Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

কষ্ট করলে কেষ্ট মিলবেই, ফারদিনের 'ফ্যাট টু ফিট' রূপান্তরে মুগ্ধ সকলে, প্রশংসায় মুখর হৃতিকও

ছবি দেখেই প্রশংসায় পঞ্চমুখ সকলে। তালিকায় প্রথম সারিতে রয়েছেন হৃতিক রোশন, এষা দেওল, রীতেশ দেশমুখ-সহ অন্যান্যরা।

কষ্ট করলে কেষ্ট মিলবেই, ফারদিনের 'ফ্যাট টু ফিট' রূপান্তরে মুগ্ধ সকলে, প্রশংসায় মুখর হৃতিকও

শেষ আপডেট: 24 October 2024 20:37

দ্য ওয়াল ব্যুরো: বহুদিন রুপোলি পর্দার আড়ালে ছিলেন। ওজন বাড়িয়েছিলেন অনেকটা। ক্যামেরার সামনে আসতেনই না। পাপারাৎজিদেরও এড়িয়ে চলতেন। মাঝে বেশ কিছু ছবি ফারদিন খানের ভাইরাল হয়, যাতে তাঁকে চেনাই যায় না। অনেকেই তাঁর আগের ছবির সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টা করেন। কথা ওঠে অনেক। সব আলোচনা, সমালোচনার মুখে ছাই দিয়ে গতবছর বাইসেপসের ছবি শেয়ার করেন। আর এবার দীপাবলির আগে একেবারে ধামাকা দিলেন তিনি। 

স্পষ্ট ফেস কাট, সুন্দর কলারবোন, সেই মিষ্টি হাসি আর বাইসেপস নিয়ে দীপাবলির আগে হাজির হলেন তিনি। এক সময় যে ফারদিন খান স্বপ্ন ছিল সকলের। সেই ফারদিনই ফিরে এলেন পুরনো অবতারে। ছবি শেয়ার করতে গিয়ে ক্যাপশনে লিখলেন পেনেলোপ গ্রেসের কবিতা।

ছবি দেখেই প্রশংসায় পঞ্চমুখ সকলে। তালিকায় প্রথম সারিতে রয়েছেন হৃতিক রোশন, এষা দেওল, রীতেশ দেশমুখ-সহ অন্যান্যরা। হৃতিক লেখেন, 'অসাধারণ লাগছে ফারদিন, কষ্টের ফল দেখা যাচ্ছে স্পষ্ট।'

ছবিতে ফায়ার স্মাইলি দিয়ে এষা দেওল লেখেন, 'ইয়েহ!' বয়স অনেক কম লাগছে বলে বোঝাতে গিয়ে রীতেশ মজা করে লেখেন, '২০ বছরের পুরনো ছবি পোস্ট কোরো না।' 

ফারদিনের এক অনুরাগী কমেন্টে লিখেই দেন, 'আগের চেয়েও বেশি হ্যান্ডসাম দেখতে লাগছে আপনাকে।'

প্রসঙ্গত, নেটফ্লিক্সের হীরামান্ডি দিয়ে বলিউডে কামব্যাক করেছেন ফারদিন। ছবির প্রচারে গিয়ে পর্দা থেকে দূরে থাকার কারণও জানিয়েছেন স্পষ্ট। তাঁর এক সাক্ষাৎকার থেকেই জানা যায়, বাবার মৃত্যু, সন্তানের জন্য চেষ্টা এবং জীবনে আরও কিছু জিনিসের জন্য সময় লাগত। সেটাই নিয়েছেন তিনি। ব্রেক নেওয়া তার জন্যই। 

পরবর্তী কাজ হিসেবে পর্দায় কোথায় কবে দেখা যাবে তাঁকে, সে নিয়ে অবশ্য কিছু জানাননি ফারদিন। 
 


```