Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জন্মদিনের চমক! এ কেমন রূপে ববি

ইতিমধ্যেই সবাই সোশ্যাল মিডিয়ায় ওনাকে ৫৫ বছরের জন্মদিনের শুভেচ্ছা জানায়। তারই মধ্যে এই ছবি প্রকাশে হইহই পড়ল নেটপাড়ায়।

জন্মদিনের চমক! এ কেমন রূপে ববি

শেষ আপডেট: 27 January 2024 14:45

দ্য ওয়াল ব্যুরো: জন্মদিনের উপহার! না নিজের জন্য নয়, ববি দেওল তাঁর ভক্তদের জন্য আনলেন তাঁর নতুন ছবির প্রথম লুক। ওনার পরবর্তী তামিল ছবি 'কাঙ্গুভা'-র লুকের ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়।


ইতিমধ্যেই সবাই সোশ্যাল মিডিয়ায় ওনাকে ৫৫ বছরের জন্মদিনের শুভেচ্ছা জানায়। তারই মধ্যে এই ছবি প্রকাশে হইহই পড়ল নেটপাড়ায়। ছবিতে দেখা যাচ্ছে ববির লম্বা চুল, চোখের রংও আলাদা। বুকের কাছে পরেছেন পাঁজরের আকৃতির একটা ভেস্ট। দেখেই মনে হচ্ছে সাঙ্ঘাতিক একটা চরিত্র নিয়ে আসতে চলেছেন উনি। 


ছবি নিয়ে কথা বলার সময় 'অ্যানিম্যাল'-খ্যাত ববি জানান এই ছবির সুযোগ আসার পর থেকে উনি চিন্তায়। এক তো অন্য ধরনের চরিত্র, আবার তামিল ভাষায়। ফলে আরও বেশি কঠিন মনে হয়েছে ওনার।

Pic: On Bobby Deol's birthday, 'Kanguva' makers introduce 'mighty Udhiran'  - India Today

আগের বছর 'কুঙ্গাভা'-র টিজার মুক্তি পায়। তখন থেকেই ছবি নিয়ে শুরু হয়েছে আলোচনা। এখানে ববি দেওল ছাড়াও আছেন দক্ষিণের অভিনেতা সূর্য ও দিশা পটানি। দশটি ভাষায় মুক্তি পেতে চলেছে এই ছবি। চলতি বছরেই মুক্তি পেতে চলেছে এই ছবিটি।

Decoding Bobby Deol's unreal fitness transformation for Animal | GQ India
সম্প্রতি 'অ্যানিম্যাল' ছবিতে অভিনয় করে 'লর্ড ববি' নামে আবার যেন বলিউডে ফেরত এসেছেন অভিনেতা। অনেক বছর পর আবার ববিকে নিয়ে আলোচনায় মুখর সকলে। আনিম্যালে কিছুক্ষণের একটি চরিত্রেই মাতিয়ে দিয়েছেন তিনি, এমনই দর্শকদের মত।


```