Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'শাহরুখের জন্যই কি...', 'মেট গালা'য় ‘ডন’ সিনেমার সঙ্গে প্রিয়াঙ্কার লুকের মিল পেল নেটপাড়া

বলিউড বাদশা শাহরুখ খান ও হলিউড কুইন প্রিয়াঙ্কা চোপড়া। যাঁদের নিয়ে একটা সময় জল্পনার কমতি ছিল না বলিপাড়ায়। এমনকী এও শোনা যায়, তাঁদের নাকি প্রেমও ছিল।

'শাহরুখের জন্যই কি...', 'মেট গালা'য় ‘ডন’ সিনেমার সঙ্গে প্রিয়াঙ্কার লুকের মিল পেল নেটপাড়া

শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া

শেষ আপডেট: 6 May 2025 20:11

দ্য ওয়াল ব্যুরো: বহু বছর পরে একে অপরের সঙ্গে দেখা। সোশ্যাল মিডিয়া জুড়ে যদিও তেমন কোনও ছবি, ভিডিও নেই, যেখানে দু'জনকে কথা বলতে দেখা যাচ্ছে। বোঝা যাচ্ছে, কাদের কথা হচ্ছে? তা আর কেউ না, বলিউড বাদশা শাহরুখ খান ও হলিউড কুইন প্রিয়াঙ্কা চোপড়া। যাঁদের নিয়ে একটা সময় জল্পনার কমতি ছিল না বলিপাড়ায়। এমনকী এও শোনা যায়, তাঁদের নাকি প্রেমও ছিল। সে সব যদিও ভুলতেই বসেছিল নেটিজেনরা। তারই মাঝে 'মেট গালা'র সন্ধ্যায় নিউ ইয়র্কে একে অপরের সামনা সামনি হলেন শাহরুখ-প্রিয়াঙ্কা। তাও আবার বহু বছর পর। 

তাঁদের কথা বলতে দেখা যায়নি তো কী হয়েছে! অনুরাগীরা কিন্তু খুঁজে পেয়েছেন একটি নতুন বিষয়। তা কী জানেন? এই বছরের মেট গালায় শাহরুখ খান প্রথমবারের জন্য সামিল হয়েছিলেন। কালো টক্সিডো পরা শাহরুখ স্যাব্যসাচীর ডিজাইনে একেবারে ঝলমল করছিলেন বিদেশের মাটিতে। তার পাশাপাশি, প্রিয়াঙ্কা চোপড়া ও তাঁর স্বামী জোনাসও কম কিছু ছিলেন না। বালমেইনের পলকা ডটেড গাউনে তিনি একেবারে স্টাইলিশ লাগছিলেন। তাদের দু'জনের এই অনবদ্য লুক দর্শকদের একেবারে মাতিয়ে তোলে।

তবে এরই মধ্যে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা পুরনো ছবিগুলি খুঁজে পেয়েছে, যেখানে শাহরুখ কালো পোশাক এবং প্রিয়াঙ্কা পলকা ডটেড ড্রেস পরেছিলেন, যা এবারের মেট গালার লুকের সঙ্গে খুব মিল। সেই ছবিগুলি দেখে তাদের আবার মনে পড়ে যায় ২০০৬ সালের জনপ্রিয় সিনেমা "ডন" এর কথা, যেখানে তারা ছিলেন ডন আর রোমা।

Srk & Priyanka were definitely on theme for each other, is this some kind of code language that only they can understand ????????
byu/Hell_holder11 inBollyBlindsNGossip

এই সাদৃশ্য দেখে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা হইচই করে ওঠে। এক ব্যবহারকারী মন্তব্য করে, "এটা সেই মুহূর্ত যখন তারা সত্যি ‘মেট’ হলেন!" অন্যদিকে, আরেকজন বলেন, "এই ছবি যদি একসঙ্গে থাকত, তবে সব গুজবের শেষ হয়ে যেত।" তাদের এই মেট গালা লুকের পর আবারও তাদের একসঙ্গে পর্দায় দেখার স্বপ্ন ভক্তরা দেখতে শুরু করেছে। সেই সঙ্গে নেটপাড়ায় আবারও প্রশ্ন উঠেছে, ''তাহলে কি এখনও তাঁদের মধ্যে কোথাও না কোথাও ভালবাসার সম্পর্ক রয়েছে?''


```