Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

বরুণ ধাওয়ানের বিয়ে! সাতপাকে বাঁধা পড়ার বিশাল আয়োজন আলিবাগে

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক পরিণতি পেতে চলেছে। সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বরুণ ধাওয়ান। বরুণ-নাতাশা দালালের প্রেম শুরু হয়েছিল স্কুলজীবন থেকেই। বহুবার প্রত্যাখ্যানের পর নাতাশা অবশেষে নিজের মন দিয়েই দিয়েছিলেন বরুণকে

বরুণ ধাওয়ানের বিয়ে! সাতপাকে বাঁধা পড়ার বিশাল আয়োজন আলিবাগে

শেষ আপডেট: 22 January 2021 11:30

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক পরিণতি পেতে চলেছে। সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বরুণ ধাওয়ান। বরুণ-নাতাশা দালালের প্রেম শুরু হয়েছিল স্কুলজীবন থেকেই। বহুবার প্রত্যাখ্যানের পর নাতাশা অবশেষে নিজের মন দিয়েই দিয়েছিলেন বরুণকে। কানাঘুষো শোনা যায়, আগের বছরেই তাঁদের এগগেজমেন্টও হয়ে গিয়েছিল। এবারে ধুমধাম করে হতে চলেছে বিয়ের আসল অনুষ্ঠান। মুম্বইয়ের স্থানীয় সংবাদদাতাদের সূত্রে জানা যাচ্ছে, বরুণ-নাতাশার বিয়ের অনুষ্ঠান হতে চলেছে আলিবাগে। চার দিনব্যাপী এই হাই প্রোফাইল বিয়ের আসর বসতে চলেছে আলিবাগের বিচ রিসোর্ট দ্য ম্যানশন হাউজে। ফুল দিয়ে সাজানো রিসোর্টের সাজানোর ছবিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আজ সকাল থেকেই মুম্বইয়ে বরুণ ধাওয়ানের বাড়ির সামনে জমে পাপারাজ্জিদের ভিড়। তাঁদের ক্যামেরাতেই ধরা পড়ে বিয়ে বাড়ির নানা ব্যস্ততার ছবি। প্রথমেই দেখা যায় বরুণের বাবা পরিচালক ডেভিড ধাওয়ানকে। তারপরেই সেই গাড়িতেই দেখা যায় বরুণের মা, ও আরও আত্মীয়স্বজনকে। বুঝতে কারও বাকি নেই, যে তোড়জোড় সবটাই বরুণের বিয়েকে কেন্দ্র করে। অন্যদিকে অভিনেতার একঝলকও দেখা গিয়েছে সেই সময়। অন্যবারের মতো থেমে, ছবি তোলেননি বরুণ। একটি ভিডিওতে দেখা যায় বাড়ি থেকে বেড়িয়েই তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়েন তিনি। কালো শীতের পোশাকেই দেখা গিয়েছে বরুণকে। আবার অন্যদিকে পাপারাজ্জিদের ক্যামেরাতে নাতাশার ছবিও ধরা পড়েছে। পরনে সাদা রঙের পোশাক। ক্যামেরা দেখে খানিকটা লুকিয়ে পড়েছিলেন তিনি। অন্যদিকে বিয়ের দিনে কী পোশাক পরবেন, মিষ্টি, এবং অনুষ্ঠান বাড়ির সাজের ছবিও ইন্টারনেটের দৌলতে সকলের সামনে এসেছে। বলাই বাহুল্য, বলিউডে বহুদিন পর আরও এক জমজমাট বিয়ের অনুষ্ঠানে তারকা সমাবেশ কেমন হবে, সেসব দেখার জন্য মুখিয়ে আছেন নেটবাসীরা।

```