Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আরবানায় আগুন, ঘটনাস্থলে ২ দমকল ইঞ্জিন, কী জানালেন পায়েল সরকার

এই বহুতলেই থাকেন টলিউডের একাধিক সেলিব্রিটি, পায়েল সরকার, লহমা ভট্টাচার্য-সহ আরও কয়েক জন তারকা। একই কমপ্লেক্সে বসবাস করেন দেব (Dev), রাজ চক্রবর্তী (Raj Chakraborty), শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) এবং রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)-র মতো প্রথম সারির শিল্পীরাও। 

আরবানায় আগুন, ঘটনাস্থলে ২ দমকল ইঞ্জিন, কী জানালেন পায়েল সরকার

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 23 February 2026 14:04

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিনে বেশ কয়েক আবাসনে আগুনের খবর মিলেছে। তালিকা থেকে বাদ যায়নি, সেলিব্রিটি আবাসনগুলিও। এবার দক্ষিণ কলকাতায় ফের অগ্নিকাণ্ডের আতঙ্ক। সোমবার বেলায় আনন্দপুরের (Anandapur) নাজিরাবাদ সংলগ্ন অভিজাত আবাসন ‘আরবানা কমপ্লেক্স’-এর এক টাওয়ারে আচমকা আগুন লাগে। প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, চতুর্থ টাওয়ারের পাঁচতলা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়তেই বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য দেখা যায়। নিরাপত্তার কারণে অনেকেই দ্রুত ফ্ল্যাট থেকে বেরিয়ে আসেন।

এই বহুতলেই থাকেন টলিউডের একাধিক সেলিব্রিটি, পায়েল সরকার, লহমা ভট্টাচার্য-সহ আরও কয়েক জন তারকা। একই কমপ্লেক্সে বসবাস করেন দেব (Dev), রাজ চক্রবর্তী (Raj Chakraborty), শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) এবং রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)-র মতো প্রথম সারির শিল্পীরাও। ফলে ঘটনাকে ঘিরে উদ্বেগ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

ঘটনার বিস্তারিত জানতে অভিনেত্রী পায়েল সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি বললেন, ‘প্রথমটায় বেশ ভয় লেগেছিল। আমি ১০.৪৫ মিনিট নাগাদ জানতে পারি। যে এড়িয়াটায় হয়েছে, সেটা বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক।’

আগুনের আঁচ টের পেতেই বাসিন্দারা দ্রুত নীচে নেমে আসেন। আবাসনের নিজস্ব অগ্নিনির্বাপক ব্যবস্থা মুহূর্তে সক্রিয় হওয়ায় পরিস্থিতি হাতের বাইরে যায়নি। কর্মীরা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে সম্পূর্ণভাবে পরিস্থিতি সামাল দেয়।

অল্পের জন্য বড় বিপর্যয় এড়ানো গিয়েছে বলেই মনে করছেন সকলে। যদিও হতাহতের কোনও খবর নেই, তবু কিছু সময়ের জন্য ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। কয়েক দিন আগেই টালিগঞ্জের একটি বহুতলে আগুন লাগার ঘটনার পর আবারও দক্ষিণ কলকাতায় এমন ঘটনা নতুন করে প্রশ্ন তুলছে বহুতল আবাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।


```