামল 'এফএম রেনবো', মনখারাপ শ্রোতা থেকে সঞ্চালক সকলের

শেষ আপডেট: 1 July 2023 10:39

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ ৩০ বছরের পথ চলা থামল 'এফএম রেনবো'র। আকাশবাণীর এই চ্যানেলটিতে শেষ বারের মতো অনুষ্ঠান সম্প্রচারিত হয়ে গেল গতকাল অর্থাৎ ৩০ জুন। শনিবার থেকেই এফএম রেনবো যুক্ত হবে আকাশবাণীর নিজস্ব চ্যানেল গীতাঞ্জলির সঙ্গে। এই সিদ্ধান্তে মন ভারাক্রান্ত শ্রোতাদের। মন ভাল নেই এই চ্যানেলের সঞ্চালকদেরও।

১৯৯৩ সালে শুরু হয়েছিল এফ এম রেনবো'র পথ চলা। অন্যান্য বেসরকারি এফএম চ্যানেলের মতোই এই চ্যানেলের বেশিরভাগ অনুষ্ঠান পরিকল্পনা করা হয়েছিল তরুণ শ্রোতাদের কথা ভেবেই। যথেষ্ট জনপ্রিয় ছিল এফএম রেনবোর 'চুপকথা', 'লাভ জংশন' বা 'ভালবাসার নাইন্টিজ' ধরনের অনুষ্ঠানগুলি।

তবে এফ এম রেনবোর সম্প্রচার বন্ধ হয়ে গেলেও বন্ধ হচ্ছে না এই অনুষ্ঠানগুলি। এবার থেকে এই অনুষ্ঠানগুলি সম্প্রচারিত হবে এফএম গোল্ডে। প্রসঙ্গত, এফএম রেনবোর সবকটি অনুষ্ঠান সহ সংবাদ সম্প্রচার এবার থেকে হবে গীতাঞ্জলি, মৈত্রী, সঞ্চয়িতা এবং এফএম গোল্ড চ্যানেলে। পাশাপাশি, এতদিন যে এফএম রেনবোর ওয়েভ ছিল কলকাতায় ১০৭.০ মেগাহার্টজ, এবার থেকে সেই একই ওয়েভে সম্প্রচারিত হবে গীতাঞ্জলি।

প্রসঙ্গত, এই খবরে মন ভারাক্রান্ত শ্রোতা থেকে সঞ্চালক সকলেরই। ৩০ জুন শেষ সম্প্রচারের পরেই স্মৃতিমেদূর হয়ে পড়েছেন এই এফএম চ্যানেলের একাধিক সঞ্চালক। গত বছর অর্থাৎ ২০২২ সালে যখন এফএম রেনবো সরিয়ে দেওয়ার প্রস্তাব আসে তার বিরুদ্ধে মত প্রকাশ করেছিলেন অনেকেই। তবে শেষমেশ ঠেকিয়ে রাখা গেল না এফএম রেনবোর বিদায়।

জানা গেছে, এই সিদ্ধান্তে অখুশি বেতার জগতের সঙ্গে যুক্ত অনেকেই। বিশেষত, তরুণ সঞ্চালকদের একাংশের মতে, আকাশবাণীর একাধিক চ্যানেলের মধ্যে একমাত্র এই চ্যানেলটিই ছিল বেসরকারি চ্যানেলের সঙ্গে তাল মিলিয়ে প্রতিযোগিতায় টিকে থাকার উপযুক্ত। এই সিদ্ধান্তের ফলে কমবে শ্রোতা, ফলে আর্থিক ক্ষতি না হলেও আখেরে শ্রোতা হারাবে আকাশবাণীই, বলছেন সঞ্চালকরা।

ঘুমন্ত যাত্রীদের গায়ে জল ঢেলে দিচ্ছে জিআরপি! ভিডিও ভাইরাল হতেই যা বলল রেল


```