Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

'বাদশা'য় মুগ্ধ এরিক গারসেত্তি, বলিউডে পা রাখতে চলেছেন আমেরিকার রাষ্ট্রদূত?

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের রূপোলি দুনিয়ার জাদু যে শুধু সারা ভারতেই ছড়ানো এমনটা নয়, বরং সারা পৃথিবীতেই বি টাউনের তারকাদের ভক্ত ছড়িয়ে আছে। আর বলিউডের (says want to debute in bollywood) অন্যতম জনপ্রিয় তারকার নাম যে শাহরুখ খান এই কথা সকলেরই জানা

'বাদশা'য় মুগ্ধ এরিক গারসেত্তি, বলিউডে পা রাখতে চলেছেন আমেরিকার রাষ্ট্রদূত?

শেষ আপডেট: 17 May 2023 04:03

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের রূপোলি দুনিয়ার জাদু যে শুধু সারা ভারতেই ছড়ানো এমনটা নয়, বরং সারা পৃথিবীতেই বি টাউনের তারকাদের ভক্ত ছড়িয়ে আছে। আর বলিউডের (says want to debute in bollywood) অন্যতম জনপ্রিয় তারকার নাম যে শাহরুখ খান এই কথা সকলেরই জানা। সাধারণ মানুষ থেকে আমেরিকার রাষ্ট্রদূত বাদশা-র অনুরাগী তালিকায় কেউই বাদ নেই।

সম্প্রতি শাহরুখ খানের প্রাসাদোপম বাংলো 'মন্নত' এ ঘুরে গেলেন আমেরিকার নতুন রাষ্ট্রদূত এরিক গারসেত্তি (Eric Garcetti visits in Shahrukh khans house)। কিং খানের স্ত্রী গৌরী খান এবং ম্যানেজার পূজা দাদলানি ছিলেন হাই প্রোফাইল এই অতিথির আপ্যায়নের দায়িত্বে। কালো রঙের টি-শার্টে দেখা গেল কিং খানকে।

https://twitter.com/USAmbIndia/status/1658519462172295168?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1658519462172295168%7Ctwgr%5E11a8f27e79dc36db8c813059bddf347d3ec035bf%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.hindustantimes.com%2Findia-news%2Feric-garcetti-shah-rukh-khan-time-for-bollywood-debut-us-envoy-wonders-after-starstruck-shah-rukh-khan-meet-101684284463066.html

সারা বিশ্বে বলিউড এবং হলিউডের জনপ্রিয়তা এবং সাংস্কৃতিক তাৎপর্য নিয়ে দীর্ঘক্ষণ আলোচনায় মেতে ওঠেন বলিউডের বাদশা এবং আমেরিকার রাষ্ট্রদূত। পাশাপাশি, মজার ছলে গারসেত্তির মন্তব্য, বাদশার সঙ্গে দেখা করেই বলিউডে আত্মপ্রকাশ করলেন তিনি। নিজের টুইটার হ্যান্ডলে গারসেত্তি প্রকাশ করেন 'মন্নত' এ তাঁর এবং শাহরুখ খানের ছবি।

এই টুইট দেখে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত কিং খানের অনুরাগীরা। এরিক গারসেত্তিকে বলিউডে স্বাগত জানিয়েছেন অনেকেই। পাশাপাশি, কিছু বছর আগে মার্কিন এয়ারপোর্টে মুসলিম হওয়ার কারণে শাহরুখ খানকে হেনস্থা করার প্রসঙ্গও তুলে এনেছেন কেউ কেউ।

'ডন' শাহরুখ এক যুগ পর পর্দায় ফিরছেন! চিত্রনাট্য প্রায় লিখেই ফেলেছেন পরিচালক ফারহান


```