Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

ফের ধুন্ধুমার টলিপাড়ায়, ভেন্ডার্স গিল্ডের সঙ্গে বিবাদ ফেডারেশনের, বন্ধ হবে ধারাবাহিকের শ্যুটিং?

দ্য ওয়াল ব্যুরো: লাইট ক্যামেরা অ্যাকশনের শব্দে সারাদিনই গমগম করে টলিপাড়া (Tollywood)। সপ্তাহে সাতদিনই একাধিক চ্যানেলে চলতে থাকে প্রচুর ধারাবাহিক। আর সেই সব ধারাবাহিকের শ্যুটিং হওয়া একরকম অসম্ভব যদি সাপ্লায়ারদের থেকে আলো বা প্রপস পাওয়া বন্ধ

ফের ধুন্ধুমার টলিপাড়ায়, ভেন্ডার্স গিল্ডের সঙ্গে বিবাদ ফেডারেশনের, বন্ধ হবে ধারাবাহিকের শ্যুটিং?

শেষ আপডেট: 9 September 2023 15:47

দ্য ওয়াল ব্যুরো: লাইট ক্যামেরা অ্যাকশনের শব্দে সারাদিনই গমগম করে টলিপাড়া (Tollywood)। সপ্তাহে সাতদিনই একাধিক চ্যানেলে চলতে থাকে প্রচুর ধারাবাহিক। আর সেই সব ধারাবাহিকের শ্যুটিং হওয়া একরকম অসম্ভব যদি সাপ্লায়ারদের থেকে আলো বা প্রপস পাওয়া বন্ধ হয়ে যায়। টলিপাড়ায় যে সংস্থা সরবরাহ করে আলো থেকে প্রয়োজনীয় আসবাব তাদের পোশাকি নাম ভেন্ডার্স গিল্ড।

এবার এই ভেঞ্চার্স গিল্ডের সঙ্গেই বিবাদ শুরু হয়েছে ফেডারেশনের (federation vandors guild fight)।

ঠিক কী ঘটেছে?

সম্প্রতি এই ভেন্ডার্স গিল্ড তথা সিনে ভিডিও অ্যান্ড স্টেজ সাপ্লায়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিযোগ উঠেছে যে তাঁদের কিছু সদস্য সাপ্লায়ারদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ফেডারেশন। এক কথায় টলিপাড়ার কিছু প্রযোজক এবং ফেডারেশনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছে ভেন্ডার্স গিল্ড। এখানেই শেষ নয়, গিল্ডের দাবি অনুযায়ী তাঁদের সদস্যদের উপর থেকে নিষেধাজ্ঞা তোলা না হলে আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা। সমস্ত রকম সাপ্লাই বন্ধ করা হবে গিল্ডের পক্ষ থেকে।

স্বাভাবিক ভাবেই এই সাপ্লাই বন্ধ মানেই টলিপাড়ায় অচলাবস্থার সৃষ্টি হবে। হয়তো বন্ধ হয়ে যেতে পারে শ্যুটিংও। প্রসঙ্গত, ধারাবাহিকগুলি কখনওই বাড়তি অনেক এপিসোড একসঙ্গে ব্যাঙ্ক করে রাখে না। এর ফলে প্রচারে বিঘ্ন ঘটাও অসম্ভব নয়। অর্থাৎ ফেডারেশন এবং গিল্ডের ঝামেলা না মিটলে আখেরে বিপদে পড়বে ধারাবাহিকগুলিই।

ঠিক কী কারণে গিল্ডের এই পদক্ষেপ?

ফেডারেশনের কাছে গিল্ডের পাঠানো মেসেজে স্পষ্ট ভাবে লেখা আছে, "ফেডারেশন ও প্রডিউসাররা আমাদের সঙ্গে বিভিন্ন ভাবে বিভিন্ন দিক থেকে অসহযোগিতা করে যাচ্ছে। ফেডারেশনের কিছু সদস্য আমাদের বেশ কিছু সাপ্লায়ারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে।" এই পরিস্থিতি চলতে থাকলে তাঁরা যে বন্ধের রাস্তায় হাঁটবেন সে কথাও লেখা রয়েছে মেসেজে। গিল্ডের দাবি অনুযায়ী তাঁদের সদস্যের উপর নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত অনৈতিক। এ প্রসঙ্গে গিল্ডের সভাপতি জানান, ফেডারেশনের সঙ্গে কথা বলে সমস্যা মেটানোর চেষ্টা করা হয়েছিল, তবে তাতে কিছু লাভ হয়নি। ফেডারেশন সহযোগিতা না করাতেই বাধ্য হয়ে তাঁদের আন্দোলনের পথে যেতে হচ্ছে বলে দাবি গিল্ড সভাপতির। অন্যদিকে ফেডারেশনের কর্ণধার স্বরূপ বিশ্বাস এ প্রসঙ্গে এখনও মুখ খোলেননি।

প্রসঙ্গত, টলিপাড়ায় শ্যুটিং বন্ধ হয়ে অচলাবস্থা জারি হওয়ার ঘটনা নতুন নয়। এর আগেও ২০২১ সালে করোনার সময়ে আর্টিস্ট ফোরাম এবং প্রযোজকদের মধ্যে ঝামেলার ফলে বেশ কিছু সপ্তাহ বন্ধ ছিল শ্যুটিং। এর জেরে বন্ধ হয়ে গিয়েছিল ধারাবাহিকের সম্প্রচারও। সেই সময়ে 'রানী রাসমণি' সহ একাধিক ধারাবাহিকের শ্যুটিং বন্ধ হয়ে যায়। সেই সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে সমস্যা মেটে। ফের কি তেমন কিছু ঘটতে চলেছে? আশঙ্কায় টলিপাড়া। তবে বারবার এমন ঘটনা মোটেও কাঙ্ক্ষিত নয়, বক্তব্য অভিনেতাদের।

‘চোখের বালি’র দু-দশক পর টোটা-রাইমা জুটি হয়ে ফিরছে পর্দায়, জানেন পরিচালক কে?


```