Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বিকিনি পরতে মা-র থেকে অনুমতি চেয়েছিলেন এষা, কী বলেছিলেন হেমা মালিনী?

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে কিছু ছবির বয়স যতই বাড়ুক দর্শকের কাছে তার আবেদন একই থাকে। ২০০৪ সালে যশরাজ ফিল্মসের ব্যানারে তৈরি 'ধুম' ছবিটি ঠিক এমনই। মুক্তির প্রায় ১০ বছর পেরনোর পথে হাঁটলেও আজও অভিষেক বচ্চন, উদয় চোপড়া, এষা দেওলের অ্যাকশন ছবিটি অনে

বিকিনি পরতে মা-র থেকে অনুমতি চেয়েছিলেন এষা, কী বলেছিলেন হেমা মালিনী?

শেষ আপডেট: 5 May 2023 06:56

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে কিছু ছবির বয়স যতই বাড়ুক দর্শকের কাছে তার আবেদন একই থাকে। ২০০৪ সালে যশরাজ ফিল্মসের ব্যানারে তৈরি 'ধুম' ছবিটি ঠিক এমনই। মুক্তির প্রায় ১০ বছর পেরনোর পথে হাঁটলেও আজও অভিষেক বচ্চন, উদয় চোপড়া, এষা দেওলের অ্যাকশন ছবিটি অনেকেরই প্রিয়। এই ছবিতে বিকিনি অবতারে দেখা গিয়েছিল হেমা-কন্যাকে (Esha Deol asked permission to wear bikini)।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিকিনি পরা নিয়ে শ্যুটের আগে ঘটে যাওয়া কিছু ঘটনা এষা ভাগ করে নিলেন। বিকিনি পরার বিষয়ে মা হেমা মালিনীর থেকে অনুমতি চেয়েছিলেন অভিনেত্রী (permission to wear bikini from Hema Malini)। তবে, মা-র প্রতিক্রিয়া অবাক করেছিল ধুম অভিনেত্রীকে।

ছবির শ্যুটিং শুরুর আগে এষাকে যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া জানান যে এই ছবিতে বিকিনি পরে একাধিক দৃশ্যের অভিনয় করতে হবে তাঁকে। শর্ত শুনে মা-র কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য একদিন সময় চেয়ে নেন এষা।

এই শর্তের কথা এষা জানান তাঁর মা অর্থাৎ হেমা মালিনীকে। অত্যন্ত সপ্রতিভ ভঙ্গিতে হেমা জানান যে এই শর্তে একেবারেই আপত্তি নেই তাঁর। পাশাপাশি, তিনি মেয়েকে বলেন যে ছুটিতে বন্ধুদের সঙ্গে বেড়াতে গেলে বিকিনি পরা যেতেই পারে। ফলে, চিত্রনাট্যের দাবি মেনে বিকিনি পরতে হলে যেন কোনওরকম কুণ্ঠা না থাকে তাঁর। তবে, দৃশ্যটি যেন নিখুঁত ভাবে শ্যুট করা হয় সে বিষয়ে লক্ষ্য রাখার পরামর্শ মেয়েকে দিয়েছিলেন ড্রিম গার্ল।

বৌদি! বৌদি! পরিণীতিকে দেখে সে কী চিৎকার, পাঞ্জাবের ম্যাচ দেখতে গিয়ে লজ্জায় লাল রাঘব-প্রেয়সী


```