Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

র‍্যাম্পে হাঁটতে হাঁটতে পরিজনদের সঙ্গে গল্পে মাতেন বলিউড অভিনেতারা, এটা ডিজাইনারদের অপমান!

ফ্যাশন কনটেন্ট ক্রিয়েটর ইশিতা মাঙ্গল সম্প্রতি বলিউড তারকাদের র‍্যাম্প ওয়াক-এর আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

র‍্যাম্পে হাঁটতে হাঁটতে পরিজনদের সঙ্গে গল্পে মাতেন বলিউড অভিনেতারা, এটা ডিজাইনারদের অপমান!

ফাইল চিত্র

শেষ আপডেট: 30 April 2025 19:26

দ্য ওয়াল ব্যুরো: ফ্যাশন কনটেন্ট ক্রিয়েটর ইশিতা মাঙ্গল সম্প্রতি বলিউড তারকাদের র‍্যাম্প ওয়াক-এর আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে তিনি প্রশ্ন তোলেন, ফ্যাশন শো কি এখন সেলেব্রিটিদের "প্রিয়জনকে খুঁজে পাওয়ার" জায়গা হয়ে উঠেছে?

ভিডিওটিতে দেখা যায়, অভিনেতা রণবীর সিং র‍্যাম্পে হাঁটার সময় দীপিকা পাড়ুকোনকে চুমু খাচ্ছেন, সিদ্ধার্থ মালহোত্রা মাঝপথে থেমে জীনত আমানকে নমস্কার করছেন, নিতাংশি গোয়েল হেমা মালিনীর আশীর্বাদ নিচ্ছেন। এইসব আচরণকে ইশিতা ‘অশোভন’ ও ‘ডিজাইনারদের প্রতি অসম্মানজনক’ বলে মন্তব্য করেন।

তিনি বলেন, “আমি এসব দেখে খুব বিরক্ত। এটা ফ্যাশন শো, মিউজিক শো নয়। র‍্যাম্পের মাঝখানে হঠাৎ কারও পা ছোঁয়া, গল্প করা—এগুলো কি এখন স্বাভাবিক হয়ে উঠেছে? সংস্কৃতি বা মূল্যবোধের প্রদর্শন যদি করতেই হয়, তাহলে সেটা শো-এর আগে বা পরে করা যেতে পারে।”

ইশিতা আরও বলেন, “ডিজাইনাররা এই শোগুলোর জন্য প্রচুর অর্থ ব্যয় করেন। স্টাইলিস্ট, কোরিওগ্রাফার, মডেল, মিডিয়া—সবাই খুব টাইট শিডিউলে কাজ করেন। একজন সেলেব্রিটি র‍্যাম্পে গিয়ে যদি নিজের মতো আচরণ করেন, তা শুধু ডিজাইনারের ভাবনার প্রতি অসম্মান নয়, সবার সময়ও নষ্ট হচ্ছে।”

তার কথায়, “আমরা আমাদের অভিনেতাদের ভালবাসি, তাঁদের তারকাখ্যাতিও মেনে নিই। কিন্তু ফ্যাশন শো-এর আসল তারকা হলেন ডিজাইনার। এই ধরনের 'attention-seeking behaviour' বন্ধ হওয়া উচিত। আপনি যেমন হঠাৎ কোনও সিনেমার দৃশ্য করতে করতে কারও পা ছুঁয়ে আশীর্বাদ নেন না, ঠিক তেমনই র‍র‍্যাম্পেও একবারেই শট নেওয়া হয়—তাতে এই আচরণ অপ্রয়োজনীয়।”


```