Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেহদান করা হবে তরুণ মজুমদারের, মিছিল বাদ, দেওয়া হবে না মালাও

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত পরিচালক (Director) তরুণ মজুমদারের (Tarun Majumdar) দেহ দান করা হবে। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে তাঁর পরিবার। এমনকী, কোনও শোকমিছিল হবে না, দেওয়া হবে না মালাও। স্পষ্ট করে একথা জানানো হয়েছে তাঁর পরিবারের তরফে। হাসপাতাল থেক

দেহদান করা হবে তরুণ মজুমদারের, মিছিল বাদ, দেওয়া হবে না মালাও

শেষ আপডেট: 4 July 2022 10:52

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত পরিচালক (Director) তরুণ মজুমদারের (Tarun Majumdar) দেহ দান করা হবে। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে তাঁর পরিবার। এমনকী, কোনও শোকমিছিল হবে না, দেওয়া হবে না মালাও। স্পষ্ট করে একথা জানানো হয়েছে তাঁর পরিবারের তরফে। হাসপাতাল থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে বাড়িতে অথবা এনটি ১ স্টুডিওতে। সেখান থেকে ফের পরিচালকের দেহ আনা হবে এসএসকেএম হাসপাতালে। সেখানেই তাঁর দেহদান করা হবে।

আজ, সোমবার সকালে বাংলা সিনেমার জগতে হঠাৎই নক্ষত্রপতনের খবর আসে। শারীরিক অসুস্থতার কারণে গত ১৪ জুন থেকে এসএসকেএম হাসপাতলে ভর্তি ছিলেন চিত্রপরিচালক তরুণ মজুমদার। কিডনি ও ফুসফুসের সমস্যা নিয়ে ভুগছিলেন তিনি। গতকাল শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে। সকাল ১১.১৭ মিনিটে প্রয়াত হন তিনি।

১৯৩১ সালে বর্তমান বাংলাদেশের বগুড়াতে জন্ম তরুণ মজুমদারের। রসায়নের ছাত্র হলেও সেলুলয়েডের জগৎ প্রবলভাবে আকর্ষণ করত তাঁকে। ২৮ বছর বয়সে পা রাখেন সিনেমার জগতে। ২০১৮ সাল পর্যন্ত ছবি পরিচালনা করে গেছেন নিরন্তরভাবে। শেষ ছবির নাম 'ভালবাসার বাড়ি।' ১৯৯০ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয় তাঁকে।

পেনসিল, ব্লাউজ, মিষ্টি— তরুণ মজুমদারকে নিয়ে কত গল্প! স্মৃতির ঝুলি খুললেন তারকারা


```