Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'১৫০ ছবি ঝুলিতে, তবু শুরুর দিনের মতোই আছে অক্ষয়', হাউজফুল ৫-এর ফ্লোরে অকপট ফারদিন

একসঙ্গে একঝাঁক তারকা আবারও বড় পর্দায়। সৌজন্যে সাজিদ নাদিয়াওয়ালার 'হাউজফুল ৫'।

'১৫০ ছবি ঝুলিতে, তবু শুরুর দিনের মতোই আছে অক্ষয়', হাউজফুল ৫-এর ফ্লোরে অকপট ফারদিন

ফাইল চিত্র

শেষ আপডেট: 27 November 2024 19:04

দ্য ওয়াল ব্যুরো: একসঙ্গে একঝাঁক তারকা আবারও বড় পর্দায়। সৌজন্যে সাজিদ নাদিয়াওয়ালার 'হাউজফুল ৫'। এই কমেডি ফ্র্যাঞ্চাইজির ছবি মানেই দমফাটা হাসির গল্প , সঙ্গে এক ফ্রেমে বলিপাড়ার তাবড় তাবড় তারকারা। এর আগে এই সিরিজের চারটি সিনেমা মুক্তি পেয়েছে। বলা যায় চারটি সিনেমাই বক্স অফিসে বাজিমাত করেছে। এবার আসতে চলেছে ‘হাউজফুল ৫’। 

সিনেমার টিম একটি ছবি প্রকাশ করেছে। সেই ছবিতে তারকাদের বিশাল তালিকা তুলে ধরেছে। ছবিতে তারকারা তাদের নিজ নিজ চরিত্রে উপস্থিত হয়েছেন। এটি ভক্তদের জন্য একটি দারুণ উপহার। বহু বছর পর বলিউডে এমন কোনও ছবি তৈরি হতে চলেছে যাতে এত সব তারকার সমাগম হওয়ার পাশাপাশি যে ছবির প্রেক্ষাপট জুড়ে রয়েছে মাঝ সমুদ্র এবং এক বিলাসবহুল ক্রুজ। 

ছবির নির্মাতাদের তরফে ইনস্টাগ্রামে ক্রুজের ডেকে ছবির সমস্ত অভিনেতা-অভিনেত্রীদের হাসি মুখের 'গ্রূপ ফটো' ভাগ করা হয়েছে। 'হাউজফুল' মানেই ছবি জুড়ে কমিক রিলিফ। তবে 'হাউজফুল ৫' -এ এই কমিক রিলিফের সঙ্গে সঙ্গে থাকবে বেশ কিছু রহস্যও যেগুলোর উদঘাটন হবে ছবিতে। 

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ছবি নিয়ে কথা বলতে গিয়ে ফারদিন খান বিভিন্ন অভিজ্ঞতার কথা শেয়ার করেন। তিনি অক্ষয় কুমারকে নিয়ে বলতে গিয়ে বলেন, 'হে বেবি থেকে হাউসফুল ৫, মাঝে পেরিয়ে গিয়েছে বহু বছর। তবে এখনও অক্ষয়কে দেখলে অবাক হই। তিনি ১৫১টি সিনেমা করেছেন। আমি আমার গোটা জীবনে ৩০টি ছবিতে অভিনয় করেছি।'

ফারদিন বলেন, 'হিসেব করে দেখতে গেলে অক্ষয় আমার থেকে পাঁচ গুণ বেশি ছবিতে অভিনয় করেছেন। কিন্তু তারপরেও ও শুটিং সেটা এমনভাবে থাকে, যেন ও নিউকামার্স। সবার থেকে সবসময় সবকিছু শিখতে আগ্রহী। অবসর সময়ে শুটিং সেটে বসে লুডোও খেলতে দেখা যায় অক্ষয়কে। হে বেবি থেকে শুরু করে হাউসফুল ৫, অনেকটা পথ পেরিয়ে গিয়েছে ঠিকই কিন্তু অক্ষয় রয়ে গেছেন ঠিক একই রকম।'


```