
শেষ আপডেট: 2 July 2023 11:46
দ্য ওয়াল ব্যুরো: হেমা মালিনী ধর্মেন্দ্রর জুটির ভালবাসার গল্প একসময়ে ভেসে বেড়াত বি টাউনের আনাচ কানাচে। ড্রিম গার্লকে বিয়ে করে দুই কন্যা সন্তান নিয়ে সুখের সংসার ধর্মেন্দ্রর। এবার সুপারস্টারের হাঁড়ির খবর ফাঁস করলেন হেমা এবং মেয়ে এষা।
বাবা হিসেবে কেমন ধর্মেন্দ্র? এই প্রশ্নের জবাবে হেমা বলেন মেয়েদের নিয়ে ভীষণ সচেতন এবং কিছুটা সনাতনপন্থী ধর্মেন্দ্র। এমনকি পোশাক নিয়েও নাকি বেশ গোঁড়া 'বীরু'। মেয়েদের সবসময়ে সালোয়ার কামিজেই দেখতে পছন্দ করেন ধর্মেন্দ্র, জানালেন ড্রিম গার্ল।
হেমা মালিনীর কথায় ধর্মেন্দ্র সারা জীবনে কখনো নিজের স্ত্রী-এর নাচের অনুষ্ঠান দেখেননি দর্শকাসনে বসে। 'মঞ্চে হেমাকে যেন অন্য মানুষ মনে হয়', মনে করতেন ধর্মেন্দ্র, সেই কারণেই যেতেন না কোনও অনুষ্ঠানে আক্ষেপের সুরে বললেন ড্রিম গার্ল।
এই সাক্ষাৎকারেই এষা এবং অহনা দেওলও জানালেন তাঁদের বাবা হিসেবে কেমন মানুষ ধর্মেন্দ্র। এষার কথায়, 'বাবা এতটাই রক্ষণশীল ছিলেন যে মেয়েদের বাইরে বেরোনোর ক্ষেত্রেও নানারকম নিয়ম ছিল'। অকারণে বাইরে ঘুরে বেড়ানো পছন্দ করতেন না ধর্মেন্দ্র। এমনকি মেয়ে এষা রাজ্যস্তরে ফুটবল খেলতে গেলেও মেয়ের খেলা দেখতে যেতেন না বাবা। 'আসলে বাবা মেয়েদের হাত কাটা পোশাক বা শর্টস পরা পছন্দ করতেন না', মন্তব্য এষার।
বিস্ফোরক মিয়াঁদাদ, ‘ইমরানকে আমিই প্রধানমন্ত্রী করেছিলাম, ফোন করে ধন্যবাদ পর্যন্তও জানায়নি’