
শেষ আপডেট: 8 January 2024 19:33
দ্য ওয়াল ব্যুরো: হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন অভিনেত্রী নয়নতারা! এমন অভিযোগ তুলেই এবার থানায় এফআইআর দায়ের হল। অভিনেত্রীর সদ্য মুক্তি পাওয়া ছবি 'আন্নাপূরাণি'কে ঘিরেই বিতর্কের সূত্রপাত। এফআইআরে নাম আছে নয়নতারার পাশাপাশি ছবির পরিচালক, প্রযোজকদেরও।
অভিযোগকারীর দাবি, 'আন্নাপূরাণি' ছবিটি হিন্দু ভাবাবেগের ওপর আঘাত হানার পাশাপাশি 'লাভ জিহাদ'কে প্ররোচনা দিয়েছে! অভিযোগ, ভগবান রামকে নিয়েও বিতর্কিত মন্তব্য করা হয়েছে। মুম্বইয়ের বাসিন্দা রমেশ সোলাঙ্কি থানায় এফআইআর করেছে।
রমেশের দাবি, ছবিতে এক জায়গায় দেখা গেছে নয়নতারা বিরিয়ানি রান্না করার আগে নমাজ পাঠ করছেন। ছবিতে নয়নতারা একজন হিন্দু পুরোহিতের মেয়ে। তাহলে কীভাবে নমাজ পড়তে পারেন তিনি, প্রশ্ন তুলেছেন রমেশ। শুধু তাই নয় ছবির সংলাপ নিয়েও আপত্তি রয়েছে তাঁর।
हिंदू पुजारी की बेटी ‘अन्नपूर्णी - अन्न की देवी’ बिरयानी बनाने से पहले नमाज़ पढ़ती है।
— Ramesh Solanki???????? (@Rajput_Ramesh) January 7, 2024
Annapoorani produced by @ZeeStudios_ released on @Netflix, starring Nayantara@nilesh_krishnaa@Actor_Jai#Nayanthara@naadsstudios@tridentartsoffl@punitgoenka @ZeeStudios_@shariqpatel… pic.twitter.com/JFOhU8Wnyu
এফআইআরে জানানো হয়েছে, ছবির এক দৃশ্যে নয়নতারার বন্ধু ফারহান তাঁকে বলছেন ভগবান রাম ও সীতাও মাংস খেতেন! এমন ছবি সেন্সর বোর্ড কীভাবে ছাড়পত্র দিল, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে রমেশ। শুধু তাই নয়, নেটফ্লিক্সের মতো ওটিটি প্ল্যাটফর্ম কীভাবে এমন ছবি চালাতে পারে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
ছবিটির মূল চরিত্রে অভিনয় করছেন নয়নতারা। ছোটবেলা থেকেই শেফ হতে চেয়েছিলেন তিনি। সেই স্বপ্নপূরণ করতে একটি রান্নার রিয়ালিটি শোতে যোগ দেন। তারপর চলে জেতার লড়াই। এই লড়াই ও 'আন্নাপূরাণি'র প্রেম নিয়ে ছবির গল্প বুনেছেন পরিচালক।