Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

'বেশরম' গান, গেরুয়া বিকিনিতে বিতর্কের ঝড়! ছবি বয়কটের ডাক বিজেপি নেতার

দ্য ওয়াল ব্যুরো: সোমবার মুক্তি পাওয়ার পর থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে শাহরুখ-দীপিকা জুটির নতুন গান 'বেশরম রং' (Besharam Rang)। গানের দৃশ্যে বলিউডের তারকা জুটির কেমিস্ট্রি যেমন খুব ভালভাবে ফুটে উঠেছে, তেমনই নানারকম বিতর্কও দানা বাঁধতে শুরু

'বেশরম' গান, গেরুয়া বিকিনিতে বিতর্কের ঝড়! ছবি বয়কটের ডাক বিজেপি নেতার

শেষ আপডেট: 14 December 2022 15:27

দ্য ওয়াল ব্যুরো: সোমবার মুক্তি পাওয়ার পর থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে শাহরুখ-দীপিকা জুটির নতুন গান 'বেশরম রং' (Besharam Rang)। গানের দৃশ্যে বলিউডের তারকা জুটির কেমিস্ট্রি যেমন খুব ভালভাবে ফুটে উঠেছে, তেমনই নানারকম বিতর্কও দানা বাঁধতে শুরু করেছে। নেটিজেনরা বলছেন, এই গানের সুর নাকি 'চুরি' করা। এই দাবির সপক্ষে তাঁরা বেশ কিছু প্রমাণও খাড়া করছেন। আর এবার গানের বেশ কিছু দৃশ্য এবং দীপিকার পোশাকের রং ঘিরে আপত্তি তুলেছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি (BJP) নেতা ড. নরোত্তম মিশ্র (Narottam Mishra)।

তবে শুধুই আপত্তিতে থেমে থাকেননি তিনি। সেগুলি বদল না হলে মধ্যপ্রদেশে 'পাঠান' বয়কটের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। সূত্রের খবর, 'বেশরম রং' গানের কিছু দৃশ্যকে 'কুরুচিকর' তকমা দিয়েছেন নরোত্তম মিশ্র। পাশাপাশি দীপিকা পাড়ুকোনের পরনে থাকা গেরুয়া রঙের বিকিনি নিয়েও ঘোর আপত্তি জানিয়েছেন।

https://twitter.com/drnarottammisra/status/1602935162039570433?s=20&t=69atIeq7vkKn3pMNSyqiPg

তাঁর বক্তব্য, গেরুয়া রংকে অপমান করেছেন দীপিকা ও শাহরুখ। দৃশ্যগুলো অবিলম্বে বদলের দাবি জানিয়ে নরোত্তম মিশ্র বলেন, যদি সেগুলো বদলানো হয় বা সম্পূর্ণ মুছে ফেলা হয়, তবেই মধ্যপ্রদেশে 'পাঠান' মুক্তি পাবে। একইসঙ্গে টুইট করে দীপিকাকে 'টুকরে টুকরে গ্যাং'-এর সদস্য বলেও দাবি করেছেন এই বিজেপি নেতা।

বলিউডে আবারও সুর ‘চুরি’! ‘বেশরম’ কাজের অভিযোগে সরগরম সোশ্যাল মিডিয়া


```