
রাজন্যা হালদার
শেষ আপডেট: 24 December 2024 09:13
দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরে মুক্তি পাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ থেকে সাসপেন্ড হওয়া রাজ্য সহ সভাপতি প্রান্তিক চক্রবর্তী পরিচালিত ও টিএমসিপি-র সাসপেন্ডেড নেত্রী রাজন্যা হালদার অভিনীত ছবি 'আগমনী'।
শর্টফিল্ম নিয়ে বিতর্ক হয় বিস্তর! দলবিরোধী কার্যকলাপের জন্য প্রান্তিক চক্রবর্তী এবং রাজন্যা হালদারকে সাসপেন্ড করা হয়ে দল। বাতিল হয় ছবি মুক্তিও। বলা হয়, সৃষ্টির স্বাধীনতা সবার রয়েছে। তবে, আরজি করের ধর্ষণ ও খুনের মতো একটি মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে প্রচার কাম্য নয়। দল এটা কখনই সমর্থন করে না। অনুমোদনও করে না। শেষমেশ, নতুন বছরে সেই ছবিই মুক্তি পাচ্ছে। তারই পোস্টার প্রকাশ করা হয় সোমবার।
View this post on Instagram
২০২৩ সালে একুশে জুলাইয়ের শহিদ মঞ্চে ভাষণ দিতে উঠে সকলের নজর কেড়েছিলেন টিএমসিপি নেত্রী রাজন্যা হালদার। সম্প্রতি আরজি কর নিয়ে একটি শর্টফিল্ম বানান রাজন্যা ও দলের অপর ছাত্র নেতা প্রান্তিক চক্রবর্তী।
রাজন্যা হালদার বলছেন, 'আগমণী তিলোত্তমাদের গল্প শর্টফিল্মটির জন্য সাসপেন্ড করা হয়েছিল আমাকে এবং প্রান্তিক চক্রবর্তীকে। তবে আমি এক্ষেত্রে মনে করি আমি আগেও যা বলেছি, এখনও তাই বলছি এই শর্টফিল্মের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। দুটোকে এক করা বৃথা চেষ্টা।' ৮ জানুয়ারি মুক্তি পাবে এই শর্টফিল্মটি।
এ বছর মহালয়ার দিনই 'আগমনী তিলোত্তমার গল্প' ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। যার কিছু দৃশ্য শুট করা হয় সোনারপুর রেলস্টেশন সংলগ্ন একটি এলাকায়। বারুইপুরের জুলপিয়া রোডেও ছবির কিছু অংশ শুট করা হয়েছে।