Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বিয়ে মানেই এক লক্ষ 'বিভ্রাট'! নতুন ছবি নিয়ে এক্সক্লুসিভ আড্ডায় পরিচালক রাজা চন্দ

'রংবাজ', 'বেশ করেছি প্রেম করেছি, 'কেলোর কীর্তি,' 'আপনজন’, ‘ফোর্স,' 'চ্যালেঞ্জ টু', 'ম্যাজিক'-এর মতো বহু জনপ্রিয় ছবির পরিচালক রাজা চন্দের (Raja Chanda) আগামী ছবি 'বিয়ে বিভ্রাট' ১৪ জুলাই মুক্তি পাবে। অরিজিত সিং-এর গাওয়া গান 'জিয়া তুই ছাড

বিয়ে মানেই এক লক্ষ 'বিভ্রাট'! নতুন ছবি নিয়ে এক্সক্লুসিভ আড্ডায় পরিচালক রাজা চন্দ

শেষ আপডেট: 13 July 2023 09:18

'রংবাজ', 'বেশ করেছি প্রেম করেছি, 'কেলোর কীর্তি,' 'আপনজন’, ‘ফোর্স,' 'চ্যালেঞ্জ টু', 'ম্যাজিক'-এর মতো বহু জনপ্রিয় ছবির পরিচালক রাজা চন্দের (Raja Chanda) আগামী ছবি 'বিয়ে বিভ্রাট' ১৪ জুলাই মুক্তি পাবে। অরিজিত সিং-এর গাওয়া গান 'জিয়া তুই ছাড়া' ইতিমধ্যে খুবই জনপ্রিয় হয়েছে।

ছবি মুক্তির আগেই পরিচালক রাজা (Exclusive interview with director Raja Chanda) ছবি সংক্রান্ত নানা কথা জানালেন।

কথা বললেন চৈতালি দত্ত

পরমব্রত চট্টোপাধ্যায়ের লেখা গল্প নিয়ে আপনার 'বিয়ে বিভ্রাট' ছবিতে কী ধরনের বিভ্রাট আছে?

বাঙালিদের বিয়ে মানে এক লক্ষ কথা, এক লক্ষ বিভ্রাট। বিয়ে সংক্রান্ত ব্যাপারে নানা রকমের বিভ্রান্তির সৃষ্টি হয়। তবে অনেক ক্ষেত্রে আবার মিষ্টি বিভ্রান্তিও হয়। আর ঠিক সেটা নিয়ে আমাদের জমজমাট গল্প। ছবিতে আবির, পরমব্রত এবং লহমার যে রসায়ন রয়েছে সেটা থেকেই দর্শক আনন্দ খুঁজে পাবেন এবং তাঁদের মনে সব বিভ্রান্তি দূর হবে বলে আমার ধারণা।

'বিবাহ বিভ্রাট' না হয়ে ছবির নাম 'বিয়ে বিভ্রাট' কেন?

বিবাহ বিভ্রাট শব্দের মধ্যে যে গাম্ভীর্য রয়েছে সেই গাম্ভীর্য নিয়ে আমরা ছবিটা তৈরি করিনি। বিয়ের মধ্যে যে সুন্দর একটা মিষ্টি ব্যাপার রয়েছে সেটাই বলতে চেয়েছি। তাই খুব হালকা মেজাজেই আমরা ছবি তৈরি করেছি। তাই ছবির নাম বিবাহ বিভ্রাট না হয়ে 'বিয়ে বিভ্রাট'।

এই ছবি কোন জঁনারের ছবি?

মূলত এটি রোমান্টিক কমেডি ছবি। সেইসঙ্গে বন্ধুত্ব, ভালবাসা, পারিবারিক ছবিও যা দর্শক আন্তরিকভাবে উপভোগ করবেন। রমকমের পর্যায়তেই পড়ে এই ছবি।

অনেক বছর পর দর্শক আবার আবির চট্টোপাধ্যায় এবং পরমব্রত চট্টোপাধ্যায়কে একসঙ্গে ছবিতে দেখতে পাবেন। ওঁদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন?

এটা আমার সঙ্গে পরমব্রত এবং আবিরের প্রথম কাজ। তাই কাজটা আমি খুব সন্তর্পণে করেছি। কারণ আবির এবং পরমব্রত দুজনেই বাঙালি দর্শকদের মনে স্থায়ী আসনে বসে আছেন। আর পরমব্রত শুধু অভিনেতা নন একজন পরিচালকও। ছবি শুরুর আগে আমার নিজের মধ্যেই একটা বিভ্রাট ছিল যে এই দুজন দুঁদে অভিনেতাকে আমি কীভাবে হ্যান্ডেল করব। কিন্তু সত্যিই এঁরা আমাকে সেটা বুঝতেই দেননি। খুব আনন্দ করে আমরা কাজটা করেছি। আর পরমব্রত পরিচালক সত্তা থেকে বেরিয়ে শুধুমাত্র অভিনেতা হিসেবে যেভাবে আমাকে সহায়তা করেছেন এবং ছবিতে নিজেকে উনি যেভাবে কন্ট্রিবিউট করেছেন সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়। আরেকটা কথাও এক্ষেত্রে বলব পরমব্রত যে গল্পটা লিখেছেন সেটাও অসাধারণ। খুব মজার গল্প হলেও কিছু টুইস্ট আছে।

গল্পটাকে যদি একটু সংক্ষেপে বলা যায়-

আবির,পরমব্রত এবং লহমা এঁরা পরস্পরের সঙ্গে পরিচিত। কিন্তু একে অপরের সঙ্গে এঁরা কতটা গভীরে গিয়ে মিশছে, শেষমেষ এঁদের মধ্যে কেউ ছাদনা তলায় গেল কিনা সেটাই ছবিতে দেখার। এর থেকে বেশি গল্প বলা এই মুহূর্তে সম্ভব নয়। ইতিমধ্যে দর্শক ট্রেলার দেখে কিছুটা আন্দাজ করতে পারছেন বাকিটুকু সিনেমা হলে গিয়ে দেখতে হবে।

রাজা চন্দের ছবিতে যে ধরনের ম্যাজিক থাকে সেটা কি এই ছবিতে দেখা যাবে ?

আমার কথাটা বলতে খুবই ভাল লাগছে যে আমার শেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম ছিল 'ম্যাজিক'। আজ পর্যন্ত যত ছবি আমি তৈরি করেছি তার মধ্যে 'ম্যাজিক' ছিল আমার অত্যন্ত প্রাণের ছবি। আমি কোনও ছবিকে আলাদাভাবে ম্যাজিক্যালি ট্রিট করি না। গল্পই আমাকে চালিত করে। গল্পই আমাকে উপদেশ দেয় কিভাবে ছবিটা তৈরি হবে। অর্থাৎ কতটা চকচকে হবে, কতটা কালার থাকবে ইত্যাদি। এই ছবির উপস্থাপনাটাই একটু আধুনিক। আজকের দিনে দাঁড়িয়ে একটু নতুন রকমের ছবি। এঁদের কথা বলা, ব্যবহার, ভাবনা চিন্তা সবকিছুই আমাকে নতুন করে ভাবিয়েছে। এটা আমার জন্য নতুন ম্যাজিক।

ছবিতে কারা কারা অভিনয় করেছেন?

পরমব্রত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, লহমা ভট্টাচার্য, সুদীপা বসু, অঞ্জনা মুখোপাধ্যায়, রোহিত মুখোপাধ্যায়, শ্রেয়া দত্ত, রিয়া রায় প্রমুখ। ছবির কাহিনি লিখেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। ক্যামেরার দায়িত্বে আছেন বাসুদেব চক্রবর্তী। সুরারোপ করেছেন রনজয় ভট্টাচার্য। গান গেয়েছেন অরিজিৎ সিং, স্নিগ্ধজিৎ ভৌমিক, অস্মিতা কর। গানের কথা লিখেছেন বারিশ। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন নবারুণ বসু। প্রযোজনা করেছেন আর টি এন্টারটেইনমেন্ট, শ্যাডো ফিল্মস, রোড শো ফিল্মস। নিবেদনে রয়েছেন শ্যামসুন্দর দে, পরমব্রত চট্টোপাধ্যায়, তন্ময় বন্দ্যোপাধ্যায় এবং অরিত্র সেন।

সর্বভারতীয় প্ল্যাটফর্মে 'ফাটাফাটি', তাঁদের প্রোডাকশন নিয়ে অকপট নন্দিতা-শিবপ্রসাদ


```