Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

আকাশ কি গোলাপি হয়? শর্টফিল্ম বানিয়ে সেরা পরিচালক হলেন তৃণমূলের বিধায়ক

দ্য ওয়াল ব্যুরো: ২০১৮ সালে মুক্তি পেয়েছিল তাঁর প্রথম এবং একমাত্র পূর্ণদৈর্ঘ্যের ছবি 'আলেয়া'। এরপর মাঝে লম্বা বিরতি। অবশেষে আবার ক্যামেরার পিছনে ফিরলেন প্রাক্তন আইপিএস তথা প্রাক্তন মন্ত্রী ডক্টর হুমায়ুন কবির (Dr. Humayun Kabir)। তবে এবার আর

আকাশ কি গোলাপি হয়? শর্টফিল্ম বানিয়ে সেরা পরিচালক হলেন তৃণমূলের বিধায়ক

শেষ আপডেট: 11 April 2023 13:39

দ্য ওয়াল ব্যুরো: ২০১৮ সালে মুক্তি পেয়েছিল তাঁর প্রথম এবং একমাত্র পূর্ণদৈর্ঘ্যের ছবি 'আলেয়া'। এরপর মাঝে লম্বা বিরতি। অবশেষে আবার ক্যামেরার পিছনে ফিরলেন প্রাক্তন আইপিএস তথা প্রাক্তন মন্ত্রী ডক্টর হুমায়ুন কবির (Dr. Humayun Kabir)। তবে এবার আর বড় ছবি নয়, মনোযোগ দিলেন 'ছোট' ছবিতে। অর্থাৎ শর্ট ফিল্মে। 'গুলাবি আসমান' (Gulabi Aasman) নামের একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি (short film) বানিয়েছেন তিনি, যা সম্প্রতি দু'টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরার তকমা জিতে নিয়েছে।

মঙ্গলবার এই খবর প্রকাশ্যে আসার পরই 'দ্য ওয়াল'-এর তরফে যোগাযোগ করা হয় প্রাক্তন আইপিএস অফিসারের সঙ্গে। শুভেচ্ছা জানাতেই তিনি বললেন, "দু'টো আলাদা চলচ্চিত্র উৎসবে সেরার পুরস্কার পেয়ে ভীষণই ভাল লাগছে। এভারেস্ট ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা স্বল্পদৈর্ঘ্যের ছবি এবং কাঞ্চনজঙ্ঘা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা স্বল্পদৈর্ঘ্যের ছবির পরিচালকের পুরস্কার জিতেছি আমরা। গল্পভিত্তিক সিনেমাই বানিয়েছি। কনটেন্টের উপর জোর দিয়েছি।"

বর্তমানে তিনি পশ্চিম মেদিনীপুরের ডেবরার তৃণমূল বিধায়ক। তবে শত ব্যস্ততার মধ্যেও নিজের প্যাশনের প্রতি সৎ থেকে ঠিক সময় বের করে নিয়েছেন। 'গুলাবি আসমান' নামের যে ছবিটি তিনি পরিচালনা করেছেন, এর গল্পও নিজেই লিখেছেন। গল্পের ছলে তিনি বলছিলেন, "আলেয়ার পর আমি আরও একটা পূর্ণদৈর্ঘ্যের সিনেমা বানাবো ভেবেছিলাম, কিন্তু সেটা হয়নি। ভেবেছিলাম হিন্দির দর্শক সংখ্যা বেশি, তাই সে ভাষাতেই ছবি করব। কিন্তু টাকাপয়সা জোগাড় করতে পারিনি।"

এখানেই না থেমে প্রাক্তন এই আইপিএস বলেন, "টাকাপয়সা বেশি না থাকায় আপাতত ছোট ছোট সিনেমা তৈরির কাজেই মন দিয়েছি। বিভিন্ন বিষয়ভিত্তিক আরও ৫-৬টা শর্ট ফিল্ম বানাবো। তারপর ভাল প্রযোজক পেলে বড় ছবি করার কথা ভাবব। তবে এখন ভাল প্রযোজক পাওয়া খুব সমস্যার। কারণ বাজারে এখন বিভিন্ন জায়গা থেকে এত পয়সা এসে যাচ্ছে, এই টাকাগুলো অসাধু উপায়ে ঢুকছে আর কী! সেগুলো নিয়ে ভয় লাগে। তাই এসব সমস্যা মিটিয়ে ভাল প্রযোজক পেলে বড় সিনেমা বানাব।"

'শিবপুর' কাণ্ডে সহ-প্রযোজককে পাশে পেলেন স্বস্তিকা, ছবি থেকে সরছে অভিযুক্তর নাম


```