Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সুশান্তের সঙ্গে হওয়া কন্ট্রাক্টের কাগজপত্র মুম্বই পুলিশকে জমা দিল যশ রাজ ফিল্মস

দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের সঙ্গে হওয়া সমস্ত চুক্তির বিস্তারিত বিবরণ জমা দিল যশ রাজ ফিল্মস। শনিবার মুম্বই পুলিশের হাতে পৌঁছেছে যশ রাজ ফিল্মসের সঙ্গে হওয়া সুশান্তের কন্ট্রাক্ট পেপার। এমনটাই জানিয়েছেন ডিসিপি অভিষেক ত্রিমুখী। গত ১৮ জ

সুশান্তের সঙ্গে হওয়া কন্ট্রাক্টের কাগজপত্র মুম্বই পুলিশকে জমা দিল যশ রাজ ফিল্মস

শেষ আপডেট: 20 June 2020 13:29

দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের সঙ্গে হওয়া সমস্ত চুক্তির বিস্তারিত বিবরণ জমা দিল যশ রাজ ফিল্মস। শনিবার মুম্বই পুলিশের হাতে পৌঁছেছে যশ রাজ ফিল্মসের সঙ্গে হওয়া সুশান্তের কন্ট্রাক্ট পেপার। এমনটাই জানিয়েছেন ডিসিপি অভিষেক ত্রিমুখী। গত ১৮ জুন যশ রাজ ফিল্মসকে চিঠি পাঠিয়েছিল মুম্বই পুলিশ। তার ভিত্তিতেই এইসব কন্ট্রাক্ট পেপার জমা দিয়েছে প্রযোজনা সংস্থা। গত ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। মাত্র ৩৪ বছর বয়সে কেন অভিনেতা নিজেকে শেষ করে দেওয়ার মতো মারাত্মক সিদ্ধান্ত নিলেন হন্যে হয়ে সেই উত্তর খুঁজছে পুলিশ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তাদের মধ্যে রয়েছে অভিনেতার পরিবারের সদস্য এবং বন্ধুরা। বলিউডের কাটিং ডিরেক্টর মুকেশ ছাবরা এবং সুশান্তের বন্ধু রিয়া চক্রবর্তীকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। রিয়া এবং মুকেশ দু'জনেই সুশান্তের ঘনিষ্ঠ ছিলেন। এমনকি সুশান্তকে সাইক্রিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতেন রিয়াই। প্রসঙ্গত, দীর্ঘ ৬ মাস ধরে ক্লিনিকাল ডিপ্রেসন বা মানসিক অবসাদে ভুগছিলেন সুশান্ত। শোনা গিয়েছে, শেষের দিকে নাকি ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছিলেন অভিনেতা। সূত্রের খবর, রিয়া চক্রবর্তীকে প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এক উচ্চপদস্থ তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, এই কেসে রিয়ার বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ সূত্রে খবর, রিয়া জানিয়েছেন, যশ রাজ ফিল্মসের সঙ্গে কন্ট্রাক্ট ভেঙে দিয়েছিলেন সুশান্ত। রিয়াকেও তেমনটাই করার পরামর্শ দিয়েছিলেন। প্রসঙ্গত যশ রাজের ব্যানারে 'শুদ্ধ দেশি রোম্যান্স' এবং দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত 'ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী' ছবিতে অভিনয় করেছিলেন সুশান্ত। শেখর কাপুরের পরিচালনায় 'পানি' ছবি প্রাথমিক ভাবে যশ রাজের ব্যানারে থাকলেও তারপর প্রোজেক্ট থেকে সরে যায় এই প্রোডাকশন হাউস। মুম্বই পুলিশ জানিয়েছে, প্রয়োজনে শেখর কাপুরের বয়ানও রেকর্ড করা হতে পারে। তদন্তের স্বার্থে অন্য যেসব প্রোডাকশন হাউসের সঙ্গে সুশান্তের কন্ট্রাক্ট সই হয়েছিল তাও খতিয়ে দেখা হতে পারে। সূত্রের খবর, এই ঘটনায় বলিউডের দুই প্রভাবশালীকে নাকি জিজ্ঞাসাবাদ এবং বয়ান রেকর্ডের জন্য ডাকতে পারে মুম্বই পুলিশ। মূলত সুশান্তের মর্মান্তিক পরিণতির পিছনে উঠে আছে 'ব্যক্তিগত শত্রুতার' অভিযোগ। সেই ব্যাপারে খতিয়ে দেখতে এসব করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

```