Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বাবা জীবিত, জন্মদিন সেলিব্রেট করলাম! তাঁকে মেরে ফেললেন?: সুজন নীল মুখোপাধ্যায়

প্রবাদপ্রতিম নাট্য ব্যক্তিত্ব ভীষণভাবে সুস্থ রয়েছেন। স্বাভাবিক এবং জীবিত। সদ্য ৮৮ বছরে পা দিলেন বাংলার অন্যতম খ্যাতনামা অভিনেতা অরুণ মুখোপাধ্যায়।

বাবা জীবিত, জন্মদিন সেলিব্রেট করলাম! তাঁকে মেরে ফেললেন?: সুজন নীল মুখোপাধ্যায়

অরুণ-সুজন

শেষ আপডেট: 20 February 2025 15:13

দ্য ওয়াল ব্যুরো: প্রবাদপ্রতিম নাট্য ব্যক্তিত্ব ভীষণভাবে সুস্থ রয়েছেন। স্বাভাবিক এবং জীবিত। সদ্য ৮৮ বছরে পা দিলেন বাংলার অন্যতম খ্যাতনামা অভিনেতা অরুণ মুখোপাধ্যায়। তাঁর জন্মদিন উপলক্ষে এক অদেখা ভিডিও পোস্ট করেন তাঁর পুত্র তথা অভিনেতা সুজন নীল মুখোপাধ্যায়। ক্যাপশনে লেখেন, ‘অরুণ মুখোপাধ্যায়ের ৮৮ তম জন্মদিন উদযাপন। জগন্নাথ নাটকের শেষ দৃশ্যের অভিনয়‌ একসাথে। এক অকল্পনীয় অনুভূতি। আর হবে না, তাই ভাগীদার সবার সাথে... এটা‌ থেকে যাক।' অরুণবাবুর জন্মদিনের মাত্র দু’দিনেনের মাথাতেই এক বাবাকে নিয়ে লেখা এক অপ্রীতিকর ফেসবুক পোস্টে রীতিমতো ক্ষোভপ্রকাশ করলেন পুত্র নীল।

উৎপল কান্তি ধর নামক এক ফেসবুক প্রোফাইল থেকে একটি লেখা পোস্ট করা হয়। বিষয়বস্তু নাট্যকার এবং অভিনেতা অরুণ মুখোপাধ্যায়ের কর্মকান্ড, তবে একেবারে শেষে যা লেখা তা একেবারেই সত্যি নয়। পোস্টের একাংশে লেখা রয়েছে, ‘অরুণ মুখোপাধ্যায়, আজ সশরীরে আমাদের মধ্যে না থাকলেও তাঁর কাজের মধ্যে দিয়ে তিনি বেঁচে রয়েছেন।’

স্বাভাবিকভাবেই একজন জীবিত মানুষকে ‘মৃত’ লিখে দেওয়া একেবারেই মেনে নিতে পারেননি তাঁর সন্তান। পোস্টটি শেয়ার করে সুজন লেখেন, ‘এই ভদ্রলোক কে গ্ৰেপ্তার করা উচিৎ, একজন জীবন্ত কিংবদন্তি সম্পর্কে এরকম মূর্খতা???? ইর্য়াকি হচ্ছে? মানুষ আর ছাগল এতো সহজে এক হয় কি করে?? ফেসবুক সংস্কৃতি র অন্যতম কুফল ..মলমূত্র বিসর্জনের জন্য বাড়ীর বাথরুম আছে, নিদেনপক্ষে ৫/১০ টাকার শৌচাগার.. এভাবে নিজের কাপড় চোপড় এক করবেন না। কোন অধিকারে এটা লিখলেন??? কেন লিখলেন?? কিসের শ্রদ্ধা?? মানুষ এতোটা ভুলভাল হতে পারে,তা কল্পনার অতীত, কোথায় এসে পড়লাম আমরা?? অশিক্ষার অ্যাটম বোম, তৃতীয় সুর ও ষষ্ঠ সুরের বন্ধু...যান, মুখ লুকোন পোস্ট ডিলিট করুন... এটা জঘন্য অপরাধ।’

দ্য ওয়াল-এর পক্ষ থেকে ফোনে ধরা হয় সুজন নীল মুখোপাধ্যায়কে, তিনি বলেন, ‘এই তথ্য উনি কোত্থেকে পেয়েছেন আমি জানি না। বাবার সঙ্গে আরেক অরুণ মুখোপাধ্যায়কে (অভিনেতা) নিয়ে প্রায়শই এই বিভ্রান্তি ঘটেছে। কিন্তু এবার বিষয়টি মাত্রাছাড়া হয়ে যাচ্ছে। আমার বাবা জীবিত, তাঁকে মেরে ফেললেন? কোন তাগিদ থেকে এই লেখা হল? কেনই বা হল? এর প্রয়োজনই বা কি ছিল, জানিনা। আসলে এত অশিক্ষা চারিদিকে, কী আর বলব? আমার বাবাকে মেরে ফেলছেন, আর আমি অন্যদিকে তাঁর জন্মদিন উদযাপন করছি! কী অদ্ভূত!’
‘জীবিত’ অরুণবাবু নিজের মৃত্যু খবর কি পেয়েছেন? খানিক হেসে সুজন বললেন, ‘না, না বাবা, ফেসবুকে নেই। হোয়াটসঅ্যাপও পারে না। ভাগ্যিস নেই!’


```