Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সৈকতে লাল বিকিনিতে আগুনে মন্দিরা, নেটিজেনরা বললেন, ‘সত্যি নয়, ঝুটো ছবি!’

দ্য ওয়াল ব্যুরো: ৪৭ বছরের এক সন্তানের মায়ের এমন চেহারা হয় নাকি! মলদ্বীপের সমুদ্র সৈকতে লাল বিকিনিতে মন্দিরা বেদীর ছবি দেখে ফের সমালোচনার ঝড় নেট দুনিয়ায়। বিকিনি শ্যুটে আগেও একাধিকবার ট্রোলড হয়েছেন মন্দিরা। তাঁর নির্মেদ হিলহিলে খোলামেলা শরী

সৈকতে লাল বিকিনিতে আগুনে মন্দিরা, নেটিজেনরা বললেন, ‘সত্যি নয়, ঝুটো ছবি!’

শেষ আপডেট: 22 July 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ৪৭ বছরের এক সন্তানের মায়ের এমন চেহারা হয় নাকি! মলদ্বীপের সমুদ্র সৈকতে লাল বিকিনিতে মন্দিরা বেদীর ছবি দেখে ফের সমালোচনার ঝড় নেট দুনিয়ায়। বিকিনি শ্যুটে আগেও একাধিকবার ট্রোলড হয়েছেন মন্দিরা। তাঁর নির্মেদ হিলহিলে খোলামেলা শরীর দেখে প্রশংসা যতটা হয়েছে, নিন্দাও ততটাই। তাতে অবশ্য আইপিএল-সুন্দরীর খুব একটা হেলদোল দেখা যায়নি। খোলা পিঠের ব্লাউজ থেকে সরু লেসের বিকিনি— মন্দিরার ইনস্টাগ্রাম প্রোফাইল খুললেই ঝাঁকে ঝাঁকে বেরিয়ে আসবে ‘হট’ ছবি। মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন মন্দিরা। নীল সমুদ্র আর বালির বিচ মানেই সেখানে বিকিনি ডিম্যান্ড করে, এমনটাই মত মন্দিরার। লাল বিকিনিতে ফটাফট নিজের ছবিও শেয়ার করে ফেলেছেন ইনস্টাগ্রাম প্রোফাইলে। ক্যাপশনে লিখেছেন, ‘‘আজকের দিনটা পুরোপুরি আমার..নীল সমুদ্র আর ঝলমলে রোদ..এর থেকে ভালো পরিবেশ আমার কাছে আর কিছুই হতে পারে না।’’ https://www.instagram.com/p/B0OJMiRgQOc/?utm_source=ig_web_copy_link মন্দিরার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে নতুন ছবি শেয়ার মানেই, সেটা ভাইরাল হতে দেরি হয় না। মলদ্বীপের সৈকতের এই ছবি ইতিমধ্যেই ছেয়ে গেছে নেট দুনিয়ায় এবং ট্রোলিংও শুরু হয়ে গেছে প্রায় সঙ্গে সঙ্গেই। অনেক ভিউয়ারেরই মন্তব্য, এই ছবি ‘কুৎসিত’, বিকিনিতে মন্দিরাকে মানাচ্ছে না। আবার একই সঙ্গে এমন মন্তব্য করতেও শোনা গেছে যে, বিকিনি-সুন্দরী মন্দিরার এই ছবি নাকি একেবারেই আসল নয়। তবে কি ফোটোশপের কারসাজি! https://www.instagram.com/p/Bje7S9JFqNa/?utm_source=ig_web_copy_link https://www.instagram.com/p/BQAkHepBKkN/?utm_source=ig_web_copy_link বরাবরই ফিটনেস ফ্রিক মন্দিরা। তাঁর ক্ষীণ কটি ও টোনড স্কিনের রহস্য নিয়মিত জিম ও ওয়ার্কআউট, এমনটা নিজেই একাধিকবার জানিয়েছেন তিনি। খোলামেলা ছবি শুধু নয়, নিজের ওয়ার্কআউটের ছবিও একাধিকবার পোস্ট করেছেন মন্দিরা। কখনও তাঁকে দেখা গেছে র‌্যাম্পে স্পোর্টসওয়্যার পরে পুশ-আপস দিচ্ছেন, আবার কখনও হেডস্ট্যান্ড করে ওয়ার্কআউট করছেন। তবে ট্রোলিংয়ের পাশাপাশি প্রশংসাও যে হয়নি এমনটা নয়। মৌনি রায়, শ্রিয়া সারান, মারিয়া গোরেত্তি থেকে বিদ্যা মালভাড়ে— সকলেই একবাক্যে স্বীকার করেছেন মন্দিরা তুলনা নেই। এই বয়সও মন্দিরা মানেই ‘হটেস্ট বডি।’

```