Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

মাদক নিয়ে রাজ্যসভায় জয়ার মন্তব্যকে কটাক্ষ কঙ্গনার, পাল্টা অভিনেত্রীর সমালোচনা স্বরার

দ্য ওয়াল ব্যুরোঃ বলিউড ও মাদক যোগ নিয়ে উত্তাল হয়ে রয়েছে দেশের রাজনীতি। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত অভিযোগ করেছেন, বলিডের সব পার্টিতে মাদক নেওয়া হয়। ইন্ডাস্ট্রির বেশিরভাগ মানুষই এর সঙ্গে যুক্ত বলে

মাদক নিয়ে রাজ্যসভায় জয়ার মন্তব্যকে কটাক্ষ কঙ্গনার, পাল্টা অভিনেত্রীর সমালোচনা স্বরার

শেষ আপডেট: 16 September 2020 13:31

দ্য ওয়াল ব্যুরোঃ বলিউড ও মাদক যোগ নিয়ে উত্তাল হয়ে রয়েছে দেশের রাজনীতি। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত অভিযোগ করেছেন, বলিডের সব পার্টিতে মাদক নেওয়া হয়। ইন্ডাস্ট্রির বেশিরভাগ মানুষই এর সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেছেন কঙ্গনা। তার জবাবে রাজ্যসভায় বলিউডের সমর্থনে কথা বলেন বর্ষীয়ান অভিনেত্রী তথা রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন। তাঁর মন্তব্যের পরেই জয়াকে ফের কটাক্ষ করেন কঙ্গনা। এই বিষয়ে শেষে মুখ খুলেছেন আর এক অভিনেত্রী স্বরা ভাস্কর। কঙ্গনার মন্তব্যের সমালোচনা শোনা গিয়েছে তাঁর মুখে। কঙ্গনার মন্তব্যের বিরুদ্ধে সংসদের উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভায় জয়া বচ্চন বলেন, “বিনোদন জগতের মানুষদের সোশ্যাল মিডিয়ায় অত্যাচার করা হচ্ছে। যেসব মানুষ ইন্ডাস্ট্রিতে নিজেদের নাম করেছেন, তাঁরাই এই ইন্ডাস্ট্রিকে নর্দমা বলছেন। আমি এই কথার সমর্থন করি না। আমি আশা করছি সরকার এই ধরনের মানুষদের খারাপ ভাষায় কথা বলা থেকে বিরত থাকতে বলবেন। যে থালায় খান, ওই থালাতেই তাঁরা ফুটো করেন। এটা খারাপ জিনিস।” এই কথার পরে ফের কঙ্গনাকে দেখা যায় জয়া বচ্চনের কটাক্ষ করতে। সোশ্যাল মিডিয়ায় তিনি বলেন, যদি তাঁর ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে একই ধরনের ঘটনা হত, যদি কিশোরী বয়সে তাঁর মেয়ে শ্বেতা বচ্চনকে মাদক দেওয়া হত তাহলেও কি তিনি একই কথা বলতেন। টুইট করে কঙ্গনা বলেন, “জয়াজি ও তাঁর ইন্ডাস্ট্রি কোন থালার কথা বলছেন? এক থালা পেয়েছিলাম, যেখানে দু’মিনিটের অভিনয়, আইটেম নম্বর ও একটা রোম্যান্টিক সিন ছিল। সেটাও পাওয়া যেত হিরোর সঙ্গে শোয়ার পরে। আমি এই ইন্ডাস্ট্রিকে নারীবাদ শিখিয়েছি। দেশভক্তি ও নারীপ্রধান ছবি দিয়ে এই থালাটা ভরেছি। এটা আমার নিজের থালা জয়াজি। আপনার নয়।” https://twitter.com/KanganaTeam/status/1306122855759790083?s=19 কঙ্গনার এই মন্তব্যে আবার বেজায় চটেছেন বলিউডের আর এক অভিনেত্রী স্বরা ভাস্কর। তিনি বলেন, “অসহ্য কঙ্গনা। লজ্জাজনক মন্তব্য। এবার থামো। নিজের মনের নোংরামো নিজের মধ্যেই রাখো। গালি দেওয়ার হলে আমাকে দাও। আমি তোমার খারাপ কথা শুনে নেব আর তোমার সঙ্গে এই নিয়ে কাদা ছোড়াছুড়ি করব। কিন্তু বড়দের সম্মান করা তো ভারতের ঐতিহ্য। আর তুমি তো নিজেকে রাষ্ট্রবাদী বল।” https://twitter.com/ReallySwara/status/1306155548283416576?s=19 সংসদে জয়ার মন্তব্যের পরে সোনম কাপুর, তাপসী পান্নু, হেমা মালিনী, দিয়া মির্জা, ফারহান আখতার ও আরও অনেক সেলিব্রিটি তাঁর প্রশংসা করেছেন। সেইসঙ্গে বচ্চনদের বাড়ির বাইরে নিরাপত্তা বাড়ানোর জন্য মহারাষ্ট্র সরকারের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা।

```