
শেষ আপডেট: 27 January 2024 19:00
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি মুক্তি পেয়েছে দীপিকা পাডুকোন অভিনীত 'ফাইটার'। ইতিমধ্যেই পেরিয়েছে ৬৫ কোটির ঘর। প্রথম সারির নায়িকাদের মধ্যে আছেন 'পাঠান'-এর অভিনেত্রী। শুধু অভিনয়ের ক্ষেত্রেই নয়, দেশের প্রথম দশজন ঐশ্বর্যশালী নায়িকাদের তালিকাতেও নাম ওনার। প্রায় ১২০ কোটির সম্পত্তির মালিক তিনি। কী কী আছে দীপিকার জানেন?

মুম্বইয়ের ওরলিতে বড় ফ্ল্যাট
২৬ তলায় বাড়ি বলিউডের এই তারকার। দীপিকা ও রণবীর ২০১০ সালে এটি ১৬ কোটি টাকা দিয়ে কিনেছিলেন বলেই সূত্রের দাবি। মর্ডার-রেট্রো স্টাইলে বানানো এই ফ্ল্যাটটির ছবি মাঝেমধ্যে দেখা যায় ওঁদের সোশ্যাল মিডিয়ায়।

বান্দ্রাতে প্রায় ১১৯ কোটি টাকার চতুর্ভুজ বাড়ি
নতুন এই বাড়িটি সম্প্রতিই কিনেছেন এই যুগল। শাহরুখ খানের বাড়ির কাছেই ওঁদের এই বাড়িটি। এগারো হাজারেরও বেশি স্কোয়্যারফিটের এই বাড়িটির চারটি তলই ওনাদের। বাড়ির ছাদের দৈর্ঘ্য প্রায় দুই হাজার স্কোয়্যারফিটের কাছাকাছি। খুব তাড়াতাড়িই বাড়িটিতে থাকতেও শুরু করবেন দুজনে এমনই খবর।

দামি ভ্যানিটি ভ্যান
প্রায় ২ কোটি টাকা দামের ভ্যানিটি ভ্যানে বসেন এই অভিনেত্রী। মেকআপ থেকে শুরু করে সমস্ত কাজ সামলান সেখানে বসেই। এর ভেতরে আছে তিনটি জায়গা। মিটিং, স্টাফ রুম আর প্রাইভেট জোন।

আলিবাগের বাড়ি
শাহরুখ থেকে শুরু করে অনুস্কা শর্মা, ভিরাট কোহলি এরকম অনেকেরই বাড়ি আছে আলিবাগে। শহর থেকে দূরে একটি সময় কাটাতে গেলে ওনারা এখানেই আসেন। সূত্রের খবর এই বাড়ির দাম প্রায় ২২ কোটির কাছে। ১৮ হাজার স্কোয়্যারফিটের এই বাড়িটি প্রায় আড়াই একর জমিতে তৈরি। রণবীর ও দীপিকা দুজনে মিলেই কিনেছেন এই বাড়ি।

মার্সিডিজ মেব্যাচ GLS600
২০২২ সালে এই গাড়িটি কেনেন 'ওম শান্তি ওম' খ্যাত দীপিকা। দাম প্রায় ৩ কোটির কাছাকাছি। দীপিকা আর রণবীর দুজনেরই একই গাড়ি আছে। ওঁদের গ্যারেজে এরকম একটা না বেশ কয়েকটি গাড়ি দেখা যায়।