নগ্ন অবস্থায় পূজা হেগড়েকে দেখতে চাইলেন এক ব্যক্তি, রেগে না গিয়ে কী করলেন অভিনেত্রী
দ্য ওয়াল ব্যুরো: ইনস্টাগ্রামে শুরু হয়েছে এক নতুন খেলা। 'পোস্ট আ ফটো অফ' অনুসারে, ফ্যান ফলোয়ার্সরা পছন্দের তারকাদের যেকোনও অবস্থার যেকোনও ছবিই দেখতে চাইতে পারেন। সেই খেলাতেই আপাতত মজেছেন বলি সেলেবরা। অনেকেই ইতিমধ্যে অংশগ্রহণ করে অনুগামীদে
শেষ আপডেট: 4 February 2021 13:29
দ্য ওয়াল ব্যুরো: ইনস্টাগ্রামে শুরু হয়েছে এক নতুন খেলা। 'পোস্ট আ ফটো অফ' অনুসারে, ফ্যান ফলোয়ার্সরা পছন্দের তারকাদের যেকোনও অবস্থার যেকোনও ছবিই দেখতে চাইতে পারেন। সেই খেলাতেই আপাতত মজেছেন বলি সেলেবরা। অনেকেই ইতিমধ্যে অংশগ্রহণ করে অনুগামীদের চমকেও দিচ্ছেন। কিন্তু এই খেলায় সম্প্রতি পূজা হেগড়ে সকলকে ছাপিয়ে একনম্বরে জায়গা করে নিয়েছেন। বলা যেতে পারে, তাঁর ছবি দেখে রীতিমতো হইচই পড়ে গেছে নেটপাড়ায়।
কারণ! শুরুর দিকে সকলে অভিনেত্রীর 'ভদ্রসভ্য', মেকআপ ছাড়া ছবি দেখতে চাইলেও, কেউ কেউ নগ্ন অবস্থায় তাঁকে দেখতে চেয়েছেন। কিন্তু তাতে পূজা একটুও রাগ করেননি। বরং নগ্ন ছবিও পোস্ট করলেন। তবে পুরো শরীরের নয়, শুধুমাত্র পায়ের পাতার। ক্যাপশনে লিখেছেন, "মেরা নাঙ্গে পাও (আমার নগ্ন পা)। 'মহেঞ্জদারো' খ্যাত অভিনেত্রী পূজা হেগড়ের স্মার্টনেস দেখে প্রশংসাই করেছেন তাঁর পাগল অনুরাগীরা।

এটাই প্রথম নয়। এমন প্রশ্নের সম্মুখীন হতে হন অনেককেই। যেকোনও সেলেব্রিটিদের পোস্টে নানারকম কুরুচিকর মন্তব্য করেন বহু অনুগামী। কেউ পাল্টা জবাব দেন, তো কেউ একেবারেই এড়িয়ে যান। তবে স্মার্টলি এমন উত্তর দেওয়ার ঘটনা সচরাচর দেখা যায় না। পূজা সদ্য পা রেখেছেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে। খুব বেশি সিনেমায় তাঁকে না দেখা গেলেও, তাঁর ব্যক্তিত্বের প্রশংসা করছেন অনেকেই। এমনকি এই ঘটনার পর তিনি যেন আরই নজর কাড়লেন সকলের।

প্রসঙ্গত পরিচালক রোহিত শেঠির সঙ্গে কাজ করতে চলেছেন পূজা। বিপরীতে থাকবেন রণবীর সিং। রোহিতের পরবর্তী সিনেমা 'সার্কাস' উইলিয়াম শেক্সপিয়ারের 'দ্য কমেডি অফ এররস'-এর কাহিনি অবলম্বনে তৈরি হচ্ছে। দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রণবীর সিংকে। পূজা ছাড়াও মুখ্য চরিত্রে দেখা যাবে জ্যাকলিন ফার্নান্ডেজকে।