Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

BAFTA: ফারহান আখতারের প্রযোজনায় বাফটা জয়, মণিপুরের ‘বুং’ গড়ল ইতিহাস

পুরস্কার গ্রহণ করতে মঞ্চে ওঠেন ছবির অন্যতম প্রযোজক ফারহান আখতার (Farhan Akhtar)। তাঁর সঙ্গে প্রযোজনায় যুক্ত ছিলেন রীতেশ সিধওয়ানি (Ritesh Sidhwani), সুজাত সওদাগর (Sujat Saudagar) এবং অ্যালান ম্যাকঅ্যালেক্স ( Alan McAlex)।

BAFTA: ফারহান আখতারের প্রযোজনায় বাফটা জয়, মণিপুরের ‘বুং’ গড়ল ইতিহাস

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 23 February 2026 12:59

দ্য ওয়াল ব্যুরো: লন্ডনের ঐতিহ্যবাহী রয়েল ফেস্টিভ্যাল হল (Royal Festival Hall)-এ আয়োজিত ২০২৬ সালের বাফটা পুরস্কারের (BAFTA Awards) মঞ্চে ইতিহাস গড়ল ভারতীয় সিনেমা। নবাগত পরিচালক লক্ষ্মীপ্রিয়া দেবী পরিচালিত মণিপুরি ভাষার ছবি ‘বুং’ সেরার সম্মান ছিনিয়ে এনে বিশ্বমঞ্চে আলাদা পরিচিতি দিল উত্তর-পূর্ব ভারতের গল্পকে।

ছবিটির নির্মাতা লক্ষ্মীপ্রিয়া দেবী-র এটি প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি। ডেবিউ কাজ দিয়েই তিনি যে শক্তিশালী উপস্থিতি জানান দিলেন, তা বলাই বাহুল্য। আন্তর্জাতিক প্রতিযোগিতায় ‘বুং’ পিছনে ফেলেছে Arco, Lilo & Stitch এবং Zootopia 2-এর মতো বহুল আলোচিত প্রযোজনাকে। ফলে এই জয় শুধু একটি ছবির নয়, বরং আঞ্চলিক ভাষার সিনেমার দক্ষতারও প্রমাণ।

ফারহান আখতারের সাফল্য

পুরস্কার গ্রহণ করতে মঞ্চে ওঠেন ছবির অন্যতম প্রযোজক ফারহান আখতার (Farhan Akhtar)। তাঁর সঙ্গে প্রযোজনায় যুক্ত ছিলেন রীতেশ সিধওয়ানি (Ritesh Sidhwani), সুজাত সওদাগর (Sujat Saudagar) এবং অ্যালান ম্যাকঅ্যালেক্স ( Alan McAlex)। ট্রফি হাতে নিয়ে টিম তাঁদের এই সাফল্য উৎসর্গ করেন মণিপুরের সাধারণ মানুষকে, যাঁদের জীবন ও সংস্কৃতিই ছবির প্রাণকেন্দ্র।

‘বুং’-এর পটভূমি

‘বুং’-এর গল্প আবর্তিত হয়েছে মণিপুরের উপত্যকার এক কিশোরকে ঘিরে। মায়ের জন্য বিশেষ উপহার খুঁজতে গিয়ে তার মনে হয়, ঘরছাড়া বাবাকে ফিরিয়ে আনাই হবে সবচেয়ে বড় চমক। সেই খোঁজে বেরিয়ে ছোট্ট বুং শুধু তার বাবার সন্ধানই পায় না, খুঁজে পায় সম্পর্কের নতুন অর্থ ও জীবনের অন্যরকম আলো। সরল অথচ আবেগঘন এই কাহিনি দর্শকদের হৃদয়ে গভীর ছাপ ফেলেছে।

আন্তর্জাতিক মঞ্চে সম্মান

২০২৪ সালে টরোন্ট আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Toronto International Film Festival)-এ প্রিমিয়ারের পর ছবিটি ঘুরেছে একাধিক আন্তর্জাতিক উৎসবে—Warsaw Film Festival, Mumbai Academy of the Moving Image (মামি) এবং Indian Film Festival of Melbourne-এ প্রদর্শনের সময়ও প্রশংসা কুড়িয়েছে সমালোচক মহলে।

দীর্ঘদিন ধরে উপেক্ষিত উত্তর-পূর্ব ভারতের গল্প ও সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরার ক্ষেত্রে এই জয় এক ঐতিহাসিক মুহূর্ত। ‘বুং’ প্রমাণ করে দিল—ভালো গল্পের ভাষা নেই, চিত্রনাট্যের বুনট-ই রাজা।


```