Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

লোকের কথায় কী আসে যায়... চুটিয়ে প্রেম ফারহান-শিবানীর

দ্য ওয়াল ব্যুরো: বিটাউনে কান পাতলেই শোনা যাচ্ছে ফারহান আখতার এবং শিবানী দণ্ডেকরের বিয়ের গুঞ্জন। তারকা জুটি অবশ্য নিজেদের বিয়ে নিয়ে কোনও কথাই বলেননি এখনও। তবে লোকে বলছে নানা কথা। কেউ বলছে, এই বছরের শেষেই শিবানীর সঙ্গে সাতপাক ঘুরবেন ফারহান। ক

লোকের কথায় কী আসে যায়... চুটিয়ে প্রেম ফারহান-শিবানীর

শেষ আপডেট: 15 January 2020 14:43

দ্য ওয়াল ব্যুরো: বিটাউনে কান পাতলেই শোনা যাচ্ছে ফারহান আখতার এবং শিবানী দণ্ডেকরের বিয়ের গুঞ্জন। তারকা জুটি অবশ্য নিজেদের বিয়ে নিয়ে কোনও কথাই বলেননি এখনও। তবে লোকে বলছে নানা কথা। কেউ বলছে, এই বছরের শেষেই শিবানীর সঙ্গে সাতপাক ঘুরবেন ফারহান। কেউবা বলছেন, আগামী ছবি 'তুফান' রিলিজের পরেই গাঁটছড়া বাঁধবেন এই দুই তারকা। তবে এতসব গুজবে কান না দিয়ে ফারহান এবং শিবানী যে জমিয়ে প্রেম করছেন অভিনেতা সেকথা বুঝিয়ে দিলেন নিজের ইনস্টাগ্রাম পোস্টে। শিবানীর সঙ্গে একটি ছবি শেয়ার করে ফারহান লিখেছেন, "একটা ছবি যা সব কথা বলে দেয়।" ছবিতে দেখা গিয়েছে রেলং জাতীয় কিছুর উপরে বসে রয়েছেন ফারহান। তাঁর সামনে দাঁড়িয়ে রয়েছেন শিবানী। দুই তারকায় জড়িয়ে ধরে রয়েছেন একে অন্যকে। আর ছবির ইউএসপি ফারহান-শিবানীর প্রাণখোলা হাসি। https://www.instagram.com/p/B7Vhe0KhqIX/ ক'দিন আগে জাভেদ আখতারের একটি সাক্ষাৎকারে বলেছিলেন, "আপনাদের থেকেই প্রথম ছেলের বিয়ের ব্যাপারে এত কথা শুনলাম। এই তো দু'দিন আগেই ওর জন্মদিন গেল। ওর সঙ্গেই ছিলাম। কই কিছু বলেনি তো আমায়। তবে আজকাল কখন যে কী হবে বোঝা মুশকিল। জানতেই পারা যায় না কিছু।" মাঝে আবার শোনা গিয়েছিল নতুন বছরে মার্চ মাসেই গাঁটছড়া বাঁধবেন এই দুই তারকা। যদিও প্রকাশ্যে ফারহান-শিবানীর বিয়ে নিয়ে যতই গুজব রটুক, এ ব্যাপারে মুখে একেবারে কুলুপ এঁটেছেন দুই তারকাই। এর আগে অধুনা ভবানী নামের এক হেয়ারস্টাইলিস্টকে বিয়ে করেছিলেন ফারহান। তবে ২০১৭ সালে তাঁদের ১৬ বছরের দাম্পত্য সম্পর্ক ভেঙে যায়। শাক্য এবং আকিরা নামের দুই মেয়ে রয়েছে ফারহানের।

```