Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

...আমি কিছু ভুল কাজ করেছি, সেটা নিয়ে নুসরত সেন্টিমেন্টাল হয়েছে: যশ

ছবির প্রমোশন হল কলকাতার পাঁচতারা রেস্তোরাঁয়। ধুমধাম সুব্যবস্থা। রেস্তোরাঁর ছাদে বিশাল আয়োজন।

...আমি কিছু ভুল কাজ করেছি, সেটা নিয়ে নুসরত সেন্টিমেন্টাল হয়েছে: যশ

যশ-নুসরত

শেষ আপডেট: 22 November 2024 13:35

দ্য ওয়াল ব্যুরো: যশ-নুসরত অভিনীত ‘সেন্টিমেন্টাল’ আসতে চলছে টেলিভিশনে। যাকে বলে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার। তার আগে ছবির প্রমোশন হল কলকাতার পাঁচতারা রেস্তোরাঁয়। ধুমধাম সুব্যবস্থা। রেস্তোরাঁর ছাদে বিশাল আয়োজন। সন্ধে নামছে শহরে। আর ঠিক তখনই নিজেই ড্রাইভ করে এলেন যশ, পাশের সিটে নুসরত।

খানিক ‘উই টাইম’ কাটিয়েই শুরু হল সাক্ষাৎকার পর্ব। কখনও হাতে হাত অন এবং অফ স্ক্রিন দম্পতির। কখনও হাসির খেয়ালে পেরিয়ে যাচ্ছে সময়। কখনও ক্যামেরা ফ্ল্যাশে আরও মোহময় তারকারা। ‘দ্য ওয়াল’-এর ক্যামেরার সামনে যশ-নুসরত বসলেন খানিক পরেই। শুরু হল সাক্ষাৎকার।

View this post on Instagram

A post shared by Star Jalsha (@starjalsha)

প্রশ্ন ছিল, তারকা দম্পতির মধ্যে কে বেশি ‘সেন্টিমেন্টাল’?
যশের সোজাসাপটা ইঙ্গিত ছিল নুসরতের দিকে, বললেন ‘‘রাতে ঘুমিয়েছে, কিছু স্বপ্ন দেখেছে, তাতে দেখেছে আমি কিছু ভুল কাজ করেছি, সেটা নিয়েও সেন্টিমেন্টাল হয়েছে, নুসরত’’ এখানেও থামলেন না যশ, বললেন, ‘‘আমার দিন শুরু হয় এটা ভেবে, রাত্রে উনি কী স্বপ্ন দেখেছেন? তার উপরেই আমার গোটা দিন নির্ভর করে, সেটা কেমন ভাবে যাবে’’

যশের এ হেন বক্তব্য শোনার পর একেবারেই চুপ করে থাকেননি নুসরত। বললেন, ‘এগুলো মেনে নিতে হবে...’’, কিছু বলতে যাচ্ছিলেন নুসরত, কিন্তু তার কথা কেটে যশ বললেন, ‘‘আমি রোজ ভাবি, আজ আমি কী করলাম, আজ কী করলাম যে ও এভাবে তাকিয়ে আছে?’’ নুসরত এবার পেলেন সুযোগ, বললেন ‘‘গুডমর্নিং না বলে তাকিয়ে থাকি, হয় না মাঝে-মাঝে দুঃস্বপ্ন আসে, আর সেটা এলে বলে ফেলতে হয়, স্বপ্নগুলো বলে ফেললে ওটা আর সত্যি হয় না,’’ এর পরেও ছিল যশের মোক্ষম এক ‘সেন্টিমেন্টালֹ স্টেটমেন্ট, বললেন, ‘‘ওর ঘন ঘন এমন স্বপ্ন আসে!’’প্রসঙ্গত, যশ-নুসরত অভিনীত ‘সেন্টিমেন্টাল’ এই প্রথমবার আসতে চলছে ছোট পর্দায়। আগামী রোববার ২৪ নভেম্বর, দুপুর আড়াইটেতে এক সর্বভারতীয় বাংলা বিনোদন চ্যানেলে দেখা যাবে ‘সেন্টিমেন্টাল’।


```