Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শাবানার সঙ্গে বাবার বিয়ে ‘বিশ্বাসঘাতকতা’! জটিল সময়ের কথা সামনে আনলেন জাভেদপুত্র ফারহান

বাবা জাভেদের সঙ্গে স্বাভাবিক হতেও অনেক সময় লেগেছে অভিনেতার। সেই স্বাভাবিকতা গড়ে তোলার পেছনে বড় ভূমিকা ছিল শাবানার। এ কথাও উল্লেখ করেন।

শাবানার সঙ্গে বাবার বিয়ে ‘বিশ্বাসঘাতকতা’! জটিল সময়ের কথা সামনে আনলেন জাভেদপুত্র ফারহান

শাবানা আজমি, ফারহান আখতার এবং জাভেদ আখতার

শেষ আপডেট: 23 August 2024 17:38

দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা-চলচ্চিত্র পরিচালক ফারহান আখতার সম্প্রতি তাঁর বাবা জাভেদ আখতার এবং অভিনেত্রী শাবানা আজমির বিয়ে নিয়ে মুখ খুলেছেন। সামনে আনলেন বিয়ের সময়ের জটিল পরিস্থিতির কথাউল্লেখ করলেন বাবার ব্যবহারকে ‘বিশ্বাসঘাতকতা’ বলেও মনে হয়েছিল তাঁর। কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান ও জাভেদ আখতারের জার্নি নিয়ে তৈরি প্রাইম ভিডিয়োর ডকুসিরিজ 'অ্যাংরি ইয়ং মেন'-এর একটি পর্বে ফারহানের এই স্বীকারোক্তি।

শেষ পর্বে, জাভেদ তাঁর প্রথম স্ত্রী হানির প্রতি অপরাধবোধের কথা বলেন। ‘হানি বিশ্বের এমন একজন ব্যক্তি, যার প্রতি আমি অপরাধী। সেই বিয়ে ব্যর্থ হওয়ার দায় ৬৭ শতাংশ আমাতাঁর উপলব্ধি, যদি আজকের মতো তিনি বোঝদার হতেন, তাহলে এই ভুল করতেন নাআর তখনই মুখ খোলেন ফারহান। তাঁর বাবা শাবানাকে বিয়ে করার সময় যে অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছিল তাঁদের মধ্যে, তা নিয়ে কথা বলেন। ফারহান বলেন, ‘একটা পর্যায় ছিল যখন আমি বাবার উপর রেগে গিয়েছিলাম। মনে হয়েছিল বাবা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেসঙ্গে জানান ছোটবেলায় বেড়ে ওঠার সময় খুব স্বাভাবিকভাবেই এইসব আবেগের মধ্য দিয়ে যেতেন তিনি।’

বাবা জাভেদের সঙ্গে স্বাভাবিক হতে অনেক সময় লেগেছে অভিনেতার। সেই স্বাভাবিকতা গড়ে তোলার পেছনে বড় ভূমিকা ছিল শাবানারএ কথাও উল্লেখ করেন। শাবানা আজমির মতামত, ‘একটি ত্রিকোণ সম্পর্ক খুবই ব্যক্তিগত এবং খুব বেদনাদায়কবিশেষ করে যখন শিশুরা জড়িত থাকে।’ তাঁর কাছে আরও বেদনার লোকেরা যখন তড়িঘড়ি বলে দেয় ‘সে একজন ঘর-ভাঙানি’। প্রাক্তন শিশু শিল্পী এবং লেখক হানি ইরানিকে বিয়ে করেছিলেন জাভেদ আখতার। তাঁদের দু সন্তান ফারহান আখতার এবং জোয়া আখতার। তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটলে শাবানা আজমির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।


```