Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফেডারেশন বনাম পরিচালক গিল্ড— সুদেষ্ণা রায়ের মামলায় কী বললেন বিচারপতি অমৃতা সিনহা? 

এ দিন আদালতে সেই মামলায় বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, "কোনও ব্যক্তি বা সংগঠনের বাধা সরিয়ে পরিচালককে কাজ করতে দিতে হবে। সব পক্ষকে এখনো কপি সার্ভ করা হয়নি। "

ফেডারেশন বনাম পরিচালক গিল্ড— সুদেষ্ণা রায়ের মামলায় কী বললেন বিচারপতি অমৃতা সিনহা? 

সুদেষ্ণা রায়ের মামলায় কী বললেন বিচারপতি?

শেষ আপডেট: 7 May 2025 21:12

দ্য ওয়াল ব্যুরো: ফেডারেশন বনাম পরিচালকদের গিল্ডের তরজা জারি। হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পরিচালক বিদুলা ভট্টাচার্য। হাই কোর্ট নির্দেশ দিয়েছিল, পরিচালকদের কাজে হস্তক্ষেপ করতে পারবে না ফেডারেশন। সম্প্রতি সুদেষ্ণা রায় তাঁর শুটিংয়ের কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে একটি ভিডিও করেন সোশ্যাল মিডিয়ায়।

তাঁর অভিযোগ ছিল নির্দিষ্ট দিনে শুটিং শুরু করতে পারেননি তিনি। কারণ, হিসেবে তিনি দাবি করেছিলেন, টেকনিশিয়ানরা তাঁর অঙ্গে কাজ করতে অস্বীকার করছেন। এই মর্মে আদালতের দ্বারস্থ হন তিনিও। হাইকোর্টে ফেডারশনের বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি। 

এ দিন আদালতে সেই মামলায় বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, "কোনও ব্যক্তি বা সংগঠনের বাধা সরিয়ে পরিচালককে কাজ করতে দিতে হবে। সব পক্ষকে এখনো কপি সার্ভ করা হয়নি। সেই কপি সার্ভ করতে হবে। কাজের স্বাধীনতা দিতে হবে, সেটাই বহাল রইল। অন্যদিকে ফেডারেশনের তরফের আইনজীবী আদালতে বলেন, "গিল্ড কাউকে বাধা দিচ্ছে না। যারা কাজে যোগ দেননি তাঁদের ব্যক্তিগত সমস্যা ছিল। চাপ দিয়ে কিছু করা হয়নি।" তিনি এও দাবি করেন, অ্যাসিটেন্ট ডিরেক্টরের ছেলে মারা গেছে। 

সঙ্গে সঙ্গে বিচারপতি পাল্টা প্রশ্ন করেন, কেনই বা তা হলে নির্দিষ্ট কিছু পরিচালক বার বার ফেডারেশনের বিরুদ্ধে আঙুল তুলছেন! ফেডারেশনের আইনজীবীর তরফে যদিও পালটা প্রশ্ন করা হয়, কে কার সঙ্গে কাজ করবে তা তাঁর ব্যক্তিগত ইচ্ছে। ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা কি আদপে উচিৎ? তাঁদের দাবি, কোনও সমস্যা তৈরি করা হচ্ছে না। যদিও বিচারপতির দাবি, কাজের প্রতিশ্রুতি দিয়ে শেষমুহূর্তে তা থেকে নিজেকে সরিয়ে নেওয়া মোটেও সমর্থনযোগ্য নয়।


```